Connect with us

লাইফস্টাইল

গরমে স্বাস্থ্য ঝুঁকি বাড়ে যেসব খাবারে

Published

on

পহেলা বৈশাখ থেকেই তীব্র গরম পড়তে শুরু করেছে। দেশজুড়ে চলছে তাপপ্রবাহ। দাবদাহে বিপর্যস্ত জনজীবন। এছাড়া দেশের কিছু অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ।

আবহাওয়া অধিদফতর বলছে, আগামী সপ্তাহে এই তাপমাত্রা আরও বাড়তে পারে। এছাড়া এই মাস পুরোটাই তীব্র তাপপ্রবাহের মধ্যদিয়ে যাবে।

এদিকে গরেমে ছোট-বড় সবাই বিভিন্ন শারীরিক সমস্যায় ভোগেন। এর অন্যতম কারণ হলো ভুল খাবার খাওয়া। মূলত কিছু খাবার আছে, যা এই গরমে শরীরের অস্বস্তি বাড়িয়ে দিতে পারে। সৃষ্টি করতে পারে বিভিন্ন শারীরিক জটিলতা। তাই চলুন জনে নিই সুস্থ থাকতে গরমে কোন কোন খাবার এড়িয়ে চলা উচিত-

অতিরিক্ত মশলাদার খাবার

অতিরিক্ত মশলাদার খাবার খেলে দেহের তাপমাত্রা বৃদ্ধি পায়। এতে করে হজমের সমস্যা দেখা দেয়। এছাড়া মশলাদার খাবার খাওয়ার ফলে অতিরিক্ত ঘাম হয়, গায়ে র‌্যাশ, ব্রণ, ফোড়া হওয়ার আশঙ্কাও থাকে। তাই গরমে মশলাদার খাবার এড়িয়ে চলার চেষ্ট করুন।

ভাজা-পোড়া

ভাজা খাবার ভালো লাগে না এমন মানুষ পাওয়া দায়। তবে মনে রাখবেন, খেতে ভালো লাগলেও এই গরমে ভাজা খাবার যত কম খাওয়া যায় ততই ভালো। ভাজা-পোড়া জাতীয় খাবার শরীরে পানির ঘাটতি তৈরি করে। এছাড়া ডুবো তেলে ভাঁজা খাবার পেটে হজমের সমস্যা তৈরি করতে পারে।

কোমল পানীয়

কোমল পানীয়র মধ্যে রয়েছে উচ্চ পরিমাণ ক্যালোরি। অতিরিক্ত কোমল পানীয় পান, শরীরকে পানিশূন্য করে দেয়। তাই গরমে ঠান্ডা কোমল পানীয় পান করতে ইচ্ছে করলেও, এটি এড়িয়ে চলা বুদ্ধিমানের কাজ।

চা-কফি

চা-কফিতে থাকা ক্যাফেইন মূত্রবর্ধক। এসব পানীয় শরীরকে পানিশূন্য করে তোলে। তাই গরমের সময় যতটা সম্ভব চা-কফি জাতীয় পানীয় এড়িয়ে চলার চেষ্টা করা উচিত। চা-কফি পানে পেট ফাঁপার সমস্যা হতে পারে।

মদ্যপান

গরমে মদ পানে আপনার অতিরিক্ত গরম লাগবে। এটি আপনার শরীরকে ডিহাইড্রেট করে দেয়। এছাড়া মদপানে মূত্রের মাধ্যমে শরীর থেকে অতিরিক্ত তরল বের হয়ে যায় যা কিডনির জন্য ক্ষতিকর।

সূত্র: এনডিটিভি

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

জাতীয়7 days ago

হঠাৎ উত্তপ্ত বানিয়াচং, একমাসে ৪ খুন, জনমনে আতঙ্ক

হঠাৎ করে যেন উত্তপ্ত হয়েছে হবিগঞ্জের ভাটি অঞ্চলখ্যাত বানিয়াচং উপজেলা। গত এক মাসে উপজেলাটিতে ৪টি খুনের ঘটনা ঘটেছে। সংঘর্ষ হয়েছে...

জাতীয়2 weeks ago

আজমিরীগঞ্জে নেশার টাকা না দেওয়ায় ছেলের হাতে বাবা খুন

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নে নেশার টাকা না দেওয়াকে কেন্দ্র করে ছেলের হাতে বাবা নিহত হওয়ার অভিযোগ উঠেছে। নিহতের নাম...

দূর্নীতি2 weeks ago

‎১৮ মাসের কাজ ৭ বছরেও শেষ হয়নি, বাহুবল মডেল মসজিদে ধীরগতি

হবিগঞ্জের বাহুবল উপজেলা সদরে সাড়ে ১২ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ও মডেল মসজিদের নির্মাণ কাজ ৭ বছরেও...

সারাদেশ3 weeks ago

অলিপুর সিলিন্ডার বিস্ফোরণে ছয় শ্রমিক দগ্ধ

হবিগঞ্জের অলিপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ কোম্পানির ছয় শ্রমিক দগ্ধ হয়েছেন। রবিবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।  দগ্ধরা...

জাতীয়3 weeks ago

নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ময়লার স্তূপ

| তীব্র দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী

জাতীয়3 weeks ago

রাজিউড়া ইউনিয়নে অতিরিক্ত লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন

হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নে অতিরিক্ত লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পড়েছেন সাধারণ মানুষ। দিন-রাত বারবার বিদ্যুৎ চলে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়ছেন...

মিরর বিশেষ4 weeks ago

বিএনপি নেতা পরিচয়ে অবৈধ বালুর ব্যবসা

হবিগঞ্জের বাহুবল উপজেলার চা বাগান ও বিভিন্ন ছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন করে পাচার করছে একটি চক্র। নিয়ম নীতির...

রাজনীতি4 weeks ago

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিলো বিএনপি

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দলীয় মনোনয়নপ্রত্যাশী তিন নেতার সাক্ষাৎকার নিয়েছে বিএনপির পার্লামেন্টারি বোর্ড। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের...

জাতীয়4 weeks ago

দেশি মদের লাইসেন্সে পাট্টা বাবুলের বিদেশি মদের কারবার

হবিগঞ্জ পৌর শহরের কালীবাড়ি ক্রস রোড এলাকায় দেশীয় মদ বিক্রির বৈধ লাইসেন্সের আড়ালে বিদেশি মদ বিক্রি, শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে মদের পাট্টা...

সারাদেশ1 month ago

৫৪ বছরেও পাকা হয়নি ২৪ ফুট সড়ক

হবিগঞ্জের বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ সড়ক। প্রশস্ততা প্রায় ২৪ ফুট। অথচ স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও সড়কটি আজও...

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির