Connect with us

রাজনীতি

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিলো বিএনপি

Published

on

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দলীয় মনোনয়নপ্রত্যাশী তিন নেতার সাক্ষাৎকার নিয়েছে বিএনপির পার্লামেন্টারি বোর্ড। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকার দেওয়া তিন নেতা হলেন—ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মির্জা ফয়সল আমিন, জেলা বিএনপির সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদ এবং সুলতানুল ফেরদৌস নম্র চৌধুরী।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। দলের চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের বলেন, এটি মনোনয়ন বোর্ডের বৈঠক। আগ্রহী প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। তবে দলীয় প্রার্থী হিসেবে কাকে মনোনয়ন দেওয়া হবে, সে সিদ্ধান্ত পরে জানানো হবে।

এর আগে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়ন পেতে এই তিন নেতা দলীয় মনোনয়ন ফরম জমা দেন।

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সংসদীয় আসনটি শূন্য হয়। এরপর আসনটিতে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী, আগামী ২৯ অক্টোবর ভোট অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমার শেষ সময় ২৭ সেপ্টেম্বর, বাছাই ২৯ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৭ অক্টোবর এবং প্রতীক বরাদ্দ ৮ অক্টোবর।

কৃষি ও প্রকৃতি2 days ago

শায়েস্তাগঞ্জে হারিয়ে যেতে বসেছে খেজুরের রস, কমছে গাছির সংখ্যা

শীত এলেই গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেজুরের রসের কথা মনে পড়ে। একসময় শীতের সকালে খেজুরের রস সংগ্রহ ও খাওয়ার ধুম থাকলেও সময়ের...

আইন - আদালত4 days ago

হবিগঞ্জের লস্করপুরের হাতিরথানে বেড়েছে সাবমারসিবল পাম্প চুরি

হবিগঞ্জে সাবমারসিবল পানির পাম্প চুরির ঘটনায় উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে। এসব চুরির পেছনে কিশোর গ্যাং ও মাদকসেবীদের সম্পৃক্ততা থাকতে পারে...

জাতীয়4 days ago

নদী থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরখান থানা এলাকার তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার করেছে নৌ...

মিরর বিশেষ2 weeks ago

হবিগঞ্জের সড়কে ১০ হাজার ৫০৪ ফিটনেসবিহীন যানবাহন

হবিগঞ্জের সড়কে নিবন্ধিত যানবাহনের প্রায় এক-তৃতীয়াংশই ফিটনেসবিহীন। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) তথ্য অনুযায়ী, জেলায় নিবন্ধিত ৩১ হাজার ৮৬১টি মোটরযানের...

দূর্নীতি2 weeks ago

পিয়ন পদে চাকরি করে, কর্মকর্তা পরিচয়ে প্রভাব বিস্তার

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের অফিস সহায়ক আমিনুল ইসলাম শামীমের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি, সরকারি দপ্তরে কর্মকর্তা পরিচয়ে প্রভাব বিস্তার, নামজারি করিয়ে দেওয়ার...

সারাদেশ2 weeks ago

শায়েস্তাগঞ্জে জয়ন্তিকা এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় সিলেটগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় কয়েকজন যাত্রী সামান্য...

জাতীয়3 weeks ago

হঠাৎ উত্তপ্ত বানিয়াচং, একমাসে ৪ খুন, জনমনে আতঙ্ক

হঠাৎ করে যেন উত্তপ্ত হয়েছে হবিগঞ্জের ভাটি অঞ্চলখ্যাত বানিয়াচং উপজেলা। গত এক মাসে উপজেলাটিতে ৪টি খুনের ঘটনা ঘটেছে। সংঘর্ষ হয়েছে...

জাতীয়4 weeks ago

আজমিরীগঞ্জে নেশার টাকা না দেওয়ায় ছেলের হাতে বাবা খুন

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নে নেশার টাকা না দেওয়াকে কেন্দ্র করে ছেলের হাতে বাবা নিহত হওয়ার অভিযোগ উঠেছে। নিহতের নাম...

দূর্নীতি1 month ago

‎১৮ মাসের কাজ ৭ বছরেও শেষ হয়নি, বাহুবল মডেল মসজিদে ধীরগতি

হবিগঞ্জের বাহুবল উপজেলা সদরে সাড়ে ১২ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ও মডেল মসজিদের নির্মাণ কাজ ৭ বছরেও...

সারাদেশ1 month ago

অলিপুর সিলিন্ডার বিস্ফোরণে ছয় শ্রমিক দগ্ধ

হবিগঞ্জের অলিপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ কোম্পানির ছয় শ্রমিক দগ্ধ হয়েছেন। রবিবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।  দগ্ধরা...

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির