Connect with us

মতামত

সৎ থাকা যেখানে বড় অপরাধ

Published

on

মজার বিষয় হলো কি জানেন? একজন মানুষ যখন বিপদে পড়ে তখন আশেপাশের মানুষ বলে ওই দেখ সে তার পাপের ফল পাচ্ছে! আর সে যখন নিজেই বিপদে পড়ে! তখন বলে আমি আল্লাহর পরীক্ষার সম্মুখীন। আল্লাহ আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে!

একজন সৎ মানুষ সৎ থাকতে হলে তাকে কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হয়।তার কর্মস্থলে,তার ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে। সব জায়গায় তাকে বিভিন্নভাবে সেই পরীক্ষার মুখোমুখি হতে হয়। তাছাড়া, একজন সৎ মানুষ হতে গেলে তার আশেপাশে অনেকেই তাকে বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন করতে চায় এবং তাকে অসৎ বানানোর জন্য সব ধরনের কৌশল অবলম্বন করে। যেমন ধরুন একজন মানুষ অফিসে জব করে। সে সৎ নীতিবান, কিন্তু তার চারদিকে দুর্নীতিবাজ এবং ঘুষখোর অফিসারে ভরা এবং সবাই তাকে ঘিরে ধরবে। কারণ তার জন্য অন্যেরা অসৎ কাজ করতে পারতেছে না। এরকম আমি অনেক দেখেছি। আমি নিজেও এরকম বাস্তব জীবনের সাক্ষী। আপনি যদি নাও চান আপনাকে জোর করবে, বাধ্য করবে অথবা শেষ পর্যন্ত আপনাকে চুপ থাকতে বলবে। বলবে এত সৎ দেখাইও না তো! তুমি খাও না খাও তোমার ব্যাপার।তবে চুপ থাকো। এই হচ্ছে বর্তমান পরিস্থিতি।

সমাজে দেখবেন মানুষ যতটা তাদের মূল্যবান সময় ব্যয় করে শুধুমাত্র অন্যের সমালোচনা করে। তার শতভাগের এক ভাগও যদি সে নিজের কাজে ব্যয় করতো তাহলে তার আরো অনেক উন্নতি হতো।কিন্তু বেশিরভাগ মানুষ সময় নষ্ট করে অন্যের সমালোচনা করে।এতে তার নিজের বড় ক্ষতি হচ্ছে সেটা কখনো বুঝতে পারছে না। একটা মানুষ যদি শুধু অন্যের সমালোচনা করে সবসময় পরনিন্দা করে গীবত করে। মনে রাখবেন সে আপনার অবর্তমানে আপনার বিরুদ্ধেও একই কাজ করে সো তাকে বিশ্বাস করার কোন অর্থ হয় না। তাই এসব মানুষ থেকে সব সময় দূরে থাকাই উত্তম।কারণ এসব মানুষ সমাজের একটা ব্যাধি স্বরূপ। সেই তো উত্তম যে মানুষ আত্মসমালোচনা করতে পারে।নিজের ভুল বুঝতে পারে।

দেখতে পাওয়া যায় গ্রামের ছোট্ট চায়ের দোকানে বসে ঘন্টার পর ঘন্টা পরের সমালোচনা।বিভিন্ন মানুষকে নিয়ে আজেবাজে মন্তব্যে ব্যস্ত থাকে এক শ্রেণীর মানুষ। তাদের এই মূল্যবান সময় ব্যয় করছে।আপসোস যদি তারা ঐ সময়টাতে ভালো কাজ করত।তাহলে তাদের জীবন কতই পরিবর্তন হতো। কিন্তু তারাএমন একটা অসুস্থ পরিবেশে তারা সৃষ্টি করছে তাদের অজান্তে।

আশ্চর্যের বিষয় হচ্ছে এসব মানুষ কাছ থেকে শেখার বিন্দুমাত্র কিছু নেই।কারণ তাদের জীবনটাই কেটে যায় পরনিন্দা পরচর্চায়। তারা এতই পিছনে পড়ে যায় যে তারা আর উঠে দাঁড়াতে পারে না। ছোট্ট জীবন, ক্ষণস্থায়ী এই জীবনে মানুষ কত কিছু না করে। আমরা সবাই জানি যে আমরা মারা যাব। তারপরও অন্যায় অপরাধ দুর্নীতি! কেউ একবিন্দুও ছাড় দেয় না।

মজার বিষয় হলো কি জানেন একজন মানুষ যখন বিপদে পড়ে তখন আশেপাশের মানুষ বলে ওই দেখ সে তার পাপের ফল পাচ্ছে! আর সে যখন নিজেই বিপদে পড়ে! তখন বলে আমি আল্লাহর পরীক্ষার সম্মুখীন। আল্লাহ আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে ।এই হচ্ছে তফাৎ !
আমাদের মানুষের দৃষ্টিভঙ্গি এতই নিচে নেমে যাচ্ছে দিনদিন যে কেউ কখনই অন্যের ভালো শয্যই করতে পারছে না।অথচ যেখানে উচিত ছিল।একজন মানুষ যখন ভালো কাজ করে ভালোর জন্যে, তখন আশেপাশের সবাই তাকে উৎসাহ দেয়া।যেন আরো দশ জন মানুষ ভালো কাজ করে কিন্তু আমাদের হলো উল্টোটা! যে একজন মানুষ ভালো কাজ করতে গেলে আরো পাঁচজন মানুষ তাকে টেনে নিচে নামাবে এবং তার দোষ খোঁজার চেষ্টা করবে।
তাকে নানাভাবে অপমান অপদস্থ করার চেষ্টা করবে। এসব মানুষরা যেভাবে কারো সম্মানের পাত্র হতে পারে না এবং তারা সমাজের জন্য কখনো ভালো কিছু বয়ে আনতে পারে না। তাদের জীবন জীবিকা এবং তাদের জীবনে তারা কখনো কারো জন্য কোন ভালো কিছু করার সেই সমর্থ্য রাখেনা এবং তারাই বেশিরভাগই সমালোচনায় লিপ্ত থাকে। তাদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখা এবং সমাজের ব্যাধি থেকে দূরে থেকে সমাজকে এসব মানুষ থেকে মুক্ত রাখা উচিত।

এরকম মানুষের সংখ্যা আমাদের সমাজে নিহাত কম নয়। যারা সব সময় অন্যের দোষ খুঁজে বেড়ায় পরনিন্দা করে, সমালোচনা করে অথচ নিজের মধ্যে দুনিয়ার দোষ ! মানেই হচ্ছে ওরকম আরকি! যেমন চালুন যেমন সুঁইকে বলে তোর পাছায় ছিদ্র কেন? সো এরকম অনেক কারণ আছে যার কারণে আমাদের সমাজ পিছিয়ে পড়ছে। দিন দিন উপরের দিকে উঠার জন্য বড় বাধা! কারণ একটা সন্তান একটা শিশু ওরা বড়দের কাছ থেকে বা তার সিনিয়র মানুষদের কাছ থেকে শিখবে কিন্তু তারা যখন ওদের কাছ থেকেই শেখার পরিবর্তে বাধার সম্মুখীন হয় তখন সমাজে এর অগ্রগতিতে বাধা সৃষ্টি হয়…..

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

জাতীয়5 days ago

বাবা ও প্রেমিকের সহায়তায় পর্নোগ্রাফি তৈরি করতেন সুমাইয়া

সামাজিক যোগাযোগমাধ্যমে পর্নোগ্রাফিক কনটেন্ট তৈরি, প্রচার ও বিক্রির অভিযোগে রাজধানী থেকে সুমাইয়া সাঈদ (২৫) নামে এক ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারকে গ্রেপ্তার করেছে...

আইন - আদালত6 days ago

হবিগঞ্জে ২১ঘন্টা পর মুচলেকায় মুক্ত বৈছাআ নেতা মাহদী হাসান

হবিগঞ্জ সদর থানায় আটকের দীর্ঘ ২১ ঘন্টা পর মুক্তি পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসান।...

প্রেস রিলিজ7 days ago

শব্দকথা সাহিত্য-সংস্কৃতি পরিষদের নতুন কমিটি ঘোষণা

| সভাপতি মনসুর, সম্পাদক জামান

আইন - আদালত7 days ago

পরিত্যক্ত ভবন থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

| মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সের

আইন - আদালত1 week ago

মাদক বিক্রেতাকে ছাড়িয়ে নিতে গ্রামবাসীর উপরে বিএনপি নেতার নেতৃত্বে হামলা

সুজাতপুরে মাদক কারবারি ভাতিজা কে রক্ষা করতে ইউনিয়ন বিএনপির সেক্রেটারি মজলিসেরর নেতৃত্বে গ্রামবাসীর ওপর হামলার অভিযোগ বানিয়াচং উপজেলার সুজাতপুরে ইয়াবাসহ...

দূর্নীতি1 week ago

অফিসে অনুপস্থিত, খামার ‘ভিজিট’ ১,৫০০ টাকা

| কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের।

অর্থনীতি1 week ago

হবিগঞ্জে ১৭১ শিল্পকারখানায় গ্যাস সরবরাহ বন্ধ

হবিগঞ্জের শিল্পাঞ্চলে তীব্র গ্যাস সংকটে বিপাকে পড়েছেন শিল্প উদ্যোক্তা ও শ্রমিকরা। প্রায় ২০ দিন ধরে কম চাপের পর বুধবার থেকে...

জাতীয়2 weeks ago

বিয়ে করতে চায় না প্রেমিক, বিষের বোতল হাতে তরুণীর অনশন

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে পাঁচ দিন ধরে অবস্থান করছেন লায়লা নামে এক তরুণী। এ সময় তিনি সঙ্গে বিষের...

জাতীয়2 weeks ago

শায়েস্তাগঞ্জে ভোক্তা অধিকার অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আওতায় অভিযান চালিয়ে চারটি প্রতিষ্ঠানকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার...

জাতীয়2 weeks ago

ভাঙাচোরা সিলেট-ঢাকা মহাসড়ক এখন মৃত্যুফাঁদ

রোববার ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুরে তেলবাহী লরি, বালুবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এরআগে গত শুক্রবার এই...

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির