ধর্ম
আগামী ১৪ জানুয়ারি থেকে শুরু হচ্ছে চুনারুঘাটে মুড়ারবন্দ দরবার শরীফে ৩ দিন ব্যাপী বার্ষিক ওরস
Published
10 months agoon
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ঐতিহাসিক মুড়ার বন্দ ১২০ আউলিয়া দরবার শরীফে আগামী ১৪ জানুয়ারি বুধবার থেকে ৩ দিন ব্যাপী ৭০৫ তম পবিত্র বাৎসরিক ওরস মোবারক শুরু । পবিত্র বাৎসরিক ওরস শেষ হবে ১৬ জানুয়ারি (শুক্রবার) । ঐতিহাসিক মুড়ারবন্দ ১২০ আউলিয়া দরবার শরীফের মোতাওয়াল্লী পীরজাদা আলহাজ্ব সৈয়দ সফিক আহমেদ চিশতী সফি বলেন, সিলেট পণ্য ভূমিতে শায়িত হযরত শাহজালাল (রহঃ) এর ৩৬০ আউলিয়ার মধ্যে বহুল আলোচিত ব্যক্তিত্ত্ব প্রধান সেনাপতি তরফ রাজ্য বিজয়ী ( মদনী) হযরত সৈয়দ শাহ নাসির উদ্দিন সিপাহসালার (রহঃ) মদিনা শরীফে জন্ম গ্রহন করেন ১২৫০ খ্রীষ্টব্দে। তিনি বাগদাদ থেকে দিল্লিতে এসে সুলতান আলা উদ্দিন খিলজির অধীনে ফৌজি বিভাগে যোগদান করেন। তার কামালিয়াতে পরিচয় পেয়ে শাহী সৈন্য বাহিনীর নেতৃত্বে সিলেট অঞ্চলে বিজয়ের উদ্দেশ্যে রওনা দেন। পথি মধ্যে সিলেট অঞ্চলে হযরত শাহজালাল ইয়েমনী (রহঃ) সঙ্গে মোলাকাত হয় হযরত সৈয়দ শাহ নাসির উদ্দিন সিপাহসালার (রহঃ) । এসময় মুসলমানদের উপর রাজা গৌর গোবিন্দ অত্যাচারের সংবাদ পেয়ে শাহী সৈন্যদের সঙ্গে যোগদান করতে সম্মতি প্রকাশ করেন তিনি। ৭০৩ হিজরি ১৩০৩ খ্রীষ্টাব্দে সিলেট অঞ্চলকে বিজয়ের পর এ তরফ রাজ্য বিজয় করেন । ১৩০৪ খ্রীষ্টাব্দে মুড়ারবন্দ নামক স্থানে তরফ রাজ্যের শাসনকর্তা হিসেবে নিযুক্ত হয়ে বসতি স্থাপন করেন। তিনি মৃত্যুর পূর্বে বলে ছিলেন , তার দেহ মোবারক পূর্ব – পশ্চিমে দাফন করার জন্য নির্দেশ দেন কিন্তু তাঁর সঙ্গী সাথিরা এ আদেশ গুলো কেহই মানলেন না। শরিয়তের বিধান মতে তার দেহ উত্তর – দক্ষিণ দাফন করেন আশেকান ভক্ত বৃন্দরা । তার দেহ দাফন করার ৪০ কদম দূরে যাওয়ার পর বিকট শব্দ অলৌকিক ভাবে মাজার শরীফ পূর্ব – পশ্চিম ঘুরে যায়। তিনি মাজার শরীফ এখনো পূর্ব – পশ্চিমে রয়েছে। আগামী ১৪ জানুয়ারি থেকে ৩ দিন ব্যাপী বার্ষিক পবিত্র ওরশ সামনে রেখে এখন থেকে বিভিন্ন পণ্য দোকান পাঠ ও কাফেলা বসার জন্য স্থান নির্ধারণ করে নিচ্ছে । প্রতি বছরের ন্যায় এবারও পবিত্র বাৎসরিক ওরশ সফল করার লক্ষ্য দেশের বিভিন্ন স্থান হতে জাতি , ধর্ম নির্বিশেষে চুনারুঘাট উপজেলার ঐতিহাসিক মুড়ার বন্দ ১২০ আউলিয়া দরবার শরীফে পূর্ব – পশ্চিমে শায়িত হযরত সৈয়দ শাহ নাসির সিপাহসালার (রহঃ) এর পবিত্র বার্ষিক ওরসে যোগ দেবেন। উক্ত তিনদিন ব্যাপী বার্ষিক পবিত্র ওরশে অংশ গ্রহনের জন্য সারা দেশের ঐতিহাসিক মুড়ারবন্দ দরবার শরীফের আশেকান ভক্ত বৃন্দকে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন মুড়ারবন্দ ১২০ আউলিয়া দরবার শরীফের মোতাওয়াল্লী পীরজাদা আলহাজ্ব সৈয়দ সফিক আহমেদ চিশতী সফি এবং বিস্তারিত জানতে ০১৭১৬ -১৩৭৯৬১ যোগাযোগ করে নিতে পারেন#
You may like
পিয়ন পদে চাকরি করে, কর্মকর্তা পরিচয়ে প্রভাব বিস্তার
শায়েস্তাগঞ্জে জয়ন্তিকা এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন
হঠাৎ উত্তপ্ত বানিয়াচং, একমাসে ৪ খুন, জনমনে আতঙ্ক
আজমিরীগঞ্জে নেশার টাকা না দেওয়ায় ছেলের হাতে বাবা খুন
১৮ মাসের কাজ ৭ বছরেও শেষ হয়নি, বাহুবল মডেল মসজিদে ধীরগতি
পিয়ন পদে চাকরি করে, কর্মকর্তা পরিচয়ে প্রভাব বিস্তার
অলিপুর সিলিন্ডার বিস্ফোরণে ছয় শ্রমিক দগ্ধ
বিএনপি নেতা পরিচয়ে অবৈধ বালুর ব্যবসা
শায়েস্তাগঞ্জে জয়ন্তিকা এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন
আজমিরীগঞ্জে নেশার টাকা না দেওয়ায় ছেলের হাতে বাবা খুন
পিয়ন পদে চাকরি করে, কর্মকর্তা পরিচয়ে প্রভাব বিস্তার
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের অফিস সহায়ক আমিনুল ইসলাম শামীমের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি, সরকারি দপ্তরে কর্মকর্তা পরিচয়ে প্রভাব বিস্তার, নামজারি করিয়ে দেওয়ার...
শায়েস্তাগঞ্জে জয়ন্তিকা এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় সিলেটগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় কয়েকজন যাত্রী সামান্য...
হঠাৎ উত্তপ্ত বানিয়াচং, একমাসে ৪ খুন, জনমনে আতঙ্ক
হঠাৎ করে যেন উত্তপ্ত হয়েছে হবিগঞ্জের ভাটি অঞ্চলখ্যাত বানিয়াচং উপজেলা। গত এক মাসে উপজেলাটিতে ৪টি খুনের ঘটনা ঘটেছে। সংঘর্ষ হয়েছে...
আজমিরীগঞ্জে নেশার টাকা না দেওয়ায় ছেলের হাতে বাবা খুন
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নে নেশার টাকা না দেওয়াকে কেন্দ্র করে ছেলের হাতে বাবা নিহত হওয়ার অভিযোগ উঠেছে। নিহতের নাম...
১৮ মাসের কাজ ৭ বছরেও শেষ হয়নি, বাহুবল মডেল মসজিদে ধীরগতি
হবিগঞ্জের বাহুবল উপজেলা সদরে সাড়ে ১২ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ও মডেল মসজিদের নির্মাণ কাজ ৭ বছরেও...
অলিপুর সিলিন্ডার বিস্ফোরণে ছয় শ্রমিক দগ্ধ
হবিগঞ্জের অলিপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ কোম্পানির ছয় শ্রমিক দগ্ধ হয়েছেন। রবিবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। দগ্ধরা...
নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ময়লার স্তূপ
| তীব্র দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী
রাজিউড়া ইউনিয়নে অতিরিক্ত লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন
হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নে অতিরিক্ত লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পড়েছেন সাধারণ মানুষ। দিন-রাত বারবার বিদ্যুৎ চলে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়ছেন...
বিএনপি নেতা পরিচয়ে অবৈধ বালুর ব্যবসা
হবিগঞ্জের বাহুবল উপজেলার চা বাগান ও বিভিন্ন ছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন করে পাচার করছে একটি চক্র। নিয়ম নীতির...
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিলো বিএনপি
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দলীয় মনোনয়নপ্রত্যাশী তিন নেতার সাক্ষাৎকার নিয়েছে বিএনপির পার্লামেন্টারি বোর্ড। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের...
