Connect with us

কৃষি ও প্রকৃতি

শায়েস্তাগঞ্জে হারিয়ে যেতে বসেছে খেজুরের রস, কমছে গাছির সংখ্যা

Published

on

শীত এলেই গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেজুরের রসের কথা মনে পড়ে। একসময় শীতের সকালে খেজুরের রস সংগ্রহ ও খাওয়ার ধুম থাকলেও সময়ের পরিবর্তনে সেই চিত্র অনেকটাই বদলে গেছে। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলাতেও হারিয়ে যেতে বসেছে খেজুরের রস সংগ্রহের ঐতিহ্য। কমছে খেজুরগাছের সংখ্যা, সেই সঙ্গে কমছে গাছিদের ব্যস্ততাও।

একসময় শায়েস্তাগঞ্জের বিভিন্ন গ্রাম, পাড়া-মহল্লা ও সড়কের পাশে প্রচুর খেজুরগাছ দেখা যেত। শীত মৌসুম শুরুর আগেই গাছিরা খেজুরগাছ প্রস্তুত করতেন। গাছের মাথা পরিষ্কার করে নির্দিষ্ট স্থানে চাঁছ দিয়ে বাঁশের নল ও মাটির হাঁড়ি বসানো হতো। সন্ধ্যায় হাঁড়ি পেতে রাখার পর ভোরে সংগ্রহ করা হতো টাটকা খেজুরের রস। সেই রস দিয়ে তৈরি হতো পিঠা-পুলি ও সুস্বাদু গুড়।

কিন্তু বর্তমানে সেই পরিচিত দৃশ্য অনেকটাই কমে এসেছে। বিভিন্ন কারণে খেজুরগাছ কেটে ফেলা, নতুন গাছ রোপণে অনীহা এবং পেশা হিসেবে গাছির কাজের প্রতি আগ্রহ কমে যাওয়ায় ঐতিহ্যটি হুমকির মুখে পড়েছে।

নুরপুরের সুতাং এলাকার গাছি আব্দুল হক মিয়া বলেন, ‘শায়েস্তাগঞ্জে শিল্পাঞ্চল গড়ে ওঠায় আগের মতো খেজুরগাছ আর নেই। পাশাপাশি গাছির সংখ্যাও কমে গেছে। বর্তমানে অনেক গাছি এ পেশা ছেড়ে অন্য পেশায় চলে যাচ্ছেন।

স্থানীয়দের মতে, আগে শীতের সকালে খেজুরের তাজা রস সংগ্রহ করতে মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ ছিল। অনেক পরিবার শীতের পিঠা-পুলি তৈরিতে খেজুরের রস ও গুড় ব্যবহার করত। এখন বাজারে খেজুরের রস ও গুড় পাওয়া গেলেও আগের মতো সহজলভ্য নয়।

এ বিষয়ে শায়েস্তাগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. একরাম হোসেন বলেন, বর্তমানে উপজেলায় আনুমানিক ১১০টি খেজুরগাছ রয়েছে। গত বছর কিছু খেজুরগাছের চারা প্রণোদনা হিসেবে বিতরণ করা হয়েছে। সামনেও এ ধরনের প্রণোদনা দেওয়ার সম্ভাবনা রয়েছে।

খেজুরের রস শুধু একটি মৌসুমি পানীয় নয়, এটি গ্রামবাংলার ঐতিহ্য ও সংস্কৃতিরও অংশ। তাই এই ঐতিহ্য ধরে রাখতে খেজুরগাছ রোপণ ও সংরক্ষণের পাশাপাশি নতুন প্রজন্মকে গাছি পেশায় উৎসাহিত করা প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।

সংশ্লিষ্টদের উদ্যোগ, সরকারি সহায়তা ও জনসচেতনতা বাড়ানো গেলে শায়েস্তাগঞ্জে খেজুরগাছের সংখ্যা বৃদ্ধি এবং হারিয়ে যেতে বসা খেজুরের রস সংগ্রহের ঐতিহ্য ফিরিয়ে আনা সম্ভব বলে আশা করছেন এলাকাবাসী।

কৃষি ও প্রকৃতি18 hours ago

শায়েস্তাগঞ্জে হারিয়ে যেতে বসেছে খেজুরের রস, কমছে গাছির সংখ্যা

শীত এলেই গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেজুরের রসের কথা মনে পড়ে। একসময় শীতের সকালে খেজুরের রস সংগ্রহ ও খাওয়ার ধুম থাকলেও সময়ের...

আইন - আদালত3 days ago

হবিগঞ্জের লস্করপুরের হাতিরথানে বেড়েছে সাবমারসিবল পাম্প চুরি

হবিগঞ্জে সাবমারসিবল পানির পাম্প চুরির ঘটনায় উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে। এসব চুরির পেছনে কিশোর গ্যাং ও মাদকসেবীদের সম্পৃক্ততা থাকতে পারে...

জাতীয়3 days ago

নদী থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরখান থানা এলাকার তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার করেছে নৌ...

মিরর বিশেষ1 week ago

হবিগঞ্জের সড়কে ১০ হাজার ৫০৪ ফিটনেসবিহীন যানবাহন

হবিগঞ্জের সড়কে নিবন্ধিত যানবাহনের প্রায় এক-তৃতীয়াংশই ফিটনেসবিহীন। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) তথ্য অনুযায়ী, জেলায় নিবন্ধিত ৩১ হাজার ৮৬১টি মোটরযানের...

দূর্নীতি2 weeks ago

পিয়ন পদে চাকরি করে, কর্মকর্তা পরিচয়ে প্রভাব বিস্তার

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের অফিস সহায়ক আমিনুল ইসলাম শামীমের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি, সরকারি দপ্তরে কর্মকর্তা পরিচয়ে প্রভাব বিস্তার, নামজারি করিয়ে দেওয়ার...

সারাদেশ2 weeks ago

শায়েস্তাগঞ্জে জয়ন্তিকা এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় সিলেটগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় কয়েকজন যাত্রী সামান্য...

জাতীয়3 weeks ago

হঠাৎ উত্তপ্ত বানিয়াচং, একমাসে ৪ খুন, জনমনে আতঙ্ক

হঠাৎ করে যেন উত্তপ্ত হয়েছে হবিগঞ্জের ভাটি অঞ্চলখ্যাত বানিয়াচং উপজেলা। গত এক মাসে উপজেলাটিতে ৪টি খুনের ঘটনা ঘটেছে। সংঘর্ষ হয়েছে...

জাতীয়4 weeks ago

আজমিরীগঞ্জে নেশার টাকা না দেওয়ায় ছেলের হাতে বাবা খুন

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নে নেশার টাকা না দেওয়াকে কেন্দ্র করে ছেলের হাতে বাবা নিহত হওয়ার অভিযোগ উঠেছে। নিহতের নাম...

দূর্নীতি4 weeks ago

‎১৮ মাসের কাজ ৭ বছরেও শেষ হয়নি, বাহুবল মডেল মসজিদে ধীরগতি

হবিগঞ্জের বাহুবল উপজেলা সদরে সাড়ে ১২ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ও মডেল মসজিদের নির্মাণ কাজ ৭ বছরেও...

সারাদেশ1 month ago

অলিপুর সিলিন্ডার বিস্ফোরণে ছয় শ্রমিক দগ্ধ

হবিগঞ্জের অলিপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ কোম্পানির ছয় শ্রমিক দগ্ধ হয়েছেন। রবিবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।  দগ্ধরা...

Exit mobile version