Connect with us

জাতীয়

নবীগঞ্জে সেনাবাহিনীর অভিযান, অস্ত্র মাদক টাকাসহ আটক ১

Published

on

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় মাদক বিরোধী অভিযানে ৮৫ পিস ইয়াবাসহ জাহাঙ্গীর আলম (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। এসময় নগদ টাকা, দেশীয় ছুরি, অ্যান্ড্রয়েড ও বাটন মোবাইল ফোনসহ মাদক সেবনের সরঞ্জাম জব্দ করা হয়েছে।

সোমবার বিকেলে উপজেলার দেবপাড়া ইউনিয়নের দেবপাড়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর আলম (৩৮)কে গ্রেফতার করে সেনাবাহিনী।

গ্রেফতারকৃত জাহাঙ্গীর আলম (৩৮) উপজেলার দেবপাড়া ইউনিয়নের দেবপাড়া বাজার এলাকার মৃত শফিকুল ইসলামের ছেলে।

সেনাবাহিনী জানায়- গোপন সংবাদের ভিত্তিতে বানিয়াচং সেনাবাহিনী ক্যাম্পের আওতাধীন এলাকা নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের দেবপাড়া বাজারে মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর আলম (৩৮) এর বাড়িতে সেনাবাহিনীর ক্যাপ্টেন আশিকুর রহমানে নেতৃত্বে একদল সেনাবাহিনী অভিযান পরিচালনা করে। অভিযানে জাহাঙ্গীর আলমের কাছ থেকে ৮৫ পিস ইয়াবা, নগদ ৪৫ হাজার ৭৫৫ টাকা, ৫টি ছুরি, ৫ টাকার সৌদি রিয়ালের ১টি নোট, ৪টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ৫টি বাটন মোবাইল ফোন, ১৮টি গ্যাসলাইট, ৩৫ পিস ফুয়েল পেপার জব্দ করা হয়। পরে  মাদক ব্যবসায়ী জাহাঙ্গীরকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বানিয়াচং সেনাবাহিনী ক্যাম্পের ক্যাপ্টেন আশিকুর রহমান অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

মিরর বিশেষ1 day ago

বিএনপি নেতার নামে সাংবাদিকের মামলা

| বাহুবলে দুই সাংবাদিকের উপর হামলার ঘটনায়

জাতীয়1 day ago

আদালত থেকে ফেরার পর প্রতিপক্ষের হামলা : আহত ৪

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে আদালতে হাজিরা শেষে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চারজন আহত...

সারাদেশ3 days ago

শায়েস্তাগঞ্জে মতবিনিময় সভায় টমটম ভাড়া নির্ধারণ

| বিরোধের অবসান

জাতীয়6 days ago

সাতছড়িতে সড়ক ধসে বালুভর্তি ট্রাক খাদে, যান চলাচল বন্ধ

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি এলাকায় সড়ক ধসে বালুভর্তি একটি ট্রাক দুর্ঘটনার কবলে পড়েছে । এ ঘটনায় চুনারুঘাট-মাধবপুর সড়কে যান চলাচল...

জাতীয়7 days ago

২ সাংবাদিকের উপর বিএনপি নেতার হামলা

| সংবাদ প্রকাশের জেরে

জাতীয়7 days ago

মাধবপুরে বন বিভাগ ও  সিএমসির যৌথ অভিযানে ২৪টি পাখি উদ্ধারের পর অবমুক্ত

হবিগঞ্জের মাধবপুরে বন বিভাগ, সাতছড়ি সহ-ব্যবস্থাপনা কমিটি (সিএমসি) ও পুলিশের যৌথ অভিযানে ২৪টি বন্যপাখি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই)...

দূর্নীতি1 week ago

ঘুষের অভিযোগের পর ফেনিতে বদলি নাজমুল

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী (সিভিল) মো. নাজমুল জিসানের বিরুদ্ধে উন্নয়ন কাজ পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে ৪ লাখ টাকা নেওয়ার...

মিরর বিশেষ2 weeks ago

ড্রেজার জব্দ হলেও অধরা বালুখেকোরা

হবিগঞ্জ সদর উপজেলার খোয়াই নদীর বাঁধ ভাঙার ঘটনায় ২ টি ড্রেজার মেশিন জব্দ করা হলেও এখনো ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে...

মিরর বিশেষ2 weeks ago

বাঁধ ভাঙনের পর হুঁশ ফিরল প্রশাসনের

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার আলাপুর-চরহামুয়া এলাকায় খোয়াই নদী থেকে দীর্ঘদিন ধরে অপরিকল্পিতভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের বিরুদ্ধে স্থানীয় গ্রামবাসী লিখিত...

জাতীয়2 weeks ago

হবিগঞ্জে বন্যাদুর্গত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছে স্বাস্থ্য বিভাগ

হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের বন্যাকবলিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে মাঠে কাজ করছে স্বাস্থ্য বিভাগ। খোয়াই নদীর আকস্মিক বাঁধ...

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির