মতামত
অসুস্থ সমাজ ব্যবস্থা ও আমাদের দায়বদ্ধতা
Published
3 years agoon
By
admin
সোনার বাংলাদেশ অসুস্থ এক সমাজব্যবস্থায় বিভ্রান্তকর অচেনা জাতিতে রূপান্তরিত হচ্ছি দিনে দিনে। সমাজের চরম অবক্ষয়, সর্বস্তরে দুর্নীতি, প্রতারণার এক মহা প্রতিযোগিতা চলছেই। কোন কাজ করতে গেলে নির্দিষ্ট ফি এর পর অতিরিক্ত টাকা, যেটাকে ঘুষ বলা হয়, সেটা দিতেই হয়, না হলে কোন কাজ হয় না।এটা যেন একটা নিয়ম। এমনকি প্রাথমিক বিদ্যালয়ের কোন প্রত্যয়ন পত্র নিতে গেলেও ! অনিয়মই নিয়ম মোদের এমন জন্মভূমি!
যেন প্রাথমিককেই হাতে-কলমে শিক্ষা দেওয়া হচ্ছে! এটা অত্যন্ত স্বাভাবিক হয়ে গেল, মজার ব্যাপার হলো যে দিবে সেও জানে যে নেবে সে তো জানেই। শুধু মাঝখানে কিছুটা কম বেশি নিয়ে দর কষাকষি।এটা বোঝার জন্য বা প্রমাণ করার জন্য বিজ্ঞানী হতে হয় না।আপনি নিজেকে নিজে প্রশ্ন করলেই এর উত্তর বের হয়ে যাবে।
তাছাড়াও সমাজের আরো সর্বক্ষেত্রেই এই অধঃপতনের দৃশ্যমান চোখে পডার মত। একটা সময় ছিল মানুষ যখন দাঁড়িওয়ালা টুপিওয়ালা নামাজী মানুষকে খুব সম্মান করতো, বিশ্বাস করতো এবং ভালোবাসতো কিন্তু সেখানেও আজ ভেজালের রমরমা ব্যবসা শুরু হয়ে গেল। কিছু সুবিধাভোগী মানুষ এর মধ্যে ডুকে পডেছে। আগে এলাকাতে কোন মানুষ যদি প্রতারণা করতো, চিটিং করতো, তখন সবাই তাকে এক নামে চিনতো, এবং তার থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখতো।
আশ্চর্যের বিষয় হলো সময়ের ব্যবধানে তারা নিজেকে আরও আপডেট করে ফেলেছে। নিজেকে পরিবর্তন করে ফেলেছে।তারা ইসলামের বিভিন্ন লেবাস ব্যবহার করে।কথায় কথায় তাদের মুখে শুনবেন আলহামদুলিল্লাহ,মাশাল্লাহ, ইনশাআল্লাহ। এসব বলে মানুষকে আকৃষ্ট করার চেষ্টা। যার কারণে সত্যিকারের এমন ঈমানদার মুসলমানদের প্রতিও কিছু মানুষের বিশ্বাস নষ্ট হচ্ছে।
আশ্চর্যের বিষয় হলো এই ধরনের মানুষ নিয়মিত নামাজও পড়ে মানুষকে দেখানোর জন্য। কিন্তু তাদের মূল প্রতারণা, ছলনার ব্যবসা ঠিক রেখে।এটা তাদের একটা ব্যবসায়ী কৌশল মাত্র।আর আমাদের দেশে যে পরিমাণ প্রতারক দাপ্পাবাজ দিন দিন বেড়েই চলছে তাতে আগামীর ভবিষ্যৎ
বিভ্রান্তকর জাতিতে রূপান্তরিত হবে নিঃসন্দেহে।
আজ সমাজে কেউ প্রতারণা করে, ছলনা করে, পরের হক (সম্পত্তি/টাকা) এবং আত্নীয়ের হক মেরে কখনো নিজেকে এক মিনিটের জন্য ও দোষী ফিল করে না।যেটা সত্যিই খুবই ভয়ঙ্কর এবং উদ্বেগের বিষয়। আজকের সমাজে একজন ধর্ষন করার পরেও নিজেকে কখনো দোষি ভাবেনা।মনে হয় যেন কোন পাপই করেনি,কোন অন্যায় করেনি। এরকম হাজারো উদাহরণ আমাদের সমাজে অহরহ।
মসজিদের কত ইমামের চাকরি চলে যায় শুধুমাত্র সুদ, ঘুষ, দূর্ণীতি এ ধরনের প্রতারণার বিরুদ্ধে বয়ান দেয়ার কারণে।এগুলো আমাদের সমাজে অহরহ হচ্ছে ।সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে এক বিভ্রান্তকর এবং অসুস্থ পরিবেশ যেন কায়েম হয়ে যাচ্ছে। যেখানে অন্যায় করে নিজেকে কখনো অনুশোচনা করার প্রয়োজন মনে করে না।
প্রত্যেকে এলাকাতে দেখবেন কিছু নামধারী প্রতারক লেবাসধারী মানুষ থাকবে, যারা সব সময় এগুলো করে থাকে। আমাদের সমাজের এরকম মানুষদের সংখ্যা দিন দিন বাড়ছে। সবচেয়ে বড় ব্যাপার হল এটা মানুষ সারা জীবন প্রতারণা করল অন্যায় করল, ঘুষ, দুর্নীতি করলো কিন্তু যখন মরে যায় তখন সবাই বলে মাফ করে দেন। মানুষটা ভালো ছিল, এরকম বলার কারণে আরো বেঁচে থাকা দুর্নীতিবাজ গুলো এতে উৎসাহিত হয়। কারণ মানুষ যদি কোন দুর্নীতিবাজ চিহ্নিত অপরাধীকে যদি মৃত্যুর পর প্রত্যাখ্যান করত, তার জানাযা বর্জন করত, তখন বেঁচে থাকা দুর্নীতিবাজ অপরাধীগুলো অনেক ভয় পেত এবং তারা ভালো হওয়ার চিন্তা করত।
আমাদের দেশে এ ধরনের মানুষের সংখ্যা নেহাত কম নয়।এই ধরনের প্রতারকের সংখ্যা দেশের গুণটি পেরিয়ে এখন বিদেশেও পাড়ি জমিয়েছে। সবচেয়ে মজার ব্যাপার হল ২০১৪ সালে, আমি আর আমার এক কানাডিয়ান বন্ধু বাংলাদেশী এক প্রতারকের খপ্পরে পড়েছিলাম (লন্ডনে) এবং ভদ্রলোককে যতবারই কল দিতাম,ভদ্রলোক বলত যে আমি এখন নামাজ পড়বো বা নামাজের পরে আসবো, আমি এখন মসজিদে আছি।এমন ভাবে কথা বলতো আপনার বিশ্বাস না করে উপায় নাই । যার কারণে আমাদের বিরাট অংকের টাকা ক্ষতির সম্মুখীন হয়েছে ।যাহোক সেটা অনেক ভিন্ন বিষয়। সেটা নিয়ে বলতে চাই না।মূলকথা হলো দুর্নীতিবাজরা এবং চিহ্নিত অপরাধীরা যদি
যদি মৃত্যুর পরে প্রত্যাখিত হতো তাদের সন্তানরা যদি নিজের চোখে দেখতো তাহলে হয়তো আমাদের সমাজের চিত্রটাই বদলে যেত এবং বেঁচে থাকা বাকি দুর্নীতিবাজ অপরাধীরা শিক্ষা নিত এবং তারা হয়তো ভালো হয়ে যেত ।এইসব কারণেই হয়তো আমাদের সমাজে চিত্রটা এখনো বদলাচ্ছে না ।তবে আমাদেরকে এই ব্যাপারে সবাইকে সচেতন হতে হবে ।আগামীর সোনার বাংলা গডতে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে ।তা না হলে এ জাতি অতি শীঘ্রই দ্বিধা বিভক্ত জাতিতে রূপান্তরিত হবে যার খেসারত দিতে হবে বহুকাল……..( চলবে )
You may like
বিকল হওয়া কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩
নাগরিকসেবায় হতাশ শায়েস্তাগঞ্জ পৌরবাসী
যুবলীগ নেতা জয়নাল সরদার এখনও অধরা
শায়েস্তাগঞ্জে নাশকতার ‘দায়িত্ব’ পাওয়া যুবলীগ নেতা জয়নাল সরদার এখনও অধরা।
মামলা হলেই বদলে যায় জিরার মালিকানা
মামলা হলেই বদলে যায় জিরার মালিকানা
মাদক বিক্রেতাকে ছাড়িয়ে নিতে গ্রামবাসীর উপরে বিএনপি নেতার নেতৃত্বে হামলা
শায়েস্তাগঞ্জে নাশকতার ‘দায়িত্ব’ পাওয়া যুবলীগ নেতা জয়নাল সরদার এখনও অধরা।
শায়েস্তাগঞ্জ পৌর ট্রেড লাইসেন্স শাখায় ভোগান্তির চক্র
অফিসে অনুপস্থিত, খামার ‘ভিজিট’ ১,৫০০ টাকা
বিকল হওয়া কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩
ফেনীর ছাগলনাইয়ায় বিকল হয়ে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কায় তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুহুরীগঞ্জ...
নাগরিকসেবায় হতাশ শায়েস্তাগঞ্জ পৌরবাসী
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভায় নাগরিকসেবার মান নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। বিশেষ করে বর্ষা মৌসুমে পৌর এলাকার বিভিন্ন গ্রাম ও মহল্লায় জলাবদ্ধতা...
যুবলীগ নেতা জয়নাল সরদার এখনও অধরা
শায়েস্তাগঞ্জ পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক জয়নাল সরদারকে ঘিরে এলাকায় নতুন করে নানা আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে। আগামী ডিসেম্বরে শেখ...
শায়েস্তাগঞ্জে নাশকতার ‘দায়িত্ব’ পাওয়া যুবলীগ নেতা জয়নাল সরদার এখনও অধরা।
শায়েস্তাগঞ্জ পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক জয়নাল সরদারকে ঘিরে এলাকায় নতুন করে নানা আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে। আগামী ডিসেম্বরে শেখ...
মামলা হলেই বদলে যায় জিরার মালিকানা
| ভুয়া কাগজে ‘মালিক’ সেজে জব্দ ভারতীয় জিরা জিম্মায় নিচ্ছে প্রতারক চক্র।
শায়েস্তাগঞ্জ পৌর ট্রেড লাইসেন্স শাখায় ভোগান্তির চক্র
নাগরিকদের সেবা দেওয়ার কথা থাকলেও হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভায় সেবা নিতে গিয়ে উল্টো ভোগান্তির শিকার হওয়ার অভিযোগ উঠেছে। প্রয়োজনীয় সেবা পেতে...
সন্তান বিক্রি’ করে ঢাকায় এসে নতুন আইফোন কিনলেন যুবক
পটুয়াখালীর দশমিনায় দেড় বছরের এক ছেলে সন্তানকে এক লাখ টাকার বিনিময়ে অন্যের কাছে দিয়ে দেয়ার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে।...
বর্তমান বিশ্বের ‘সবচেয়ে উর্বর নারী’ ৪৪ সন্তানের মা মরিয়ম
উগান্ডার মরিয়াম নাবাতানজিকে বিভিন্ন সংবাদমাধ্যম বিশ্বের অন্যতম ‘সবচেয়ে উর্বর নারী’ হিসেবে উল্লেখ করেছে। প্রায় ২৫ বছরে তিনি ৩৮ বার গর্ভধারণ...
শায়েস্তাগঞ্জে ১০ কোটি টাকার পানি প্রকল্পে ১৪ মাসের তালা, উদ্বোধনের এক মাসেই বন্ধ
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরবাসীর নিরাপদ পানির সংকট নিরসনে প্রায় ১০ কোটি ৫৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত পানি শোধনাগার প্রকল্পে ঝুলছে ১৪...
হানিয়া আমিরের ভিডিও ভাইরাল, তোলপাড় নেটদুনিয়া!
সোশ্যাল মিডিয়ায় নতুন করে আলোচনার তুঙ্গে উঠে এসেছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। সম্প্রতি ইন্টারনেটে ভাইরাল হওয়া একটি ভিডিওতে তার...
বাবা ও প্রেমিকের সহায়তায় পর্নোগ্রাফি তৈরি করতেন সুমাইয়া
হবিগঞ্জে ২১ঘন্টা পর মুচলেকায় মুক্ত বৈছাআ নেতা মাহদী হাসান
শব্দকথা সাহিত্য-সংস্কৃতি পরিষদের নতুন কমিটি ঘোষণা
পরিত্যক্ত ভবন থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
মাদক বিক্রেতাকে ছাড়িয়ে নিতে গ্রামবাসীর উপরে বিএনপি নেতার নেতৃত্বে হামলা
