সম্পাদকীয়
কোন পথে বাংলাদেশ?
নুর হোসেন সোহেল
Published
1 year agoon
By
Editorial
২০২৪ সালের ৫ আগস্ট—বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হয়। ছাত্র আন্দোলনের বিক্ষোভ, যুবসমাজের ক্ষোভ আর সাধারণ মানুষের দীর্ঘদিনের জমে থাকা হতাশা একসঙ্গে মিলিত হয়ে যেদিন রাজপথে গর্জে ওঠে, সেদিনই টলাতে থাকে দীর্ঘকাল ধরে শাসন করা আওয়ামী লীগ সরকারের ভিত্তি। শেষপর্যন্ত আন্দোলনের চাপে পতন ঘটে সরকারের, এবং গঠিত হয় একটি অন্তর্বর্তীকালীন মানবিক সরকার—যা আপাতত দেশের প্রশাসনিক ভার বহন করছে।
এই ঘটনার পর থেকেই যেন বাংলাদেশে রাজনৈতিক প্রবাহে এক আশ্চর্য পরিবর্তনের সূচনা হয়েছে। একে একে আত্মপ্রকাশ করেছে ২৬টিরও বেশি নতুন রাজনৈতিক দল ও প্ল্যাটফর্ম—যার বেশিরভাগই পূর্বে রাজনীতির সঙ্গে যুক্ত নয় এমন ব্যক্তি কিংবা বিভিন্ন দল থেকে বহিষ্কৃত, প্রত্যাখ্যাত, এমনকি দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত ব্যক্তিদের নিয়েই গঠিত। আশ্চর্যের বিষয়, একসময়ের অপরাধপ্রবণ কিংবা অকার্যকর পরিচিত রাজনৈতিক মুখরাই আজ নতুন মোড়কে ‘জনসেবা’র প্রতিশ্রুতি দিচ্ছে। ফলে মানুষের মনে প্রশ্ন জাগে—এদের হাতে কি আদৌ দেশের ভবিষ্যৎ নিরাপদ?
এর চেয়েও বেশি হাস্যকর যে, বিনোদন অঙ্গনের এক ব্যর্থ নায়ক, যিনি নিজের শিল্পী সমিতিতে কার্যকর কোনো প্রশাসনিক দক্ষতা দেখাতে পারেননি, তিনিও আজ ‘দেশ চালানোর’ স্বপ্নে বিভোর হয়ে নতুন দল গঠনের ঘোষণা দিয়েছেন। যেখানে শিল্পীদের স্বার্থ রক্ষা করতে ব্যর্থ হয়েছেন, সেখানে কোটি মানুষের আশা-আকাঙ্ক্ষা নিয়ে কীভাবে পথ চলবেন—তা ভেবে মানুষ শুধু বিস্মিতই নয়, হতাশও।
অন্যদিকে, অন্তর্বর্তীকালীন সরকারের তুলনামূলক সহনশীল আচরণ ও মানবিক অবস্থান দেশের রাজনৈতিক পরিমণ্ডলে এক অদ্ভুত বিশৃঙ্খল স্বচ্ছন্দতা সৃষ্টি করেছে। ফলে, অনেকেই ‘যার যা খুশি, সে তাই করছে’ অবস্থা উপভোগ করছেন। কেউ নতুন দল গড়ছেন, কেউ পুরাতন দল ভেঙে জোট করছেন, কেউ আবার দীর্ঘদিনের অপ্রাসঙ্গিক দাবিকে হঠাৎ সামনে টেনে এনে নতুন রাজনৈতিক এজেন্ডা তৈরি করছেন। ১৭ বছর ধরে যেসব দাবি ও দাবিদার লুপ্তপ্রায় ছিল, তারা হঠাৎ যেন জেগে উঠেছে।
এছাড়া আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ওপর একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের চাপ বরাবরের মতোই বর্তমান আছে, বরং আগের চেয়ে তা আরও তীব্র হয়েছে। পশ্চিমা শক্তিগুলো এখন নজর রাখছে শুধু নির্বাচনের দিকে নয়, বরং নির্বাচনপূর্ব ‘প্ল্যাটফর্ম বিল্ডিং’ এবং ‘ইনস্টিটিউশনাল রিফর্ম’ বা কাঠামোগত সংস্কারের দিকেও। ফলে একধরনের বহুমুখী চাপ স্পষ্ট—যার মাঝে সরকার, রাজনৈতিক দল, এবং সাধারণ মানুষ তিন পক্ষই এক ধরনের অনিশ্চয়তায় নিমজ্জিত।
এই রাজনৈতিক নৈরাজ্যের মাঝখানে সবচেয়ে বড় প্রশ্ন হলো—আগামী দিনগুলোতে বাংলাদেশের পথে কোনটি হবে প্রধান? বড় দুই পক্ষের মুখোমুখি অবস্থান এখন স্পষ্ট। একদিকে বৃহত্তম রাজনৈতিক দল দ্রুত নির্বাচন চাচ্ছে, যাতে তারা পুনরায় ক্ষমতায় ফিরে আসতে পারে; অন্যদিকে, নতুন দল ‘নাগরিক পার্টি’ রাষ্ট্রের কাঠামোগত সংস্কার ও ২০২৪ সালের জুলাইয়ের ‘গণহত্যার’ বিচার না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন মেনে নিচ্ছে না।
এই বিপরীতমুখী অবস্থান দেশের রাজনৈতিক ভবিষ্যৎকে এক জটিল ও অনিশ্চিত মোড়ে এনে দাঁড় করিয়েছে। বিশ্লেষকরা বলছেন, সামনে হয়তো বাংলাদেশ এক নতুন বিপ্লবের পথে এগোচ্ছে—অথবা হয়তো আমরা আবারও প্রবেশ করতে যাচ্ছি অন্ধকারের এক চক্রে। কেউ বলছেন, এই রাজনৈতিক প্রলাপে যদি দ্রুত সমাধানের পথ না খোঁজা হয়, তাহলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হতে পারে।
মানুষ আজ দ্বিধান্বিত, উদ্বিগ্ন। একদিকে তারা নতুন সূচনার সম্ভাবনায় আশাবাদী, অন্যদিকে পুরোনো অস্থিরতার আশঙ্কায় আতঙ্কিত। এখন প্রশ্ন একটাই—কোন পথে বাংলাদেশ? আমরা কি সত্যিই একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক রাষ্ট্রের দিকে যাচ্ছি, নাকি পুরোনো ভ্রান্তির পুনরাবৃত্তিই হবে আমাদের ভবিতব্য?
এই সন্ধিক্ষণে রাজনৈতিক নেতৃত্বের উচিত হবে জনগণের আকাঙ্ক্ষাকে অগ্রাধিকার দেওয়া, ক্ষমতার খেলার বদলে সংলাপ ও সমঝোতার পথ খোঁজা। বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে বর্তমান সিদ্ধান্তগুলোর ওপর। তাই, এখন সময়—ভবিষ্যতের জন্য দায়িত্ববান হওয়ার।
You may like
শায়েস্তাগঞ্জে জয়ন্তিকা এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন
হঠাৎ উত্তপ্ত বানিয়াচং, একমাসে ৪ খুন, জনমনে আতঙ্ক
আজমিরীগঞ্জে নেশার টাকা না দেওয়ায় ছেলের হাতে বাবা খুন
১৮ মাসের কাজ ৭ বছরেও শেষ হয়নি, বাহুবল মডেল মসজিদে ধীরগতি
অলিপুর সিলিন্ডার বিস্ফোরণে ছয় শ্রমিক দগ্ধ
অলিপুর সিলিন্ডার বিস্ফোরণে ছয় শ্রমিক দগ্ধ
বিএনপি নেতা পরিচয়ে অবৈধ বালুর ব্যবসা
আজমিরীগঞ্জে নেশার টাকা না দেওয়ায় ছেলের হাতে বাবা খুন
হঠাৎ উত্তপ্ত বানিয়াচং, একমাসে ৪ খুন, জনমনে আতঙ্ক
রাজিউড়া ইউনিয়নে অতিরিক্ত লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন
শায়েস্তাগঞ্জে জয়ন্তিকা এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় সিলেটগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় কয়েকজন যাত্রী সামান্য...
হঠাৎ উত্তপ্ত বানিয়াচং, একমাসে ৪ খুন, জনমনে আতঙ্ক
হঠাৎ করে যেন উত্তপ্ত হয়েছে হবিগঞ্জের ভাটি অঞ্চলখ্যাত বানিয়াচং উপজেলা। গত এক মাসে উপজেলাটিতে ৪টি খুনের ঘটনা ঘটেছে। সংঘর্ষ হয়েছে...
আজমিরীগঞ্জে নেশার টাকা না দেওয়ায় ছেলের হাতে বাবা খুন
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নে নেশার টাকা না দেওয়াকে কেন্দ্র করে ছেলের হাতে বাবা নিহত হওয়ার অভিযোগ উঠেছে। নিহতের নাম...
১৮ মাসের কাজ ৭ বছরেও শেষ হয়নি, বাহুবল মডেল মসজিদে ধীরগতি
হবিগঞ্জের বাহুবল উপজেলা সদরে সাড়ে ১২ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ও মডেল মসজিদের নির্মাণ কাজ ৭ বছরেও...
অলিপুর সিলিন্ডার বিস্ফোরণে ছয় শ্রমিক দগ্ধ
হবিগঞ্জের অলিপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ কোম্পানির ছয় শ্রমিক দগ্ধ হয়েছেন। রবিবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। দগ্ধরা...
নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ময়লার স্তূপ
| তীব্র দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী
রাজিউড়া ইউনিয়নে অতিরিক্ত লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন
হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নে অতিরিক্ত লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পড়েছেন সাধারণ মানুষ। দিন-রাত বারবার বিদ্যুৎ চলে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়ছেন...
বিএনপি নেতা পরিচয়ে অবৈধ বালুর ব্যবসা
হবিগঞ্জের বাহুবল উপজেলার চা বাগান ও বিভিন্ন ছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন করে পাচার করছে একটি চক্র। নিয়ম নীতির...
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিলো বিএনপি
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দলীয় মনোনয়নপ্রত্যাশী তিন নেতার সাক্ষাৎকার নিয়েছে বিএনপির পার্লামেন্টারি বোর্ড। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের...
দেশি মদের লাইসেন্সে পাট্টা বাবুলের বিদেশি মদের কারবার
হবিগঞ্জ পৌর শহরের কালীবাড়ি ক্রস রোড এলাকায় দেশীয় মদ বিক্রির বৈধ লাইসেন্সের আড়ালে বিদেশি মদ বিক্রি, শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে মদের পাট্টা...
