Connect with us

দূর্নীতি

কাটাখালির বারুণীতে ৫০ চাঁদা আদায়ের অভিযোগ গ্রাম পুলিশের বিরুদ্ধে

Published

on

হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নে  কাটাখালি বারুনীকে  কেন্দ্র করে চাঁদাবাজির গুরুতর অভিযোগ উঠেছে মোহাম্মদ আলী নামে এক গ্রাম পুলশের। বিরুদ্ধে। একটি ভিডিওতে  দেখা যায় মোহাম্মদ আলী বারুনীর প্রসাধনীর দোকানে গিয়ে টাকা সংগ্রহ করছেন। ভিডিওটির এক পর্যায়ে এক দোকানদারকে বলতে শোনা যায়, “পুলিশ তো টাকা দিতে নিষেধ করছে।” এর জবাবে উপস্থিত আরেক ব্যক্তি উত্তেজিত কণ্ঠে বলেন, “জায়গা কি তোমার বাপের?” পরে ওইব্যক্তিকে টাকা দিতেও দেখা যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মেলাকে কেন্দ্র করে বিভিন্ন দোকান ও স্টল থেকে অন্তত ৫০ হাজার টাকা চাঁদা আদায় করেছে একটি চক্র। এছাড়াও প্রকাশ্যে জুয়ার বোর্ড বসিয়ে সেখান থেকেও নেওয়া হয়েছে মোটা অংকের টাকা। 

এ বিষয়ে অভিযুক্ত মোহাম্মদ আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি চাঁদা আদায়ের অভিযোগটি অস্বীকার করে জানান, তিনি সেখানে নিরাপত্তার দায়িত্বে ছিলেন। 

এদিকে, একই বারুনীকে কেন্দ্র করে প্রকাশ্যে জুয়ার আসর বসার একাধিক ভিডিওও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওগুলোতে দেখা যায়, প্রকাশ্যেই কিছু ব্যক্তি জুয়ার আসর পরিচালনা করছেন এবং সেখানে লোকজনের ভিড় লক্ষ্য করা গেছে। বিষয়টি আরও উদ্বেগজনক করে তুলেছে এই প্রশ্ন—যেখানে নিরাপত্তা জোরদার থাকার কথা, সেখানে কীভাবে এমন কার্যকলাপ চলতে পারে?

স্থানীয়দের মতে, যদি সত্যিই মোহাম্মদ আলী নিরাপত্তার দায়িত্বে থাকেন, তাহলে তার উপস্থিতিতে কীভাবে জুয়ার আসর বসলো এবং কেন তা বন্ধে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি—এ প্রশ্ন এখন সবার মুখে মুখে। অনেকেই আশঙ্কা প্রকাশ করছেন, দায়িত্বের আড়ালে চাঁদা আদায় ও অবৈধ কার্যক্রম পরিচালনার সুযোগ করে দেওয়া হয়েছে কি না।

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুত একটি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। পাশাপাশি ভবিষ্যতে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে প্রশাসনের কঠোর নজরদারি ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন সচেতন মহল।

দূর্নীতি6 hours ago

নতুন পরিচয়ে পুরনো দাপট

| পৌর আ.লীগ নেতা শাহ্ আলম এখন পৌর বিএনপি নেতা

দূর্নীতি15 hours ago

কাটাখালির বারুণীতে ৫০ চাঁদা আদায়ের অভিযোগ গ্রাম পুলিশের বিরুদ্ধে

হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নে  কাটাখালি বারুনীকে  কেন্দ্র করে চাঁদাবাজির গুরুতর অভিযোগ উঠেছে মোহাম্মদ আলী নামে এক গ্রাম পুলশের। বিরুদ্ধে। একটি ভিডিওতে  দেখা...

জাতীয়1 day ago

বাহুবলে ক্রীড়া সংস্থার কমিটি নিয়ে বিতর্ক: প্রশ্নবিদ্ধ প্রশাসন

বাহুবল উপজেলা ক্রীড়া সংস্থার নবগঠিত কমিটি নিয়ে এলাকায় ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে। কমিটি গঠন প্রক্রিয়া ও এতে অন্তর্ভুক্ত ব্যক্তিদের যোগ্যতা...

জাতীয়3 days ago

রামদা নিয়ে কিশোরের হুমকিতে আতঙ্ক

হবিগঞ্জে সাম্প্রতিক সময়ে কিশোর গ্যাংয়ের সদস্যদের অস্ত্র হাতে ভিডিও ভাইরালের ঘটনায় উদ্বেগ বাড়ছে।  এরই মধ্যে সদর উপজেলার তেঘরিয়া গ্রামের এক...

শিক্ষা3 days ago

খাসিয়া পুঞ্জিতে পদক্ষেপ গণপাঠাগারের ঈদ পুনর্মিলনী ও শিক্ষা সফর সম্পন্ন

ঈদকে কেন্দ্র করে আনন্দ, সম্প্রীতি ও শিক্ষামূলক চেতনা ছড়িয়ে দিতে খাসিয়া পুঞ্জি (গুলবাহার পুঞ্জি), বাহুবলে পদক্ষেপ গণপাঠাগারের উদ্যোগে আয়োজন করা...

রাজনীতি4 days ago

আ.লীগ নেতার কারামুক্তিতে বিএনপির নেতাদের মিলাদ

হবিগঞ্জের বাহুবল উপজেলায় আওয়ামী লীগের এক নেতার কারামুক্তি উপলক্ষে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে বিএনপির শীর্ষ নেতাদের উপস্থিতি ঘিরে রাজনৈতিক...

আইন - আদালত4 days ago

সমাজসেবার আড়ালে মদের ব্যবসা

| কারাগারে নিরঞ্জন তার স্ত্রী ও ভাই

রাজনীতি4 days ago

বেলালকে ঘিরে বিএনপিতে অস্বস্তি

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম কিবরিয়া চৌধুরী বেলালের বিভিন্ন কর্মকাণ্ড ঘিরে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে অস্বস্তি ও ক্ষোভ তৈরি...

জাতীয়5 days ago

তিন জেলায় সড়কে প্রাণ গেল ১৯ জনের

দেশের তিন জেলায় সড়ক দুর্ঘটনায় ১৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কায় ১২ জন, ফেনীতে বাস,...

জাতীয়6 days ago

ফয়সাল ও আলমগীরকে আদালতে তোলা হয়েছে

১৪ দিনের রিমান্ড শেষ কলকাতার বিধাননগর আদালতে তোলা হয়েছে ফয়সাল করিম ও আলমগীরকে। এর আগে তাদের শারীরিক পরীক্ষা করানোর জন্য...

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির