Connect with us

জাতীয়

গ্রিসের বন্দিশালায় হবিগঞ্জের হাজারো তরুণ, নিখোঁজ ৩৬!

Published

on

কেউ হারিয়ে গেছেন উত্তাল ভূমধ্যসাগরে। কেউবা মাসের পর মাস বন্দি জীবন কাটাচ্ছেন গ্রিসের বিভিন্ন বন্দিশালায়। অনিশ্চিত ভবিষ্যৎ, খাবারের তীব্র সংকট আর মুক্তির অপেক্ষায় দিন কাটছে তাদের। বন্দিশালায় থাকা এসব তরুণের মধ্যে বাংলাদেশির সংখ্যা অন্তত ১০ হাজার। আর তাদের মধ্যে হবিগঞ্জের রয়েছেন এক হাজারেরও বেশি।

আর্থিক স্বচ্ছলতার আশায় বুকভরা স্বপ্ন নিয়ে প্রতি বছর অবৈধ পথে ইউরোপের উদ্দেশে পাড়ি জমান হাজার হাজার বাংলাদেশি তরুণ। লিবিয়া হয়ে ইতালি কিংবা গ্রিসে পৌঁছানোর স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করলেও মাঝপথেই অনেকে পড়েন ভয়াবহ বিপদে। কখনো মানবপাচারকারী চক্র, কখনো মাফিয়ার হাতে জিম্মি হয়ে হারাতে হয় সর্বস্ব। আবার উত্তাল ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে নিখোঁজ হন অনেকে, প্রাণও হারান কেউ কেউ। আর যারা শেষ পর্যন্ত গ্রিসে পৌঁছাতে পারেন, তাদের অনেককেই কাটাতে হচ্ছে বন্দিশালায়।

হবিগঞ্জে গত বছর ৩৭ জন নিখোঁজ হওয়ার ঘটনার পর এবার নতুন করে আরও ৩৬ জনের নিখোঁজের তথ্য সামনে এসেছে। গত ৩ নভেম্বর গ্রিসের একটি দ্বীপের কাছাকাছি লিবিয়া থেকে ছেড়ে যাওয়া অভিবাসীবাহী একটি প্লাস্টিকের নৌকা ফেটে গেলে নিখোঁজ হন অনেক যাত্রী। এ ঘটনায় বেঁচে ফেরা মাধবপুরের এক যুবক জানিয়েছেন, ওই নৌকায় ৫৪ জন বাংলাদেশি ছিলেন। তবে নিখোঁজদের অধিকাংশের ভাগ্যে শেষ পর্যন্ত কী ঘটেছে, তা এখনো জানা যায়নি।

অন্যদিকে, গ্রিসের একটি বন্দিশালায় আটক রয়েছেন বানিয়াচংয়ের এক যুবক। দিনরাতনিউজকে দেওয়া বক্তব্যে তিনি তুলে ধরেছেন সেখানে বন্দি বাংলাদেশি তরুণদের দুর্বিষহ জীবনের চিত্র। তাঁর দাবি, গ্রিসের বিভিন্ন বন্দিশালায় অন্তত ১০ হাজার বাংলাদেশি রয়েছেন। এর মধ্যে হবিগঞ্জেরই এক হাজারের বেশি। তিনি নিজে যে বন্দিশালায় রয়েছেন, সেখানেই আছেন হবিগঞ্জের দুই শতাধিক তরুণ।

বন্দিশালায় খাবারের সংকটের কথাও জানিয়েছেন তিনি। তাঁর ভাষ্য, পর্যাপ্ত খাবার দেওয়া হয় না। প্রতিদিন প্রায় একই ধরনের খাবার দেওয়া হয়, যা অনেক সময় খাওয়ার অনুপযোগী। মোটা চালের ভাতের সঙ্গে দেওয়া হয় ঝালহীন এক ধরনের সবজি বা তরকারি। এমনকি চালের মান নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর দাবি, দেওয়া চাল প্লাস্টিকের মতো।

এদিকে, বন্দিদশা থেকে মুক্তি পেতে বারবার ভিডিও বার্তার মাধ্যমে বাংলাদেশ সরকারের কাছে আকুতি জানাচ্ছেন এসব তরুণ। তাঁদের প্রত্যাশা, সরকার দ্রুত কূটনৈতিক ও প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ নিয়ে বন্দিদের মুক্তির ব্যবস্থা করবে এবং নিখোঁজদের সন্ধানে উদ্যোগ নেবে।

