জাতীয়
রামদা নিয়ে কিশোরের হুমকিতে আতঙ্ক
Published
4 months agoon
হবিগঞ্জে সাম্প্রতিক সময়ে কিশোর গ্যাংয়ের সদস্যদের অস্ত্র হাতে ভিডিও ভাইরালের ঘটনায় উদ্বেগ বাড়ছে।
এরই মধ্যে সদর উপজেলার তেঘরিয়া গ্রামের এক কিশোরের দু’হাতে রামদা নিয়ে হুমকিমূলক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা এলাকায় নতুন করে আতঙ্ক সৃষ্টি করেছে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, এক কিশোর তার টিকটক আইডিতে দু’হাতে ধারালো রামদা নিয়ে দাঁড়িয়ে প্রতিপক্ষকে উদ্দেশ্য করে হুমকি দিচ্ছে। ভিডিওতে সে বলে, “কিরে বান্দির পোলা, ভুইলা গেছত? আমি কিন্তু ভুলি নাই। সাবধানে থাকিস—টার্গেটে কিন্তু পইরা রইছোত।” ভিডিওটি দ্রুত বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্র জানায়, গত কিছুদিন ধরে জেলার বিভিন্ন এলাকায় কিশোর গ্যাংয়ের সদস্যদের অস্ত্র প্রদর্শন, মহড়া এবং হুমকিমূলক বক্তব্যের একাধিক ভিডিও ধারাবাহিকভাবে ভাইরাল হচ্ছে। এসব ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বাড়ার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে।
এলাকাবাসী জানান, কিশোরদের এমন প্রকাশ্য অস্ত্র প্রদর্শন ও হুমকির ঘটনায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে এসব ভিডিও ছড়িয়ে পড়ায় বিষয়টি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, ভাইরাল ভিডিওগুলোর সত্যতা যাচাই করে জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ জরুরি। একইসঙ্গে কিশোর গ্যাংয়ের বিস্তার রোধে প্রশাসনের নজরদারি ও সমন্বিত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে জানতে চাইলে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) দেলোয়ার হোসেনের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে ওনাকে পাওয়া যায় নি।
You may like
সাতছড়িতে সড়ক ধসে বালুভর্তি ট্রাক খাদে, যান চলাচল বন্ধ
২ সাংবাদিকের উপর বিএনপি নেতার হামলা
মাধবপুরে বন বিভাগ ও সিএমসির যৌথ অভিযানে ২৪টি পাখি উদ্ধারের পর অবমুক্ত
ঘুষের অভিযোগের পর ফেনিতে বদলি নাজমুল
ড্রেজার জব্দ হলেও অধরা বালুখেকোরা
২ সাংবাদিকের উপর বিএনপি নেতার হামলা
হবিগঞ্জে ল্যাব এঈড হাসিপাতালে ভুল চিকিৎসায় গৃহবধূর জীবন সংকটাপন্ন।
ড্রেজার জব্দ হলেও অধরা বালুখেকোরা
অসহায় তরুণীর বিয়ে সম্পন্ন করল ‘সুন্দ্রাটিকি পল্লী উন্নয়ন যুব সংঘ’
৪ লাখ টাকা ঘুষ নিলেন শায়েস্তাগঞ্জ পৌরসভার প্রকৌশলী
সাতছড়িতে সড়ক ধসে বালুভর্তি ট্রাক খাদে, যান চলাচল বন্ধ
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি এলাকায় সড়ক ধসে বালুভর্তি একটি ট্রাক দুর্ঘটনার কবলে পড়েছে । এ ঘটনায় চুনারুঘাট-মাধবপুর সড়কে যান চলাচল...
২ সাংবাদিকের উপর বিএনপি নেতার হামলা
| সংবাদ প্রকাশের জেরে
মাধবপুরে বন বিভাগ ও সিএমসির যৌথ অভিযানে ২৪টি পাখি উদ্ধারের পর অবমুক্ত
হবিগঞ্জের মাধবপুরে বন বিভাগ, সাতছড়ি সহ-ব্যবস্থাপনা কমিটি (সিএমসি) ও পুলিশের যৌথ অভিযানে ২৪টি বন্যপাখি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই)...
ঘুষের অভিযোগের পর ফেনিতে বদলি নাজমুল
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী (সিভিল) মো. নাজমুল জিসানের বিরুদ্ধে উন্নয়ন কাজ পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে ৪ লাখ টাকা নেওয়ার...
ড্রেজার জব্দ হলেও অধরা বালুখেকোরা
হবিগঞ্জ সদর উপজেলার খোয়াই নদীর বাঁধ ভাঙার ঘটনায় ২ টি ড্রেজার মেশিন জব্দ করা হলেও এখনো ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে...
বাঁধ ভাঙনের পর হুঁশ ফিরল প্রশাসনের
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার আলাপুর-চরহামুয়া এলাকায় খোয়াই নদী থেকে দীর্ঘদিন ধরে অপরিকল্পিতভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের বিরুদ্ধে স্থানীয় গ্রামবাসী লিখিত...
হবিগঞ্জে বন্যাদুর্গত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছে স্বাস্থ্য বিভাগ
হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের বন্যাকবলিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে মাঠে কাজ করছে স্বাস্থ্য বিভাগ। খোয়াই নদীর আকস্মিক বাঁধ...
ড্রেজারেই সর্বনাশ: খোয়াই নদীর বাঁধ ভেঙে পানির নিচে ২০ গ্রাম
হবিগঞ্জ সদর উপজেলার খোয়াই নদীতে দীর্ঘদিন ধরে ড্রেজার মেশিন দিয়ে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের অভিযোগের মধ্যেই ভয়াবহ তীরভাঙন ও আকস্মিক বন্যার...
৪ লাখ টাকা ঘুষ নিলেন শায়েস্তাগঞ্জ পৌরসভার প্রকৌশলী
| কাজ দেওয়ার কথা বলে সেচ্ছাসেবক দল নেতার
এক বছর ধরে শূন্য হবিগঞ্জ সদর সাবরেজিস্ট্রারের পদ
প্রায় এক বছর ধরে সাবরেজিস্ট্রার ছাড়াই চলছে হবিগঞ্জ সদর সাবরেজিস্ট্রার অফিসের কার্যক্রম। জেলা সদরের ব্যস্ততম এই অফিসে স্থায়ী কোনো সাবরেজিস্ট্রার...
কেবল ব্রাজিল নয়, আর্জেন্টিনাও হারাতে পারেনি নরওয়েকে
অনলাইন জুয়া: সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ড, জরিমানা ৫ কোটি টাকা
মেধাভিত্তিক জনপ্রশাসন গড়ে তুলতে দৃঢ়প্রতিজ্ঞ সরকার: প্রধানমন্ত্রী
অভিনেত্রী নীহার সেই পাকিস্তানি প্রেমিকের ছবি ফাঁস!
অতিরিক্ত বিল নিয়ে বিদ্যুৎ বিভাগের জরুরি নির্দেশনা
