Connect with us

দূর্নীতি

ঘুষের অভিযোগের পর ফেনিতে বদলি নাজমুল

Published

on

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী (সিভিল) মো. নাজমুল জিসানের বিরুদ্ধে উন্নয়ন কাজ পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে ৪ লাখ টাকা নেওয়ার অভিযোগে সংবাদ প্রকাশের পর তাকে ফেনি পৌরসভায় বদলি করা হয়েছে।

স্থানীয় সরকার বিভাগের জারি করা এক অফিস আদেশে নাজমুল জিসানকে শায়েস্তাগঞ্জ পৌরসভা থেকে ফেনি পৌরসভায় সহকারী প্রকৌশলী (সিভিল) হিসেবে বদলির নির্দেশ দেওয়া হয়। একই আদেশে ফেনি পৌরসভার সহকারী প্রকৌশলীকে শায়েস্তাগঞ্জ পৌরসভায় পদায়ন করা হয়েছে।

এর আগে, শায়েস্তাগঞ্জ উপজেলার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও ঠিকাদার মো. সোহেল মিয়া পৌর প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেন যে, ২০২৫-২০২৬ অর্থবছরের উন্নয়ন কাজ পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে নাজমুল জিসান তার কাছ থেকে অগ্রিম ৪ লাখ টাকা গ্রহণ করেন। কিন্তু দীর্ঘ সময় পার হলেও তাকে কোনো কাজ দেওয়া হয়নি এবং নেওয়া অর্থও ফেরত দেওয়া হয়নি।

লিখিত অভিযোগে তিনি অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ, অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং তার কাছ থেকে নেওয়া অর্থ উদ্ধার করে ফেরত দেওয়ার দাবি জানান। প্রয়োজনে অভিযুক্ত কর্মকর্তার বেতন, প্রভিডেন্ট ফান্ড বা গ্র্যাচুইটি থেকে ওই অর্থ সমন্বয়ের আবেদনও করেন।

অভিযোগের বিষয়ে নাজমুল জিসানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

এদিকে, অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশের পর স্থানীয় সরকার বিভাগের সর্বশেষ অফিস আদেশে তাকে ফেনি পৌরসভায় বদলি করা হয়েছে। তবে সরকারি বদলির আদেশে এ বদলির কারণ সম্পর্কে কোনো ব্যাখ্যা উল্লেখ করা হয়নি। ফলে বদলি ও অভিযোগের মধ্যে কোনো সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে সরকারি পর্যায় থেকে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি।

দূর্নীতি9 hours ago

ঘুষের অভিযোগের পর ফেনিতে বদলি নাজমুল

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী (সিভিল) মো. নাজমুল জিসানের বিরুদ্ধে উন্নয়ন কাজ পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে ৪ লাখ টাকা নেওয়ার...

মিরর বিশেষ3 days ago

ড্রেজার জব্দ হলেও অধরা বালুখেকোরা

হবিগঞ্জ সদর উপজেলার খোয়াই নদীর বাঁধ ভাঙার ঘটনায় ২ টি ড্রেজার মেশিন জব্দ করা হলেও এখনো ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে...

মিরর বিশেষ4 days ago

বাঁধ ভাঙনের পর হুঁশ ফিরল প্রশাসনের

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার আলাপুর-চরহামুয়া এলাকায় খোয়াই নদী থেকে দীর্ঘদিন ধরে অপরিকল্পিতভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের বিরুদ্ধে স্থানীয় গ্রামবাসী লিখিত...

জাতীয়4 days ago

হবিগঞ্জে বন্যাদুর্গত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছে স্বাস্থ্য বিভাগ

হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের বন্যাকবলিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে মাঠে কাজ করছে স্বাস্থ্য বিভাগ। খোয়াই নদীর আকস্মিক বাঁধ...

মিরর বিশেষ5 days ago

ড্রেজারেই সর্বনাশ: খোয়াই নদীর বাঁধ ভেঙে পানির নিচে ২০ গ্রাম

হবিগঞ্জ সদর উপজেলার খোয়াই নদীতে দীর্ঘদিন ধরে ড্রেজার মেশিন দিয়ে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের অভিযোগের মধ্যেই ভয়াবহ তীরভাঙন ও আকস্মিক বন্যার...

দূর্নীতি1 week ago

৪ লাখ টাকা ঘুষ নিলেন শায়েস্তাগঞ্জ পৌরসভার প্রকৌশলী

| কাজ দেওয়ার কথা বলে সেচ্ছাসেবক দল নেতার

মিরর বিশেষ2 weeks ago

এক বছর ধরে শূন্য হবিগঞ্জ সদর সাবরেজিস্ট্রারের পদ

প্রায় এক বছর ধরে সাবরেজিস্ট্রার ছাড়াই চলছে হবিগঞ্জ সদর সাবরেজিস্ট্রার অফিসের কার্যক্রম। জেলা সদরের ব্যস্ততম এই অফিসে স্থায়ী কোনো সাবরেজিস্ট্রার...

জাতীয়2 weeks ago

কেবল ব্রাজিল নয়, আর্জেন্টিনাও হারাতে পারেনি নরওয়েকে

শেষ ষোলোতে ব্রাজিলের প্রতিপক্ষ হিসেবে নরওয়ের নাম আসতেই ফুটবলবিশ্বে শুরু হয়েছে তোলপাড়। সেলেসাওরা ইতিহাসে কখনোই হারাতে পারেনি নরওয়েজিয়ানদের। তবে শুধু...

জাতীয়2 weeks ago

অনলাইন জুয়া: সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ড, জরিমানা ৫ কোটি টাকা

অনলাইন জুয়া, স্পোর্টস বেটিং ও ক্রিপ্টোকারেন্সিভিত্তিক জুয়া রুখতে জাতীয় সংসদে সর্বোসম্মতিতে ‘জুয়া প্রতিরোধ আইন-২০২৬’ পাস হয়েছে। আইনে অপরাধের সর্বোচ্চ শাস্তি...

জাতীয়2 weeks ago

মেধাভিত্তিক জনপ্রশাসন গড়ে তুলতে দৃঢ়প্রতিজ্ঞ সরকার: প্রধানমন্ত্রী

দক্ষ, স্বচ্ছ ও মেধাভিত্তিক জনপ্রশাসন গড়ে তুলতে সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী প্রায় ৫ লাখ শূন্য পদে সরকারি কর্মচারী নিয়োগের পরিকল্পনা...

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির