মিরর বিশেষ
নবীগঞ্জে জাতীয় পরিচয়পত্রে বাবার চেয়ে ৬৩ বছর বেশি; ছেলের বয়স ১৩৮
Published
1 year agoon
জাতীয় পরিচয়পত্রে বাবার চেয়ে ৬৩ বছর বেশি বয়স ছেলের। সে হিসেবে বাবার আগেই জন্ম ছেলের। শুনতে অবিশ্বাস্য মনে হলেও বয়স নিয়ে এমন ঘটনা ঘটেছে, নবীগঞ্জ উপজেলার কালিয়ার ভাঙা ইউনিয়নের মান্দার কান্দি গ্রামের ৯ নাম্বার ওয়ার্ডের উত্তর পাড়া এলাকায়।
ভুক্তভোগীর হারিছ মিয়ার ছেলে জিতু মিয়া জাতীয় পরিচয়পত্রের তথ্য বলছে, বাবা হারিছ মিয়ার জন্মতারিখ ১৯৫০ সালের ১ লা মার্চ। আর ছেলে জিতু মিয়ার জন্ম তারিখ ১৮৮৭ সালের ২ মার্চ । সে হিসেবে বাবার বর্তমান বয়স ৭৫ বছর তিন মাস ১৮ দিন, আর ছেলের বয়স ১৩৮ বছর ২ মাস ৫ দিন। অর্থাৎ বাবার চেয়ে ছেলে ৬৩ বছর ২ মাসের বড়।
ভুক্তভোগী জিতু মিয়া বলেন, ১৫ থেকে ২০ বছর খানেক আগে বিদেশে ছিলাম তখন দালালের মাধ্যমে পাসপোর্ট করে দেশের বাহিরে ছিলাম তখনকার পাসপোর্ট ছিল হাতের লেখা, পাসপোর্টে আর জাতীয় পরিচয় পত্রে কোন মিল নাই। এখন আমার ১২ বছরের ছেলে মাদ্রাসায় ভর্তি করানোর জন্য মাদ্রাসায় গেলে আইডি কার্ডে (জাতীয় পরিচয়পত্রে) ১৩৮ বছর বয়স এই সমস্যা ধরা পড়ে। ২০২৫ সালে চারটি মাস গত হলেও আমার মেয়ে কে মাদ্রাসায় ভর্তি দেয়নি।
তিনি আরও বলেন, ‘লেখাপড়া করিনি, তাই তেমন কিছুই বুঝি না। এত বেশি বয়স দেওয়া বুঝিনি। আমার বয়স বর্তমানে ৪০ বছর। আমার আইডি কার্ড ঠিক (সংশোধন) করতে গত দেড়-দুই মাস আগে ইউনিয়ন পরিষদে ও নির্বাচন অফিসে গেছিলাম। পরে বয়স ঠিক করতে আবেদন করে কিছু টাকা খরচ করি কোন কাজে আসতেছে না কোর্টে এফিডেভিট ও করলাম ।
বাবা হারিছ মিয়া বলেন, ‘আমার ছেলে আইডি কার্ড দিয়ে অনেক কাজই করতে পারতেছে না। এইটা ঠিক হওয়া দরকার।’
এ ব্যাপারে উপজেলা নির্বাচন কর্মকর্তা রুহুল আমিন আমার হবিগঞ্জের প্রতিবেদক’কে বলেন, ‘জাতীয় পরিচয়পত্রে বয়স ভুল যাদের রয়েছে গুলোর সংশোধনের নিয়ম নেই । ওই ব্যক্তি অনলাইনে আবেদন করলে অবশ্যই সংশোধন করে দেওয়ার চেষ্টা করবো।
এমন ভুলের কারণ জানতে চাইলে উপজেলা নির্বাচন কমিশনার উত্তম কুমার দাস বলেন, ‘মূলত ২০০৭ সালে যখন সার্ভারে ভোটার তালিকা করা হয়েছিল, তখনই বয়স ভুলের সমস্যাটি হয়েছে আবেদন করলে সমস্যা সমাধান হবে।
You may like
আজমিরীগঞ্জে বিদ্যালয়ের মেঝে ধসে ৫ শিক্ষার্থী আহত
বিকল হওয়া কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩
নাগরিকসেবায় হতাশ শায়েস্তাগঞ্জ পৌরবাসী
যুবলীগ নেতা জয়নাল সরদার এখনও অধরা
শায়েস্তাগঞ্জে নাশকতার ‘দায়িত্ব’ পাওয়া যুবলীগ নেতা জয়নাল সরদার এখনও অধরা।
মামলা হলেই বদলে যায় জিরার মালিকানা
মাদক বিক্রেতাকে ছাড়িয়ে নিতে গ্রামবাসীর উপরে বিএনপি নেতার নেতৃত্বে হামলা
শায়েস্তাগঞ্জে নাশকতার ‘দায়িত্ব’ পাওয়া যুবলীগ নেতা জয়নাল সরদার এখনও অধরা।
শায়েস্তাগঞ্জ পৌর ট্রেড লাইসেন্স শাখায় ভোগান্তির চক্র
অফিসে অনুপস্থিত, খামার ‘ভিজিট’ ১,৫০০ টাকা
আজমিরীগঞ্জে বিদ্যালয়ের মেঝে ধসে ৫ শিক্ষার্থী আহত
আজমিরীগঞ্জে একটি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণী কক্ষের মেঝে ধসে পড়ে অন্তত পাঁচ শিশু শিক্ষার্থী আহত হয়েছে। দুর্ঘটনার পর পরই স্থানীয়রা তাদের...
বিকল হওয়া কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩
ফেনীর ছাগলনাইয়ায় বিকল হয়ে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কায় তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুহুরীগঞ্জ...
নাগরিকসেবায় হতাশ শায়েস্তাগঞ্জ পৌরবাসী
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভায় নাগরিকসেবার মান নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। বিশেষ করে বর্ষা মৌসুমে পৌর এলাকার বিভিন্ন গ্রাম ও মহল্লায় জলাবদ্ধতা...
যুবলীগ নেতা জয়নাল সরদার এখনও অধরা
শায়েস্তাগঞ্জ পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক জয়নাল সরদারকে ঘিরে এলাকায় নতুন করে নানা আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে। আগামী ডিসেম্বরে শেখ...
শায়েস্তাগঞ্জে নাশকতার ‘দায়িত্ব’ পাওয়া যুবলীগ নেতা জয়নাল সরদার এখনও অধরা।
শায়েস্তাগঞ্জ পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক জয়নাল সরদারকে ঘিরে এলাকায় নতুন করে নানা আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে। আগামী ডিসেম্বরে শেখ...
মামলা হলেই বদলে যায় জিরার মালিকানা
| ভুয়া কাগজে ‘মালিক’ সেজে জব্দ ভারতীয় জিরা জিম্মায় নিচ্ছে প্রতারক চক্র।
শায়েস্তাগঞ্জ পৌর ট্রেড লাইসেন্স শাখায় ভোগান্তির চক্র
নাগরিকদের সেবা দেওয়ার কথা থাকলেও হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভায় সেবা নিতে গিয়ে উল্টো ভোগান্তির শিকার হওয়ার অভিযোগ উঠেছে। প্রয়োজনীয় সেবা পেতে...
সন্তান বিক্রি’ করে ঢাকায় এসে নতুন আইফোন কিনলেন যুবক
পটুয়াখালীর দশমিনায় দেড় বছরের এক ছেলে সন্তানকে এক লাখ টাকার বিনিময়ে অন্যের কাছে দিয়ে দেয়ার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে।...
বর্তমান বিশ্বের ‘সবচেয়ে উর্বর নারী’ ৪৪ সন্তানের মা মরিয়ম
উগান্ডার মরিয়াম নাবাতানজিকে বিভিন্ন সংবাদমাধ্যম বিশ্বের অন্যতম ‘সবচেয়ে উর্বর নারী’ হিসেবে উল্লেখ করেছে। প্রায় ২৫ বছরে তিনি ৩৮ বার গর্ভধারণ...
শায়েস্তাগঞ্জে ১০ কোটি টাকার পানি প্রকল্পে ১৪ মাসের তালা, উদ্বোধনের এক মাসেই বন্ধ
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরবাসীর নিরাপদ পানির সংকট নিরসনে প্রায় ১০ কোটি ৫৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত পানি শোধনাগার প্রকল্পে ঝুলছে ১৪...
হানিয়া আমিরের ভিডিও ভাইরাল, তোলপাড় নেটদুনিয়া!
বাবা ও প্রেমিকের সহায়তায় পর্নোগ্রাফি তৈরি করতেন সুমাইয়া
হবিগঞ্জে ২১ঘন্টা পর মুচলেকায় মুক্ত বৈছাআ নেতা মাহদী হাসান
শব্দকথা সাহিত্য-সংস্কৃতি পরিষদের নতুন কমিটি ঘোষণা
পরিত্যক্ত ভবন থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