স্বপ্ন ছিল ইউরোপে গিয়ে পরিবারের অভাব ঘোচানোর। কিন্তু সেই স্বপ্নের পথে আজ কারও কোনো খোঁজ নেই, কেউ সাগরে নিখোঁজ, আবার কেউ বন্দিশালায় মানবেতর জীবন কাটাচ্ছেন। অপেক্ষা শুধু মুক্তির।

জাতীয়16 minutes ago

গ্রিসের বন্দিশালায় হবিগঞ্জের হাজারো তরুণ, নিখোঁজ ৩৬!

কেউ হারিয়ে গেছেন উত্তাল ভূমধ্যসাগরে। কেউবা মাসের পর মাস বন্দি জীবন কাটাচ্ছেন গ্রিসের বিভিন্ন বন্দিশালায়। অনিশ্চিত ভবিষ্যৎ, খাবারের তীব্র সংকট...

জাতীয়3 hours ago

মাধবপুরে স্ত্রীর শিলের আঘাতে আহত মামুনের ছয় দিন পর মৃত্যু

হবিগঞ্জের মাধবপুরে পারিবারিক বিরোধের জেরে স্ত্রীর পাথরের শিলের আঘাতে গুরুতর আহত মামুন মিয়া (৩২) ছয় দিন পর মারা গেছেন। সোমবার...

জাতীয়2 days ago

শায়েস্তাগঞ্জে মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি সুমন মিয়া (৩৮)-কে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। শনিবার (২১ নভেম্বর)...

জাতীয়2 days ago

ইতালি থেকে তুরস্ক ও ইন্দোনেশিয়া: আন্তর্জাতিক অঙ্গনে সুযোগ পেল তামিরুল মিল্লাতের তিন শিক্ষার্থী

বিজ্ঞান ও উদ্ভাবনে সাফল্যের স্বাক্ষর রাখছে গাজীপুরের টঙ্গীর তামিরুল মিল্লাত কামিল মাদরাসার তিন শিক্ষার্থী। জাতীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনের পাশাপাশি বিভিন্ন...

মিরর বিশেষ2 days ago

যুবককে কুপিয়ে জখম করেছে মাদক ব্যবসায়ীরা

| চুনারুঘাটে যুবকদের মাদকবিরোধী অভিযানকে কেন্দ্র করে

জাতীয়3 days ago

কনস্টেবল থেকে এসআই হলেন হবিগঞ্জের সূবর্ণা সুত্রধর

হবিগঞ্জের মেয়ে সূবর্ণা সুত্রধর বাংলাদেশ পুলিশের উপপরিদর্শক (এসআই) পদে পদোন্নতি পেয়েছেন। বর্তমানে তাঁকে সিলেট জেলা পুলিশে পদায়ন করা হয়েছে। বৃহস্পতিবার...

জাতীয়3 days ago

ছাত্রলীগের মশাল মিছিলের পোস্টে ওসির ‘লাইক’

হবিগঞ্জের আজমিরীগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিলের একটি ভিডিওতে ‘লাইক’ রিঅ্যাক্ট দিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম। এ নিয়ে...

দূর্নীতি4 days ago

বন মামলার আসামি হয়েও বন বিভাগের টেন্ডারে কৃষকলীগ নেতা সোহাগ!

বন আইনে একাধিক মামলা থাকার পরও বন বিভাগের টেন্ডারে অংশ নিয়ে একাধিক লটের জন্য নির্বাচিত হয়েছেন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মিরাশি...

রাজনীতি5 days ago

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত

ড়াইলের কালিয়ায় বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত হয়েছেন। বুধবার (১৮ নভেম্বর) রাতে হামলার এ...

আইন - আদালত5 days ago

হবিগঞ্জকে দ্বিতীয় গোপালগঞ্জ বানানোর ঘোষণা দেয়া যুবলীগ নেতা আটক

হবিগঞ্জকে দ্বিতীয় গোপালগঞ্জ বানানোর ঘোষণা ও উসকানিমূলক বক্তব্য দেয়ার অভিযোগে আকলুস আহমেদ রিয়াজ (২৫) নামে এক যুবলীগ নেতাকে আটক করেছে...

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির