Connect with us

জাতীয়

নবীগঞ্জে হাওরে নিখোঁজ কৃষকের মরদেহ উদ্ধার

Published

on

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় নিখোঁজ হওয়ার দুই দিন পর আব্দুর রউফ (৫৫) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার পুবের হাওর সংলগ্ন কাটমা বিল থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।

নিহত আব্দুর রউফ উপজেলার গজনাইপুর ইউনিয়নের কায়স্ত গ্রাম (নিশা কুড়ি) এলাকার মৃত রাজত উল্লাহর ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার জমি দেখার উদ্দেশ্যে বাড়ি থেকে হাওরের পথে বের হন আব্দুর রউফ। এরপর দীর্ঘ সময় অতিবাহিত হলেও তিনি আর বাড়িতে ফিরে আসেননি। পরিবারের সদস্যরা সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। নিখোঁজ হওয়ার পর থেকেই স্বজনদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে। পরবর্তীতে বৃহস্পতিবার দুপুরে পুবের হাওরের কাটমা বিল এলাকায় একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সেটি নিখোঁজ আব্দুর রউফের মরদেহ বলে শনাক্ত করেন। ধারণা করা হচ্ছে, জমি দেখতে গিয়ে কোনো দুর্ঘটনায় বা অসুস্থতাজনিত কারণে তিনি পানিতে পড়ে নিখোঁজ হয়েছিলেন। ​দীর্ঘ দুই দিন পর তার নিথর দেহ উদ্ধারের ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ওই এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে। বিষয়টি স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়েছে।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) মোনায়েম মিয়া বলেন, মঙ্গলবার বিকালে থানায় নিখোঁজের সাধারণ ডায়েরি করা হয় এর প্রেক্ষিতে পুলিশ তৎপরতা চালায়। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্টের জন্য ময়নাতদন্তে হবিগঞ্জ মর্গে পাঠানো হয়।

সারাদেশ41 minutes ago

শায়েস্তাগঞ্জে জয়ন্তিকা এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় সিলেটগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় কয়েকজন যাত্রী সামান্য...

জাতীয়1 week ago

হঠাৎ উত্তপ্ত বানিয়াচং, একমাসে ৪ খুন, জনমনে আতঙ্ক

হঠাৎ করে যেন উত্তপ্ত হয়েছে হবিগঞ্জের ভাটি অঞ্চলখ্যাত বানিয়াচং উপজেলা। গত এক মাসে উপজেলাটিতে ৪টি খুনের ঘটনা ঘটেছে। সংঘর্ষ হয়েছে...

জাতীয়2 weeks ago

আজমিরীগঞ্জে নেশার টাকা না দেওয়ায় ছেলের হাতে বাবা খুন

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নে নেশার টাকা না দেওয়াকে কেন্দ্র করে ছেলের হাতে বাবা নিহত হওয়ার অভিযোগ উঠেছে। নিহতের নাম...

দূর্নীতি2 weeks ago

‎১৮ মাসের কাজ ৭ বছরেও শেষ হয়নি, বাহুবল মডেল মসজিদে ধীরগতি

হবিগঞ্জের বাহুবল উপজেলা সদরে সাড়ে ১২ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ও মডেল মসজিদের নির্মাণ কাজ ৭ বছরেও...

সারাদেশ3 weeks ago

অলিপুর সিলিন্ডার বিস্ফোরণে ছয় শ্রমিক দগ্ধ

হবিগঞ্জের অলিপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ কোম্পানির ছয় শ্রমিক দগ্ধ হয়েছেন। রবিবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।  দগ্ধরা...

জাতীয়3 weeks ago

নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ময়লার স্তূপ

| তীব্র দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী

জাতীয়3 weeks ago

রাজিউড়া ইউনিয়নে অতিরিক্ত লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন

হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নে অতিরিক্ত লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পড়েছেন সাধারণ মানুষ। দিন-রাত বারবার বিদ্যুৎ চলে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়ছেন...

মিরর বিশেষ4 weeks ago

বিএনপি নেতা পরিচয়ে অবৈধ বালুর ব্যবসা

হবিগঞ্জের বাহুবল উপজেলার চা বাগান ও বিভিন্ন ছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন করে পাচার করছে একটি চক্র। নিয়ম নীতির...

রাজনীতি4 weeks ago

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিলো বিএনপি

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দলীয় মনোনয়নপ্রত্যাশী তিন নেতার সাক্ষাৎকার নিয়েছে বিএনপির পার্লামেন্টারি বোর্ড। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের...

জাতীয়1 month ago

দেশি মদের লাইসেন্সে পাট্টা বাবুলের বিদেশি মদের কারবার

হবিগঞ্জ পৌর শহরের কালীবাড়ি ক্রস রোড এলাকায় দেশীয় মদ বিক্রির বৈধ লাইসেন্সের আড়ালে বিদেশি মদ বিক্রি, শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে মদের পাট্টা...

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির