জাতীয়
ঢাকা-সিলেট মহাসড়কে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় মা-ছেলের করুণ মৃত্যু
Published
12 months agoon

নিজের চোখের সামনে এক নিমিষেই স্ত্রী,সন্তানকে হারিয়ে পাগল প্রায় সৈয়দ আলী মিয়া নামের এক কৃষক৷
ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার দেওপাড়া এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মা ও তার শিশু ছেলের করুণ মৃত্যু হয়েছে৷ এ ঘটনা ঘটেছে বুধবার ১৭ সেপ্টেম্বর সকাল অনুমান সাড়ে ১১টার দিকে দেওপাড়া নামস্থানে ও দিনারপুর কলেজের সামনে।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, সিলেটগামী একটি দ্রুত গতির সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস (চট্ট-মেট্রো-১১-১০৭৪) দ্রুতগতিতে আসার সময় মহাসড়ক পার হওয়ার সময়
বানিয়াচং সাগর দীঘির পশ্চিম পাড়ের বাসিন্দা সৈয়দ আলী মিয়া ( ৫৫) তিনি রাস্তা পারাপার হতে পাড়লেও সঙ্গে থাকা তার স্ত্রী শামীমা আক্তার -(৪৫) ওতার ছোট ছেলে উসমান গনি তোকি- (৪) এর বাস চাপায় মর্মান্তিক মৃত্যু হয়েছে ৷ স্থানীয়রা জানান, বাসটি এত দ্রুতগতিতে ছিল যে চাপা খাওয়ার সঙ্গে সঙ্গেই মা-ছেলের মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় চরম শোকের ছায়া নেমে এসেছে। এবং ঘন্টাব্যাপী মহাসড়কে যানচলাচল বন্ধ থাকে৷
নিহতদের বাড়ি হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সাগরদিঘীর পশ্চিম পাড় গ্রামে। স্থানীয় সূত্রে আরো জানা যায়, তারা ঘটনাস্থলের পাশ্ববর্তী সোনারু গ্রামে তাদের আত্মীয়ের বাড়ি থেকে ফিরে বাড়ি যাওয়ার পথে এই দুর্ঘটনার শিকার হন।
ঘটনার পর স্থানীয় জনতা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে এবং ঘাতক বাসটি আটক করে রাখে। পরে খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
দুর্ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী মহাসড়ক অবরোধ করে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ রাখে। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। শত শত যাত্রী ভোগান্তিতে পড়েন। খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অবরোধ তুলে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আবু তাহের দেওয়ান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, দূর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তিনি আরও জানান, নিহতদের মরদেহ পুলিশের হেফাজতে রয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা সম্পন্ন করে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
You may like
বিকল হওয়া কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩
নাগরিকসেবায় হতাশ শায়েস্তাগঞ্জ পৌরবাসী
যুবলীগ নেতা জয়নাল সরদার এখনও অধরা
শায়েস্তাগঞ্জে নাশকতার ‘দায়িত্ব’ পাওয়া যুবলীগ নেতা জয়নাল সরদার এখনও অধরা।
মামলা হলেই বদলে যায় জিরার মালিকানা
মামলা হলেই বদলে যায় জিরার মালিকানা
মাদক বিক্রেতাকে ছাড়িয়ে নিতে গ্রামবাসীর উপরে বিএনপি নেতার নেতৃত্বে হামলা
শায়েস্তাগঞ্জে নাশকতার ‘দায়িত্ব’ পাওয়া যুবলীগ নেতা জয়নাল সরদার এখনও অধরা।
শায়েস্তাগঞ্জ পৌর ট্রেড লাইসেন্স শাখায় ভোগান্তির চক্র
অফিসে অনুপস্থিত, খামার ‘ভিজিট’ ১,৫০০ টাকা
বিকল হওয়া কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩
ফেনীর ছাগলনাইয়ায় বিকল হয়ে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কায় তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুহুরীগঞ্জ...
নাগরিকসেবায় হতাশ শায়েস্তাগঞ্জ পৌরবাসী
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভায় নাগরিকসেবার মান নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। বিশেষ করে বর্ষা মৌসুমে পৌর এলাকার বিভিন্ন গ্রাম ও মহল্লায় জলাবদ্ধতা...
যুবলীগ নেতা জয়নাল সরদার এখনও অধরা
শায়েস্তাগঞ্জ পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক জয়নাল সরদারকে ঘিরে এলাকায় নতুন করে নানা আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে। আগামী ডিসেম্বরে শেখ...
শায়েস্তাগঞ্জে নাশকতার ‘দায়িত্ব’ পাওয়া যুবলীগ নেতা জয়নাল সরদার এখনও অধরা।
শায়েস্তাগঞ্জ পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক জয়নাল সরদারকে ঘিরে এলাকায় নতুন করে নানা আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে। আগামী ডিসেম্বরে শেখ...
মামলা হলেই বদলে যায় জিরার মালিকানা
| ভুয়া কাগজে ‘মালিক’ সেজে জব্দ ভারতীয় জিরা জিম্মায় নিচ্ছে প্রতারক চক্র।
শায়েস্তাগঞ্জ পৌর ট্রেড লাইসেন্স শাখায় ভোগান্তির চক্র
নাগরিকদের সেবা দেওয়ার কথা থাকলেও হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভায় সেবা নিতে গিয়ে উল্টো ভোগান্তির শিকার হওয়ার অভিযোগ উঠেছে। প্রয়োজনীয় সেবা পেতে...
সন্তান বিক্রি’ করে ঢাকায় এসে নতুন আইফোন কিনলেন যুবক
পটুয়াখালীর দশমিনায় দেড় বছরের এক ছেলে সন্তানকে এক লাখ টাকার বিনিময়ে অন্যের কাছে দিয়ে দেয়ার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে।...
বর্তমান বিশ্বের ‘সবচেয়ে উর্বর নারী’ ৪৪ সন্তানের মা মরিয়ম
উগান্ডার মরিয়াম নাবাতানজিকে বিভিন্ন সংবাদমাধ্যম বিশ্বের অন্যতম ‘সবচেয়ে উর্বর নারী’ হিসেবে উল্লেখ করেছে। প্রায় ২৫ বছরে তিনি ৩৮ বার গর্ভধারণ...
শায়েস্তাগঞ্জে ১০ কোটি টাকার পানি প্রকল্পে ১৪ মাসের তালা, উদ্বোধনের এক মাসেই বন্ধ
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরবাসীর নিরাপদ পানির সংকট নিরসনে প্রায় ১০ কোটি ৫৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত পানি শোধনাগার প্রকল্পে ঝুলছে ১৪...
হানিয়া আমিরের ভিডিও ভাইরাল, তোলপাড় নেটদুনিয়া!
সোশ্যাল মিডিয়ায় নতুন করে আলোচনার তুঙ্গে উঠে এসেছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। সম্প্রতি ইন্টারনেটে ভাইরাল হওয়া একটি ভিডিওতে তার...