Connect with us

আইন - আদালত

চুনারুঘাটে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত

Published

on

চুনারুঘাট উপজেলার বদরগাজি এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাতকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ সময় ডাকাতি কাজে ব্যবহৃত কয়েক ধরনের দেশীয় অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। শনিবার (২ নভেম্বর) ভোর সাড়ে ৪টায় পাইকপাড়া ইউনিয়নের অন্তর্গত বদরগাজি বাজারস্থ আইয়ুব আলী মেম্বার এবং সাবেক জেলা পরিষদের সদস্যের অফিসের সামনে ঘটনাটি ঘটেছে। এ বিষয়ে শনিবার বিকেল ৫টায় চুনারুঘাট থানায় ওসি মোহাম্মদ নজরুল ইসলাম এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

আটককৃতরা হলেন-  চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের পঞ্চাশ এলাকার মৃত মিম্বর আলীর ছেলে মো. মিজানুর রহমান (২৫) ও সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার বাল্লা ৯নং মানিকপুর এলাকার মৃত আসাদুর রাহমানের ছেলে মো. ফয়সল আহমদ (৩০), একই উপজেলার ৯নং মাতার  এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে মো. ছালিক আহমদ (২৮)। এর আগে ভোর রাত সাড়ে ৪টায় থানার ওসি মোহাম্মদ নজরুল ইসলাম ও  উপ-পরিদর্শক এসআই লিটন রায়সহ একদল পুলিশ ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয় জনতার সহায়তায় গ্রেফতার করেন। তাদের কাছ থেকে ডাকাতির চাইনিজ দা,  গ্রিলকাটা কাটার,  স্লাইরেন্সসহ ডাকাতির কাজে ব্যবহৃত  বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। এ বিষয়ে ওসি আরও  জানান, আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

জাতীয়17 hours ago

যুবলীগ নেতা জয়নাল সরদার এখনও অধরা

শায়েস্তাগঞ্জ পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক জয়নাল সরদারকে ঘিরে এলাকায় নতুন করে নানা আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে। আগামী ডিসেম্বরে শেখ...

জাতীয়17 hours ago

শায়েস্তাগঞ্জে নাশকতার ‘দায়িত্ব’ পাওয়া যুবলীগ নেতা জয়নাল সরদার এখনও অধরা। 

শায়েস্তাগঞ্জ পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক জয়নাল সরদারকে ঘিরে এলাকায় নতুন করে নানা আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে। আগামী ডিসেম্বরে শেখ...

বদলে যায় জিরার মালিকানা বদলে যায় জিরার মালিকানা
দূর্নীতি1 day ago

মামলা হলেই বদলে যায় জিরার মালিকানা

| ভুয়া কাগজে ‘মালিক’ সেজে জব্দ ভারতীয় জিরা জিম্মায় নিচ্ছে প্রতারক চক্র।

জাতীয়2 days ago

শায়েস্তাগঞ্জ পৌর ট্রেড লাইসেন্স শাখায় ভোগান্তির চক্র

নাগরিকদের সেবা দেওয়ার কথা থাকলেও হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভায় সেবা নিতে গিয়ে উল্টো ভোগান্তির শিকার হওয়ার অভিযোগ উঠেছে। প্রয়োজনীয় সেবা পেতে...

জাতীয়4 days ago

সন্তান বিক্রি’ করে ঢাকায় এসে নতুন আইফোন কিনলেন যুবক

পটুয়াখালীর দশমিনায় দেড় বছরের এক ছেলে সন্তানকে এক লাখ টাকার বিনিময়ে অন্যের কাছে দিয়ে দেয়ার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে।...

জাতীয়4 days ago

বর্তমান বিশ্বের ‘সবচেয়ে উর্বর নারী’ ৪৪ সন্তানের মা মরিয়ম

উগান্ডার মরিয়াম নাবাতানজিকে বিভিন্ন সংবাদমাধ্যম বিশ্বের অন্যতম ‘সবচেয়ে উর্বর নারী’ হিসেবে উল্লেখ করেছে। প্রায় ২৫ বছরে তিনি ৩৮ বার গর্ভধারণ...

জাতীয়4 days ago

শায়েস্তাগঞ্জে ১০ কোটি টাকার পানি প্রকল্পে ১৪ মাসের তালা, উদ্বোধনের এক মাসেই বন্ধ

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরবাসীর নিরাপদ পানির সংকট নিরসনে প্রায় ১০ কোটি ৫৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত পানি শোধনাগার প্রকল্পে ঝুলছে ১৪...

বিনোদন1 week ago

হানিয়া আমিরের ভিডিও ভাইরাল, তোলপাড় নেটদুনিয়া!

সোশ্যাল মিডিয়ায় নতুন করে আলোচনার তুঙ্গে উঠে এসেছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। সম্প্রতি ইন্টারনেটে ভাইরাল হওয়া একটি ভিডিওতে তার...

জাতীয়2 weeks ago

বাবা ও প্রেমিকের সহায়তায় পর্নোগ্রাফি তৈরি করতেন সুমাইয়া

সামাজিক যোগাযোগমাধ্যমে পর্নোগ্রাফিক কনটেন্ট তৈরি, প্রচার ও বিক্রির অভিযোগে রাজধানী থেকে সুমাইয়া সাঈদ (২৫) নামে এক ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারকে গ্রেপ্তার করেছে...

আইন - আদালত2 weeks ago

হবিগঞ্জে ২১ঘন্টা পর মুচলেকায় মুক্ত বৈছাআ নেতা মাহদী হাসান

হবিগঞ্জ সদর থানায় আটকের দীর্ঘ ২১ ঘন্টা পর মুক্তি পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসান।...

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির