আইন - আদালত
হবিগঞ্জে পাচারের সময় খাদ্যবান্ধব কর্মসূচির ৫৮ বস্তা চাল জব্দ, আটক ৩
Published
4 hours agoon

হবিগঞ্জে অবৈধভাবে পাচারের সময় সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ৫৮ বস্তা চাল জব্দ করেছে পুলিশ। এ সময় চাল পরিবহনে ব্যবহৃত তিনটি টমটম ইজিবাইকসহ তিন চালককে আটক করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে হবিগঞ্জ শহরের আনোয়ারপুর পয়েন্ট থেকে চালগুলো জব্দ করে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খাদ্যবান্ধব কর্মসূচির সরকারি চাল পাচারের খবর পেয়ে আনোয়ারপুর পয়েন্টে অভিযান চালানো হয়। এ সময় তিনটি টমটম ইজিবাইকে করে সরকারি বস্তায় ভরা চাল নিয়ে যাওয়ার সময় ৫৮ বস্তা চালসহ তিন চালককে আটক করা হয়। পরে তাদের থানায় নিয়ে যায় পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন- হবিগঞ্জ সদর উপজেলার কালনী গ্রামের হাজী মোহাম্মদ সবুজ মিয়ার ছেলে মো. ইমন মিয়া, একই গ্রামের ইউসুফ আলীর ছেলে মো. আল আমিন মিয়া এবং ছোট বহুল গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে মো. ইব্রাহীম মিয়া।
আটক ৩ চালকের দেয়া তথ্যের বরাতে
হবিগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) প্রদীপ রায় জানান- কালনী গ্রামের ফড়িয়া কারবারী হেলিম মিয়া দুর্লভপুর থেকে চালগুলো তাদের গাড়িতে তুলে দেন।
হবিগঞ্জ সদর উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনধন চন্দ্র দাস জানান- ঘটনার খবর পাওয়ার পরপরই সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের অফিস সহকারি কাম কম্পিউটার অপারেটর মো. মহিবুর রহমানকে খোঁজ নেওয়ার জন্য সংশ্লিষ্ট ডিলারের দেকানে পাঠানো হয়। তিনি ডিলারের রেজিস্ট্রার চেক করে মজুদ সঠিক রয়েছে বলে জানান।
এবিষয়ে রিচি ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার এমদাদুল হক হিরো বলেন- সরকারি নিয়ম অনুযায়ী আমি ভোক্তাদের কাছে সঠিকভাবে চাউল বিতরণ করেছি। এরপর ভোক্তারা তাদের চাউল কি করেছেন সেটা আমার জানা নেই।কোন ভোক্তা সরকারের কাছে থেকে যে চাউল পেয়ে থাকেন, সেগুলো বিক্রির কোন সুযোগ নেই।
হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক জানান- খাদ্য বান্ধব কর্মসূচীর ৫৮ বস্তা চাল পাচারের সময় তিনটি ইজিবাইক (টমটম) সহ তিনজনকপ আটক করা হয়েছে।
তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হবে। এছাড়াও এই চক্রের মূলহোতাকে ধরতে চেষ্টা করছে পুলিশ।
খাদ্যবান্ধব কর্মসূচির চালের পাচার ও অবৈধ কারবার সম্পর্কে খোঁজ নিয়ে জানা যায়, সরকারি সুবিধার আওতায় ভোক্তারা স্বল্পমূল্যে এসব চাল কিনে থাকেন।
পরে অনেক ভোক্তা সামান্য লাভের বিনিময়ে চালগুলো ফড়িয়াদের কাছে বিক্রি করেন। এরপর সেগুলো বাজারে বেশি দামে বিক্রি বা অবৈধভাবে মজুদ করেন।
You may like
শিক্ষা খাতের দুর্নীতি তদন্তে সংসদীয় সাব-কমিটির সভাপতি হলেন রেজা কিবরিয়া
হবিগঞ্জে পাচারের সময় খাদ্যবান্ধব কর্মসূচির ৫৮ বস্তা চাল জব্দ, আটক ৩
চুনারুঘাটে কৃষককে ভয় দেখিয়ে গরু ছিনিয়ে নেওয়ার অভিযোগ ছাত্রলীগ নেতা সোহানের বিরুদ্ধে
গণভোটের রায় বাস্তবায়ন ও দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে হবিগঞ্জে জামায়াতের বিক্ষোভ
চুনারুঘাটের মাছুমা ইসলাম মুন্নির এমবিবিএস ডিগ্রি অর্জন
ছাত্রলীগের মশাল মিছিলের পোস্টে ওসির ‘লাইক’
কনস্টেবল থেকে এসআই হলেন হবিগঞ্জের সূবর্ণা সুত্রধর
যুবককে কুপিয়ে জখম করেছে মাদক ব্যবসায়ীরা
উপজেলা বিএনপি সভাপতির নিয়ন্ত্রণে তিন ডিলার
শায়েস্তাগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে মামলায় শ্রমিকলীগ নেতা জুনায়েদ হামিদ গ্রেফতার
শিক্ষা খাতের দুর্নীতি তদন্তে সংসদীয় সাব-কমিটির সভাপতি হলেন রেজা কিবরিয়া
শিক্ষা খাতের বিভিন্ন দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে ওঠা অনিয়ম-দুর্নীতির অভিযোগ তদন্তের দায়িত্ব পেয়েছেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ড. রেজা কিবরিয়া।...
হবিগঞ্জে পাচারের সময় খাদ্যবান্ধব কর্মসূচির ৫৮ বস্তা চাল জব্দ, আটক ৩
হবিগঞ্জে অবৈধভাবে পাচারের সময় সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ৫৮ বস্তা চাল জব্দ করেছে পুলিশ। এ সময় চাল পরিবহনে ব্যবহৃত তিনটি টমটম...
চুনারুঘাটে কৃষককে ভয় দেখিয়ে গরু ছিনিয়ে নেওয়ার অভিযোগ ছাত্রলীগ নেতা সোহানের বিরুদ্ধে
হবিগঞ্জের চুনারুঘাটে এক কৃষককে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক গরু ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে মিরাশি ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি মনসুর আলী সোহান ও...
গণভোটের রায় বাস্তবায়ন ও দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে হবিগঞ্জে জামায়াতের বিক্ষোভ
আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও জ্বালাও-পোড়াওয়ের প্রতিবাদ, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার অভিযোগ এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে হবিগঞ্জে...
চুনারুঘাটের মাছুমা ইসলাম মুন্নির এমবিবিএস ডিগ্রি অর্জন
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দুর্গাপুর বাজারসংলগ্ন গোপালপুর গ্রামের কৃতী সন্তান মাছুমা ইসলাম মুন্নি সফলতার সঙ্গে এমবিবিএস (MBBS) ফাইনাল প্রফেশনাল পরীক্ষায় উত্তীর্ণ...
শায়েস্তাগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে মামলায় শ্রমিকলীগ নেতা জুনায়েদ হামিদ গ্রেফতার
সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলার অজ্ঞাত আসামী হিসেবে ও একটি চেক জালিয়াতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামী হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে শ্রমিক...
পোশাকের স্বাধীনতায় রাজনীতি নয়
| ফয়ছল চৌধুরী এমবিই
গ্রিসের বন্দিশালায় হবিগঞ্জের হাজারো তরুণ, নিখোঁজ ৩৬!
কেউ হারিয়ে গেছেন উত্তাল ভূমধ্যসাগরে। কেউবা মাসের পর মাস বন্দি জীবন কাটাচ্ছেন গ্রিসের বিভিন্ন বন্দিশালায়। অনিশ্চিত ভবিষ্যৎ, খাবারের তীব্র সংকট...
মাধবপুরে স্ত্রীর শিলের আঘাতে আহত মামুনের ছয় দিন পর মৃত্যু
হবিগঞ্জের মাধবপুরে পারিবারিক বিরোধের জেরে স্ত্রীর পাথরের শিলের আঘাতে গুরুতর আহত মামুন মিয়া (৩২) ছয় দিন পর মারা গেছেন। সোমবার...
শায়েস্তাগঞ্জে মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি সুমন মিয়া (৩৮)-কে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। শনিবার (২১ নভেম্বর)...