আইন - আদালত
হবিগঞ্জের লস্করপুরের হাতিরথানে বেড়েছে সাবমারসিবল পাম্প চুরি
Published
2 days agoon
হবিগঞ্জে সাবমারসিবল পানির পাম্প চুরির ঘটনায় উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে। এসব চুরির পেছনে কিশোর গ্যাং ও মাদকসেবীদের সম্পৃক্ততা থাকতে পারে বলে সন্দেহ করছেন এলাকাবাসী। চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।
গত বুধবার (২৮ অক্টোবর) রাতে হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের হাতিরথান গ্রামে মরহুম ডা. আব্দুল কাদেরের বড় ভাই আব্দুল ওয়াহিদের বসতবাড়িতে ব্যবহৃত সাবমারসিবল পানির পাম্প চুরির ঘটনা ঘটে।
সরেজমিনে দেখা যায়, বাড়ির পানির জন্য মাটির প্রায় ৭০ ফুট গভীরে স্থাপন করা পাম্পটি তালাবদ্ধ অবস্থায় ছিল। চোরেরা পাইপ কেটে পাম্প, মোটর ও সংশ্লিষ্ট বৈদ্যুতিক তার নিয়ে যায়। এতে পানির পাম্পটি অকেজো হয়ে পড়েছে এবং ভোগান্তিতে পড়েছেন বাড়ির লোকজন।
স্থানীয়দের অভিযোগ, হাতিরথান গ্রামের একটি অংশে হিলের দক্ষিণ পাশে কিছু ব্যক্তি দলবদ্ধ হয়ে নিয়মিত মাদক সেবন করেন। এলাকাবাসী বাধা দিলেও তারা তা উপেক্ষা করে মাদক সেবন চালিয়ে যান বলে অভিযোগ রয়েছে।
এলাকাবাসী আরও জানান, কিছুদিন আগেও একই বাড়ি থেকে বৈদ্যুতিক তার চুরি হয়েছিল। আগের ওই ঘটনা এবং সাম্প্রতিক পাম্প চুরির মধ্যে যোগসূত্র থাকতে পারে বলে সন্দেহ করছেন তারা। তবে চুরির সঙ্গে কারা জড়িত, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
একের পর এক চুরির ঘটনায় এলাকায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। দ্রুত তদন্তের মাধ্যমে চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং এলাকায় নিরাপত্তা জোরদার করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন বাসিন্দারা।
You may like
হবিগঞ্জের লস্করপুরের হাতিরথানে বেড়েছে সাবমারসিবল পাম্প চুরি
নদী থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার
হবিগঞ্জের সড়কে ১০ হাজার ৫০৪ ফিটনেসবিহীন যানবাহন
পিয়ন পদে চাকরি করে, কর্মকর্তা পরিচয়ে প্রভাব বিস্তার
শায়েস্তাগঞ্জে জয়ন্তিকা এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন
পিয়ন পদে চাকরি করে, কর্মকর্তা পরিচয়ে প্রভাব বিস্তার
হবিগঞ্জের লস্করপুরের হাতিরথানে বেড়েছে সাবমারসিবল পাম্প চুরি
শায়েস্তাগঞ্জে জয়ন্তিকা এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন
আজমিরীগঞ্জে নেশার টাকা না দেওয়ায় ছেলের হাতে বাবা খুন
হবিগঞ্জের সড়কে ১০ হাজার ৫০৪ ফিটনেসবিহীন যানবাহন
হবিগঞ্জের লস্করপুরের হাতিরথানে বেড়েছে সাবমারসিবল পাম্প চুরি
হবিগঞ্জে সাবমারসিবল পানির পাম্প চুরির ঘটনায় উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে। এসব চুরির পেছনে কিশোর গ্যাং ও মাদকসেবীদের সম্পৃক্ততা থাকতে পারে...
নদী থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার
রাজধানীর উত্তরখান থানা এলাকার তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার করেছে নৌ...
হবিগঞ্জের সড়কে ১০ হাজার ৫০৪ ফিটনেসবিহীন যানবাহন
হবিগঞ্জের সড়কে নিবন্ধিত যানবাহনের প্রায় এক-তৃতীয়াংশই ফিটনেসবিহীন। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) তথ্য অনুযায়ী, জেলায় নিবন্ধিত ৩১ হাজার ৮৬১টি মোটরযানের...
পিয়ন পদে চাকরি করে, কর্মকর্তা পরিচয়ে প্রভাব বিস্তার
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের অফিস সহায়ক আমিনুল ইসলাম শামীমের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি, সরকারি দপ্তরে কর্মকর্তা পরিচয়ে প্রভাব বিস্তার, নামজারি করিয়ে দেওয়ার...
শায়েস্তাগঞ্জে জয়ন্তিকা এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় সিলেটগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় কয়েকজন যাত্রী সামান্য...
হঠাৎ উত্তপ্ত বানিয়াচং, একমাসে ৪ খুন, জনমনে আতঙ্ক
হঠাৎ করে যেন উত্তপ্ত হয়েছে হবিগঞ্জের ভাটি অঞ্চলখ্যাত বানিয়াচং উপজেলা। গত এক মাসে উপজেলাটিতে ৪টি খুনের ঘটনা ঘটেছে। সংঘর্ষ হয়েছে...
আজমিরীগঞ্জে নেশার টাকা না দেওয়ায় ছেলের হাতে বাবা খুন
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নে নেশার টাকা না দেওয়াকে কেন্দ্র করে ছেলের হাতে বাবা নিহত হওয়ার অভিযোগ উঠেছে। নিহতের নাম...
১৮ মাসের কাজ ৭ বছরেও শেষ হয়নি, বাহুবল মডেল মসজিদে ধীরগতি
হবিগঞ্জের বাহুবল উপজেলা সদরে সাড়ে ১২ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ও মডেল মসজিদের নির্মাণ কাজ ৭ বছরেও...
অলিপুর সিলিন্ডার বিস্ফোরণে ছয় শ্রমিক দগ্ধ
হবিগঞ্জের অলিপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ কোম্পানির ছয় শ্রমিক দগ্ধ হয়েছেন। রবিবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। দগ্ধরা...
নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ময়লার স্তূপ
| তীব্র দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী
