Connect with us

জাতীয়

এখনো অধরা শায়েস্তাগঞ্জের শীর্ষ চাঁদাবাজ তারেক

Published

on

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে সড়কে চলন্ত গাড়ি আটকিয়ে চাঁদাবাজির মুলহোতা ইয়াসিন খান তারেককে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ। তার পক্ষে চাঁদা আদায়কারী জহুরুল ইসলাম আপিল বর্তমানে কারাগারে থাকলেও তার অন্য দুই সহযোগী জয়নাল ও কাউসারও রয়েছে অধরা।

জানা যায়,  ইয়াসিন খান তারেক দীর্ঘদিন ধরে শায়েস্তাগঞ্জ পৌরসভায় এক বিএনপি নেতার আত্মীয় পরিচয় দিয়ে প্রকাশ্য চাঁদাবাজি করে আসছিল। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল হলে সেনাবাহিনীর অভিযানে আপিল মিয়া নামে এক চাঁদাবাজ গ্রেপ্তার হয়।   

এ ঘটনায় পৌরসভার ইজারাদার শহিদুল ইসলাম বাদী হয়ে তারেক ও আপিলের নাম উল্লেখ করে ৫ জনকে আসামি করে চাঁদাবাজি মামলা দায়ের করেন। মামলায় আপিল মিয়া কারাগারে থাকলেও এখনো ধরাছোঁয়ার বাহিরে আছেন শীর্ষ চাঁদাবাজ ইয়াসিন খান তারেক। সে হবিগঞ্জ সদর উপজেলার সুকরিপাড়া গ্রামের মুসলিম খানের ছেলে। বর্তমানে সে আত্মগোপনে থেকে মামলার বাদীর সঙ্গে দফারফা করার চেষ্টা করে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। 

পৌরসভা সূত্রে জানা যায়, শায়েস্তাগঞ্জ পৌরসভার পণ্য উঠানামার টোল আদায় করতে ১৪৩২ বাংলা জন্য জন্য শহিদুল ইসলাম নামে এক ব্যক্তিকে ইজারা দেওয়া হয়। কিন্তু ইয়াসিন খান নিজ নামে রশিদ বানিয়ে তার নাম সংবলিত রশিদ দিয়ে চাঁদা আদায় শুরু করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে চালকদেরকে গালাগাল ও মারধর পর্যন্ত করে থাকে তারা। 

এদিকে চাঁদাবাজ আফিল আটক হলেও শীর্ষ চাঁদাবাদ ইয়াসিন খান তারেক ও অন্য সহযোগীরা গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। মুলহোতাকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি করেছেন তারা

সারাদেশ3 hours ago

শায়েস্তাগঞ্জে জয়ন্তিকা এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় সিলেটগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় কয়েকজন যাত্রী সামান্য...

জাতীয়1 week ago

হঠাৎ উত্তপ্ত বানিয়াচং, একমাসে ৪ খুন, জনমনে আতঙ্ক

হঠাৎ করে যেন উত্তপ্ত হয়েছে হবিগঞ্জের ভাটি অঞ্চলখ্যাত বানিয়াচং উপজেলা। গত এক মাসে উপজেলাটিতে ৪টি খুনের ঘটনা ঘটেছে। সংঘর্ষ হয়েছে...

জাতীয়2 weeks ago

আজমিরীগঞ্জে নেশার টাকা না দেওয়ায় ছেলের হাতে বাবা খুন

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নে নেশার টাকা না দেওয়াকে কেন্দ্র করে ছেলের হাতে বাবা নিহত হওয়ার অভিযোগ উঠেছে। নিহতের নাম...

দূর্নীতি2 weeks ago

‎১৮ মাসের কাজ ৭ বছরেও শেষ হয়নি, বাহুবল মডেল মসজিদে ধীরগতি

হবিগঞ্জের বাহুবল উপজেলা সদরে সাড়ে ১২ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ও মডেল মসজিদের নির্মাণ কাজ ৭ বছরেও...

সারাদেশ3 weeks ago

অলিপুর সিলিন্ডার বিস্ফোরণে ছয় শ্রমিক দগ্ধ

হবিগঞ্জের অলিপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ কোম্পানির ছয় শ্রমিক দগ্ধ হয়েছেন। রবিবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।  দগ্ধরা...

জাতীয়3 weeks ago

নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ময়লার স্তূপ

| তীব্র দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী

জাতীয়3 weeks ago

রাজিউড়া ইউনিয়নে অতিরিক্ত লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন

হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নে অতিরিক্ত লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পড়েছেন সাধারণ মানুষ। দিন-রাত বারবার বিদ্যুৎ চলে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়ছেন...

মিরর বিশেষ4 weeks ago

বিএনপি নেতা পরিচয়ে অবৈধ বালুর ব্যবসা

হবিগঞ্জের বাহুবল উপজেলার চা বাগান ও বিভিন্ন ছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন করে পাচার করছে একটি চক্র। নিয়ম নীতির...

রাজনীতি1 month ago

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিলো বিএনপি

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দলীয় মনোনয়নপ্রত্যাশী তিন নেতার সাক্ষাৎকার নিয়েছে বিএনপির পার্লামেন্টারি বোর্ড। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের...

জাতীয়1 month ago

দেশি মদের লাইসেন্সে পাট্টা বাবুলের বিদেশি মদের কারবার

হবিগঞ্জ পৌর শহরের কালীবাড়ি ক্রস রোড এলাকায় দেশীয় মদ বিক্রির বৈধ লাইসেন্সের আড়ালে বিদেশি মদ বিক্রি, শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে মদের পাট্টা...

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির