Connect with us

রাজনীতি

আ.লীগ নেতাদের নিয়ে এনসিপির কমিটি

| সঙ্গে মাদক কারবারি

Published

on

সদস্য সচিব আখতার হোসাইন এবং মুখ্য সংগঠক (উওর অঞ্চল) সারজিস আলম সাক্ষরিত একটি পত্রে গত ১৫ জুন ২৩ সদস্য বিশিষ্ট নতুন সমন্বয় কমিটি ঘোষণা করে এনসিপি রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে ‘ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি)’-এর সদ্যঘোষিত হবিগঞ্জ জেলা সমন্বয় কমিটি।

আলোচিত এই কমিটিতে আওয়ামী লীগের একাধিক সাবেক ও বর্তমান নেতার পাশাপাশি মাদক সংশ্লিষ্ট একাধিক বিতর্কিত ব্যক্তিকে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

বিশ্লেষকরা বলছেন, জাতীয় রাজনীতিতে বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলেছে এমন ব্যক্তিরা নতুন প্ল্যাটফর্মে এসে নিজেদের অবস্থান পুনরুদ্ধারের চেষ্টা করছেন। এনসিপির এই কমিটি ঘোষণা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

প্রধান সমন্বয়কারী হবিগঞ্জের নাগরিক পার্টির (এনসিপি)  নাহিদ উদ্দিন তারেকের বিরুদ্ধে ডিসি পরিবর্তন করতে তদবিরের অভিযোগ উঠেছি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক ও মানবাধিকার কর্মী জুলকারনাইন সায়ের সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি চাঞ্চল্যকর ভিডিও প্রকাশ করেছিলেন যা ব্যাপক সমালোচনার সৃষ্টি করে হবিগঞ্জ জেলায়। 

ছবি | প্রথম সদস্য আবু হেনা মোস্তফা

জেলা জাসদের বর্তমান সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল বর্তমান এনসিপির প্রথম সদস্য পদ দেয়া হয়েছে।

ছবি | মাদক ব্যবসায়ী মীর দুলাল

দলের একটি সূত্র জানিয়েছে, জেলা কমিটির গুরুত্বপূর্ণ পদে মীর দুলাল নামে একজন ব্যক্তি রয়েছেন যিনি অতীতে একাধিকবার পেনসিডিল চালনের অভিযোগে আটক হয়েছিলে বর্তমান মাদকের মামলায় অভিযুক্ত আছেন।

ছবি | যুবলীগ নেতা মোঃ ফজলুর করিম

এ ছাড়া চুনারুঘাট উপজেলা ৩ নং দেওরগাছ  ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং ইউপি যুবলীগ নেতা মো: ফজলুর করিমকে হবিগঞ্জ জেলা এনসিপির সদস্য পদ দেয়া হয়েছে।

ছবি | আ.লীগ ইউপি চেয়ারম্যান মাহবুবুর

এই জেলা সমন্বয় কমিটিতে সবচেয়ে আলোচিত ব্যাক্তি চুনারুঘাট সদর ইউনিয়নের নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত চেয়ারম্যান এমনকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সময় ছাত্র জনতার উপরে হামলার ঘটনায় অভিযুক্ত মামলার আসামী আওয়ামী লীগ নেতা মো: মাহবুবুর রহমান চৌধুরীকে সদস্য পদ দেয়া হয়েছে।

হবিগঞ্জ জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য, হবিগঞ্জ পৌরসভার কাউন্সিলর জাহির উদ্দিনের আপন ভাই নাছির উদ্দিন ওরফে (পাট্টা নাসির) হবিগঞ্জ জেলা এনসিপির কমিটির সদস্য হিসেবে স্থান পেয়েছেন।

অনান্য সদস্যরা হলেন জাপা বাহুবল উপজেলার বর্তমান সাধারন সম্পাদক আ.খ.ম উস্তার তালুকদার, এ্যাডভোকেট ফখরুদ্দিন জাকি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক সাংগঠনিক সম্পাদক।

তবে এনসিপির শীর্ষ নেতারা অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, “আমরা সকল শ্রেণি-পেশার প্রতিনিধিদের নিয়েই একটি কর্মক্ষম দল গড়ার চেষ্টা করছি। ব্যক্তির অতীত নয়, বর্তমান নৈতিক অবস্থানকে আমরা মূল্যায়ন করি।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই ধরনের বিতর্কিত অন্তর্ভুক্তি দলটির ভবিষ্যৎ গ্রহণযোগ্যতাকে প্রশ্নের মুখে ফেলতে পারে। তারা ফ্যাসিবাদের পাহারাদার।

জাতীয়2 days ago

সাতছড়িতে সড়ক ধসে বালুভর্তি ট্রাক খাদে, যান চলাচল বন্ধ

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি এলাকায় সড়ক ধসে বালুভর্তি একটি ট্রাক দুর্ঘটনার কবলে পড়েছে । এ ঘটনায় চুনারুঘাট-মাধবপুর সড়কে যান চলাচল...

জাতীয়3 days ago

২ সাংবাদিকের উপর বিএনপি নেতার হামলা

| সংবাদ প্রকাশের জেরে

জাতীয়3 days ago

মাধবপুরে বন বিভাগ ও  সিএমসির যৌথ অভিযানে ২৪টি পাখি উদ্ধারের পর অবমুক্ত

হবিগঞ্জের মাধবপুরে বন বিভাগ, সাতছড়ি সহ-ব্যবস্থাপনা কমিটি (সিএমসি) ও পুলিশের যৌথ অভিযানে ২৪টি বন্যপাখি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই)...

দূর্নীতি4 days ago

ঘুষের অভিযোগের পর ফেনিতে বদলি নাজমুল

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী (সিভিল) মো. নাজমুল জিসানের বিরুদ্ধে উন্নয়ন কাজ পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে ৪ লাখ টাকা নেওয়ার...

মিরর বিশেষ7 days ago

ড্রেজার জব্দ হলেও অধরা বালুখেকোরা

হবিগঞ্জ সদর উপজেলার খোয়াই নদীর বাঁধ ভাঙার ঘটনায় ২ টি ড্রেজার মেশিন জব্দ করা হলেও এখনো ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে...

মিরর বিশেষ1 week ago

বাঁধ ভাঙনের পর হুঁশ ফিরল প্রশাসনের

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার আলাপুর-চরহামুয়া এলাকায় খোয়াই নদী থেকে দীর্ঘদিন ধরে অপরিকল্পিতভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের বিরুদ্ধে স্থানীয় গ্রামবাসী লিখিত...

জাতীয়1 week ago

হবিগঞ্জে বন্যাদুর্গত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছে স্বাস্থ্য বিভাগ

হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের বন্যাকবলিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে মাঠে কাজ করছে স্বাস্থ্য বিভাগ। খোয়াই নদীর আকস্মিক বাঁধ...

মিরর বিশেষ1 week ago

ড্রেজারেই সর্বনাশ: খোয়াই নদীর বাঁধ ভেঙে পানির নিচে ২০ গ্রাম

হবিগঞ্জ সদর উপজেলার খোয়াই নদীতে দীর্ঘদিন ধরে ড্রেজার মেশিন দিয়ে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের অভিযোগের মধ্যেই ভয়াবহ তীরভাঙন ও আকস্মিক বন্যার...

দূর্নীতি2 weeks ago

৪ লাখ টাকা ঘুষ নিলেন শায়েস্তাগঞ্জ পৌরসভার প্রকৌশলী

| কাজ দেওয়ার কথা বলে সেচ্ছাসেবক দল নেতার

মিরর বিশেষ2 weeks ago

এক বছর ধরে শূন্য হবিগঞ্জ সদর সাবরেজিস্ট্রারের পদ

প্রায় এক বছর ধরে সাবরেজিস্ট্রার ছাড়াই চলছে হবিগঞ্জ সদর সাবরেজিস্ট্রার অফিসের কার্যক্রম। জেলা সদরের ব্যস্ততম এই অফিসে স্থায়ী কোনো সাবরেজিস্ট্রার...

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির