Connect with us

ধর্ম 

আগামী ১৪ জানুয়ারি থেকে শুরু হচ্ছে চুনারুঘাটে মুড়ারবন্দ দরবার শরীফে ৩ দিন ব্যাপী বার্ষিক ওরস

Published

on

হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ঐতিহাসিক মুড়ার বন্দ ১২০ আউলিয়া দরবার শরীফে আগামী ১৪ জানুয়ারি বুধবার থেকে ৩ দিন ব্যাপী ৭০৫ তম পবিত্র বাৎসরিক ওরস মোবারক শুরু । পবিত্র বাৎসরিক ওরস শেষ হবে ১৬ জানুয়ারি (শুক্রবার) । ঐতিহাসিক মুড়ারবন্দ ১২০ আউলিয়া দরবার শরীফের মোতাওয়াল্লী পীরজাদা আলহাজ্ব সৈয়দ সফিক আহমেদ চিশতী সফি বলেন, সিলেট পণ্য ভূমিতে শায়িত হযরত শাহজালাল (রহঃ) এর   ৩৬০ আউলিয়ার মধ্যে বহুল আলোচিত ব্যক্তিত্ত্ব প্রধান সেনাপতি  তরফ রাজ্য বিজয়ী ( মদনী) হযরত সৈয়দ শাহ নাসির উদ্দিন সিপাহসালার (রহঃ) মদিনা শরীফে জন্ম গ্রহন করেন ১২৫০ খ্রীষ্টব্দে। তিনি বাগদাদ থেকে দিল্লিতে এসে সুলতান আলা উদ্দিন খিলজির অধীনে ফৌজি বিভাগে যোগদান করেন। তার কামালিয়াতে পরিচয় পেয়ে শাহী সৈন্য বাহিনীর নেতৃত্বে সিলেট অঞ্চলে বিজয়ের উদ্দেশ্যে রওনা দেন। পথি মধ্যে সিলেট অঞ্চলে হযরত শাহজালাল ইয়েমনী (রহঃ) সঙ্গে মোলাকাত হয় হযরত সৈয়দ শাহ নাসির উদ্দিন সিপাহসালার (রহঃ) । এসময় মুসলমানদের উপর রাজা গৌর গোবিন্দ অত্যাচারের সংবাদ পেয়ে শাহী সৈন্যদের সঙ্গে যোগদান করতে সম্মতি প্রকাশ করেন তিনি। ৭০৩ হিজরি ১৩০৩ খ্রীষ্টাব্দে সিলেট অঞ্চলকে বিজয়ের পর এ তরফ রাজ্য  বিজয় করেন । ১৩০৪ খ্রীষ্টাব্দে মুড়ারবন্দ নামক স্থানে তরফ রাজ্যের শাসনকর্তা হিসেবে নিযুক্ত হয়ে বসতি স্থাপন করেন। তিনি মৃত্যুর পূর্বে বলে ছিলেন , তার দেহ মোবারক পূর্ব – পশ্চিমে দাফন করার জন্য নির্দেশ দেন কিন্তু তাঁর সঙ্গী সাথিরা এ আদেশ গুলো কেহই মানলেন না। শরিয়তের বিধান মতে তার দেহ উত্তর – দক্ষিণ দাফন করেন আশেকান ভক্ত বৃন্দরা । তার দেহ দাফন করার ৪০ কদম দূরে যাওয়ার পর বিকট শব্দ অলৌকিক ভাবে মাজার শরীফ পূর্ব – পশ্চিম ঘুরে যায়। তিনি মাজার শরীফ এখনো পূর্ব – পশ্চিমে রয়েছে। আগামী ১৪ জানুয়ারি থেকে ৩ দিন ব্যাপী বার্ষিক পবিত্র ওরশ সামনে রেখে এখন থেকে বিভিন্ন পণ্য দোকান পাঠ ও কাফেলা বসার জন্য স্থান নির্ধারণ করে নিচ্ছে । প্রতি বছরের ন্যায় এবারও পবিত্র বাৎসরিক ওরশ সফল করার লক্ষ্য দেশের বিভিন্ন স্থান হতে জাতি , ধর্ম নির্বিশেষে চুনারুঘাট উপজেলার ঐতিহাসিক মুড়ার বন্দ ১২০ আউলিয়া দরবার শরীফে পূর্ব – পশ্চিমে শায়িত হযরত সৈয়দ শাহ নাসির সিপাহসালার (রহঃ) এর পবিত্র বার্ষিক ওরসে যোগ দেবেন। উক্ত তিনদিন ব্যাপী বার্ষিক পবিত্র ওরশে অংশ গ্রহনের জন্য সারা দেশের ঐতিহাসিক মুড়ারবন্দ দরবার শরীফের আশেকান ভক্ত বৃন্দকে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন মুড়ারবন্দ ১২০ আউলিয়া দরবার শরীফের মোতাওয়াল্লী পীরজাদা আলহাজ্ব সৈয়দ সফিক আহমেদ চিশতী সফি এবং বিস্তারিত জানতে ০১৭১৬ -১৩৭৯৬১  যোগাযোগ করে নিতে পারেন# 

জাতীয়2 days ago

সাতছড়িতে সড়ক ধসে বালুভর্তি ট্রাক খাদে, যান চলাচল বন্ধ

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি এলাকায় সড়ক ধসে বালুভর্তি একটি ট্রাক দুর্ঘটনার কবলে পড়েছে । এ ঘটনায় চুনারুঘাট-মাধবপুর সড়কে যান চলাচল...

জাতীয়3 days ago

২ সাংবাদিকের উপর বিএনপি নেতার হামলা

| সংবাদ প্রকাশের জেরে

জাতীয়3 days ago

মাধবপুরে বন বিভাগ ও  সিএমসির যৌথ অভিযানে ২৪টি পাখি উদ্ধারের পর অবমুক্ত

হবিগঞ্জের মাধবপুরে বন বিভাগ, সাতছড়ি সহ-ব্যবস্থাপনা কমিটি (সিএমসি) ও পুলিশের যৌথ অভিযানে ২৪টি বন্যপাখি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই)...

দূর্নীতি4 days ago

ঘুষের অভিযোগের পর ফেনিতে বদলি নাজমুল

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী (সিভিল) মো. নাজমুল জিসানের বিরুদ্ধে উন্নয়ন কাজ পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে ৪ লাখ টাকা নেওয়ার...

মিরর বিশেষ7 days ago

ড্রেজার জব্দ হলেও অধরা বালুখেকোরা

হবিগঞ্জ সদর উপজেলার খোয়াই নদীর বাঁধ ভাঙার ঘটনায় ২ টি ড্রেজার মেশিন জব্দ করা হলেও এখনো ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে...

মিরর বিশেষ1 week ago

বাঁধ ভাঙনের পর হুঁশ ফিরল প্রশাসনের

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার আলাপুর-চরহামুয়া এলাকায় খোয়াই নদী থেকে দীর্ঘদিন ধরে অপরিকল্পিতভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের বিরুদ্ধে স্থানীয় গ্রামবাসী লিখিত...

জাতীয়1 week ago

হবিগঞ্জে বন্যাদুর্গত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছে স্বাস্থ্য বিভাগ

হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের বন্যাকবলিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে মাঠে কাজ করছে স্বাস্থ্য বিভাগ। খোয়াই নদীর আকস্মিক বাঁধ...

মিরর বিশেষ1 week ago

ড্রেজারেই সর্বনাশ: খোয়াই নদীর বাঁধ ভেঙে পানির নিচে ২০ গ্রাম

হবিগঞ্জ সদর উপজেলার খোয়াই নদীতে দীর্ঘদিন ধরে ড্রেজার মেশিন দিয়ে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের অভিযোগের মধ্যেই ভয়াবহ তীরভাঙন ও আকস্মিক বন্যার...

দূর্নীতি2 weeks ago

৪ লাখ টাকা ঘুষ নিলেন শায়েস্তাগঞ্জ পৌরসভার প্রকৌশলী

| কাজ দেওয়ার কথা বলে সেচ্ছাসেবক দল নেতার

মিরর বিশেষ2 weeks ago

এক বছর ধরে শূন্য হবিগঞ্জ সদর সাবরেজিস্ট্রারের পদ

প্রায় এক বছর ধরে সাবরেজিস্ট্রার ছাড়াই চলছে হবিগঞ্জ সদর সাবরেজিস্ট্রার অফিসের কার্যক্রম। জেলা সদরের ব্যস্ততম এই অফিসে স্থায়ী কোনো সাবরেজিস্ট্রার...

Exit mobile version