Connect with us

আইন - আদালত

সমাজসেবার আড়ালে মদের ব্যবসা

| কারাগারে নিরঞ্জন তার স্ত্রী ও ভাই

Published

on


দিরাইয়ে চোলাই মদ বিক্রির দায়ে হবিগঞ্জের বাহুবলের কথিত সমাজসেবক ও শিক্ষানুরাগী বনে যাওয়া সস্ত্রীক নিরঞ্জন সাহা (নিরু) ও তার ভাই নিখিল সাহাকে কারাগারে পাঠিয়েছেন সুনামগঞ্জের সেশন জজ আদালত।


সম্প্রতি সুনামগঞ্জের দায়রা আদালতের (সেশন জজ) বিচারক মোহাম্মদ আকবর হোসাইনের আদালত তাদের জামিন আবেদন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


আদালত এই মাদক কারবারিদের জামিন আবেদন বাতিলের বিষয়ে রাষ্ট্রপক্ষের একজন আইনজীবী জানান, সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে তৈরি হওয়া এমন গুরুতর অপরাধের অভিযোগ সমাজ বা ব্যক্তির বড় ধরনের ক্ষতি করেছে। এছাড়া প্রকৃতিগতভাবেও অভিযোগটি গুরুতর হওয়ায় তাদের জামিন দেননি আদালত । এরফলে নিরঞ্জন সাহা (নিরু), তার স্ত্রী লিপি রাণী সাহা এবং নিরু সাহার ভাই নিখিল সাহা সুনামগঞ্জ জেলা কারাগারে রয়েছেন।


সুনামগঞ্জের দিরাই থানা পুলিশ জানায়,চোলাই মদ বিক্রির অভিযোগে গত বছরের ৩১ ডিসেম্বর দিরাই পুলিশের এসআই নিউটন মৃধা দিরাই পৌরসভার হারানপুর এলাকায় নিরু সাহার দেশীয় মদের দোকানে অভিযান শুরু করেন।

এতে দেখা যায় নিরু সাহা কেরু কম্পানি দেশীয় মদ বিক্রির লাইসেন্স থাকলেও সেটির আড়ালে দীর্ঘদিন ধরে চোলাই মদ বিক্রি করে আসছেন। অভিযানকালে নিরু সাহার মদের দোকান থেকে দেড় হাজার লিটার চোলাই মদ উদ্ধার করে পুলিশ। এসময় মদের দোকানের দুই কর্মচারীকে পুলিশ গ্রেফতার করে।

পরে মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ওই দুই কর্মচারীসহ দোকানের মালিক নিরঞ্জন সাহা, তার স্ত্রী লিপি রাণী সাহা এবং নিরু সাহার ভাই নিখিল সাহাসহ মোট ৫ জনের বিরুদ্ধে এসআই নিউটন মৃধা দিরাই থানায় মাদক আইনে মামলা করেন। (দিরাই থানার মামলা নম্বর ১/২৬)। এতদিন বিভিন্ন কৌশলে পালিয়ে ছিলেন নিরু সাহা নীরুসহ আসামীরা।


গত ১৫ মার্চ সুনামগঞ্জ আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তারপর থেকে তারা সুনামগঞ্জের কারাগারে রয়েছে।
প্রসঙ্গত, নিরঞ্জন সাহা’র বাড়ি হবিগঞ্জের বাহুবলের মিরপুরে। তিনি দিরাইয়ে মদের কারবার করে বাহুবলে এসে ইচ্ছেমত দান করতেন। দিরাইয়ের ওই মদের দোকানের মালিক নিরঞ্জন সাহা নিরু, তার স্ত্রী লিপি সাহা এবং নিরঞ্জন সাহার ভাই নিখিল সাহা। নিখিল সাহা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের বাহুবল শাখার সভাপতি।


বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ জজ কোর্টের পিপি এডভোকেট মল্লিক মঈনউদ্দীন সোহেল।

জাতীয়1 day ago

রাজিউড়া ইউনিয়নে অতিরিক্ত লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন

হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নে অতিরিক্ত লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পড়েছেন সাধারণ মানুষ। দিন-রাত বারবার বিদ্যুৎ চলে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়ছেন...

মিরর বিশেষ5 days ago

বিএনপি নেতা পরিচয়ে অবৈধ বালুর ব্যবসা

হবিগঞ্জের বাহুবল উপজেলার চা বাগান ও বিভিন্ন ছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন করে পাচার করছে একটি চক্র। নিয়ম নীতির...

রাজনীতি1 week ago

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিলো বিএনপি

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দলীয় মনোনয়নপ্রত্যাশী তিন নেতার সাক্ষাৎকার নিয়েছে বিএনপির পার্লামেন্টারি বোর্ড। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের...

জাতীয়1 week ago

দেশি মদের লাইসেন্সে পাট্টা বাবুলের বিদেশি মদের কারবার

হবিগঞ্জ পৌর শহরের কালীবাড়ি ক্রস রোড এলাকায় দেশীয় মদ বিক্রির বৈধ লাইসেন্সের আড়ালে বিদেশি মদ বিক্রি, শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে মদের পাট্টা...

সারাদেশ2 weeks ago

৫৪ বছরেও পাকা হয়নি ২৪ ফুট সড়ক

হবিগঞ্জের বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ সড়ক। প্রশস্ততা প্রায় ২৪ ফুট। অথচ স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও সড়কটি আজও...

দূর্নীতি2 weeks ago

সিলেট আদালতের পেশকারের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগ

| রেজিস্ট্রার জেনারেলের কাছে আইনজীবীর অভিযোগ

জাতীয়3 weeks ago

আজমিরীগঞ্জে বিদ্যালয়ের মেঝে ধসে ৫ শিক্ষার্থী আহত

আজমিরীগঞ্জে একটি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণী কক্ষের মেঝে ধসে পড়ে অন্তত পাঁচ শিশু শিক্ষার্থী আহত হয়েছে। দুর্ঘটনার পর পরই স্থানীয়রা তাদের...

সারাদেশ3 weeks ago

বিকল হওয়া কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩

ফেনীর ছাগলনাইয়ায় বিকল হয়ে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কায় তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুহুরীগঞ্জ...

দূর্নীতি3 weeks ago

নাগরিকসেবায় হতাশ শায়েস্তাগঞ্জ পৌরবাসী

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভায় নাগরিকসেবার মান নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। বিশেষ করে বর্ষা মৌসুমে পৌর এলাকার বিভিন্ন গ্রাম ও মহল্লায় জলাবদ্ধতা...

জাতীয়4 weeks ago

যুবলীগ নেতা জয়নাল সরদার এখনও অধরা

শায়েস্তাগঞ্জ পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক জয়নাল সরদারকে ঘিরে এলাকায় নতুন করে নানা আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে। আগামী ডিসেম্বরে শেখ...

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির