জাতীয়
চুনারুঘাটে বিএনপির গণমিছিল যেন জনসমুদ্র
Published
5 months agoon
হবিগঞ্জ-৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপির আয়োজিত গণমিছিল ও নির্বাচনী সভা বুধবার বিকেলে চুনারুঘাটের মধ্যবাজারে অনুষ্ঠিত হয়। দুপুর থেকেই উপজেলার বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নামায় বাজার এলাকা রূপ নেয় জনসমুদ্রে।
চুনারুঘাট উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এ গণমিছিলে অংশ নেন উপজেলার ১০ ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন এলাকা থেকে আসা হাজারও নেতাকর্মী ও সমর্থক। ধানের শীষের ব্যানার–ফেস্টুনে, স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো উপজেলা সদর। নারী–পুরুষ, তরুণ, কৃষক, শ্রমজীবী মানুষ, এমনকি চা–বাগানের শ্রমিকরাও অংশ নেন সমাবেশে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির মনোনীত প্রার্থী ও হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ মো. ফয়সল। তিনি বলেন,
“এখন সময় এসেছে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রতিষ্ঠা করার। জনগণের অধিকার ফিরিয়ে আনা, সুশাসন প্রতিষ্ঠা ও মুক্ত গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
নিজের দীর্ঘ রাজনৈতিক যাত্রার প্রসঙ্গ টেনে ফয়সল বলেন,
“আমি হবিগঞ্জ-৪ আসনে চারবার বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছি। বিজয়ী হতে না পারলেও মানুষের ভালোবাসা হারাইনি। চুনারুঘাটের উন্নয়নে আমি সবসময় কাজ করেছি, আগামীতেও করব।”
তিনি আরও বলেন,
“বড় আশা নিয়ে আবার আপনাদের দ্বারে এসেছি। এবার আপনারা আমাকে নিরাশ করবেন না। এ নির্বাচন হবে পরিবর্তনের নির্বাচন—দেশকে এগিয়ে নেওয়ার নির্বাচন। বিএনপি ক্ষমতায় গেলে চুনারুঘাটের সার্বিক উন্নয়ন নিশ্চিত করা হবে।”
যুবসমাজের প্রসঙ্গে তিনি বলেন,
“যুবশক্তিকে কাজে লাগানো হবে, নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। বেকারত্ব দূর করতে বিশেষ পরিকল্পনা নেওয়া হবে।”
চা–বাগান এলাকার শ্রমিকদের কথা উল্লেখ করে তিনি বলেন,
“চুনারুঘাট–মাধবপুরে রয়েছে ২৩টি চা–বাগান। এই বাগানের শ্রমিকেরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাদের পানি, বাসস্থান, স্বাস্থ্য ও শিক্ষা–সংক্রান্ত সমস্যাগুলো অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করা হবে।”
ধর্মীয় সম্প্রীতির বিষয়ে তিনি বলেন,
“এই দেশে সনাতন ধর্মাবলম্বীসহ সব সম্প্রদায়ের মানুষ স্বাধীনভাবে, নিরাপদে বসবাস করবেন। বিএনপি সব ধর্মের মানুষের পাশে আছে এবং সবসময় থাকবে।”
আসন্ন নির্বাচনের গুরুত্ব তুলে ধরে ফয়সল বলেন,
“এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাই ভোটকেন্দ্রে যাবেন এবং ধানের শীষে ভোট দিয়ে আমাকে আপনাদের সেবা করার সুযোগ দেবেন।”
গণমিছিলকে কেন্দ্র করে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ট্রাক, পিকআপ, মোটরসাইকেল, রিকশা, অটোরিকশায় করে মিছিল নিয়ে আসেন নেতাকর্মীরা। তরুণদের উদ্দীপনা, নারীদের অংশগ্রহণ, প্রবীণদের উৎসাহ—সব মিলিয়ে এক প্রাণবন্ত পরিবেশ তৈরি হয় চুনারুঘাট জুড়ে।
গণমিছিল শেষে অনুষ্ঠিত হয় নির্বাচনী সভা। পুরো বাজার এলাকা মানুষের ভিড়ে ঠাসা হয়ে যায়। নেতাকর্মীদের স্লোগান, করতালি আর উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে উপজেলা শহর।
বিএনপি নেতারা আশা প্রকাশ করেন, এই গণমিছিল হবিগঞ্জ-৪ আসনে আগামী জাতীয় নির্বাচনে বিএনপির পক্ষে নতুন গতি ও আস্থা সৃষ্টি করবে।
You may like
হবিগঞ্জ প্রেসক্লাবের নয়া কমিটিশোয়েব সভাপতি, সেলিম সম্পাদক
সশস্ত্র বাহিনী ঐক্যবদ্ধ থাকলে কেউ দেশকে পরাস্ত করতে পারবে না: প্রধানমন্ত্রী
সিলেটে চালু হলো ‘কৃষকের হাট’, কম দামে মিলবে পণ্য
মাধবপুরে ফুটপাত দখল করে রমরমা বাণিজ্য: জনদুর্ভোগ চরমে, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
বন কর্মকর্তা তোফায়েলের রামরাজত্ব
সমাজসেবার আড়ালে মদের ব্যবসা
আ.লীগ নেতার কারামুক্তিতে বিএনপির নেতাদের মিলাদ
নতুন পরিচয়ে পুরনো দাপট
বন কর্মকর্তা তোফায়েলের রামরাজত্ব
রামদা নিয়ে কিশোরের হুমকিতে আতঙ্ক
হবিগঞ্জ প্রেসক্লাবের নয়া কমিটিশোয়েব সভাপতি, সেলিম সম্পাদক
হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি শোয়েব চৌধুরীকে সভাপতি ও স্টার নিউজের জেলা প্রতিনিধি মোহাম্মদ আব্দুর রউফ...
সশস্ত্র বাহিনী ঐক্যবদ্ধ থাকলে কেউ দেশকে পরাস্ত করতে পারবে না: প্রধানমন্ত্রী
সশস্ত্র বাহিনী যদি ঐক্যবদ্ধ থাকে, তবে বাংলাদেশকে কখনো কেউ পরাস্ত করতে পারবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ...
সিলেটে চালু হলো ‘কৃষকের হাট’, কম দামে মিলবে পণ্য
সিন্ডিকেট ব্যবস্থা ভাঙতে দেশে প্রথমবারের মতো সরকারি ব্যবস্থাপনায় সিলেটে চালু হলো ‘কৃষকের হাট’। জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিপ্তরের উদ্যোগে...
মাধবপুরে ফুটপাত দখল করে রমরমা বাণিজ্য: জনদুর্ভোগ চরমে, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
মাধবপুর পৌরসভার জনবহুল বাসস্ট্যান্ড এলাকার প্রধান বাজারে প্রবেশের একমাত্র ফুটপাতটি এখন প্রভাবশালী ও স্বার্থান্বেষী মহলের দখলে। সরকারি উন্নয়ন কর্মকাণ্ডকে প্রশ্নবিদ্ধ...
বন কর্মকর্তা তোফায়েলের রামরাজত্ব
| সাবেক উপদেষ্টার আত্মীয় পরিচয়ে
শায়েস্তাগঞ্জ উপজেলার কলিমনগর এলাকার ত্রাস,জলফু, আক্কাছ ও ইউনুসের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী।
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার কলিমনগর এলাকায় জলফু মিয়া, আক্কাছ মিয়া ও ইউনুস আলী নামের তিন ব্যক্তির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নানা ধরনের...
মন্ত্রী আসবেন, তাই জোড়াতালি দিয়ে রাস্তার সংস্কার চলছে
ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস উপলক্ষে আগামীকাল শনিবার (৩ এপ্রিল) হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগানে একাধিক মন্ত্রীর সম্ভাব্য আগমন ঘিরে চলছে...
দুই নারী এমপিকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের বিচার চাইলেন রুমিন ফারহানা
দুই নারী সংসদ সদস্যকে নিয়ে একজন পুরুষ এমপির (আমির হামজা) ওয়াজ ও কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদ জানিয়ে বিচার চেয়েছেন স্বতন্ত্র সংসদ...
এলপিজির সরকারি দাম ১৭০০, বিক্রেতাদের কিনতে হচ্ছে ১৯০০তে
এপ্রিল মাসের জন্য বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এলপি গ্যাসের দাম ১ হাজার ৭২৮ টাকা নির্ধারণ করেছে। তবে বাজারে এই...
বাহুবলে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ছাদে অবৈধ স্থাপনা, প্রশাসনের ৭ দিনের আল্টিমেটাম
হবিগঞ্জের বাহুবল উপজেলার হামিদনগর এলাকায় মুক্তিযোদ্ধাদের জন্য নির্মিত সরকারি কমপ্লেক্স ভবনের ছাদে অবৈধভাবে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের...
‘গিটার শেখানোর নামে বাসায় নিয়ে শারীরিক সম্পর্ক করে’
শুক্রবার সিলেট থেকে ঢাকা যাবে বিশেষ ট্রেন
মিরপুর-শ্রীমঙ্গল সড়কে দীর্ঘদিনের জলাবদ্ধতা, এক কিলোমিটার ড্রেইন নির্মাণের দাবি
ঘুষ ছাড়া কাজ করেন না তহশিলদার কুতুবউদ্দিন
এখনো অধরা শায়েস্তাগঞ্জের শীর্ষ চাঁদাবাজ তারেক
