দূর্নীতি
পুকুর ইজারায় অনিয়ম নির্বাহী কর্মকর্তার
Published
5 months agoon
হবিগঞ্জ জেলা পরিষদের পুকুর ইজারা কার্যক্রমে অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত একাধিক দরদাতা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব ও জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগসূত্রে জানা যায়, গত ৮ মার্চ পত্রিকায় জেলা পরিষদের পক্ষ থেকে ৩৪টি পুকুর ইজারা প্রদানের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী ৫ এপ্রিল তারাসহ শতাধিক ব্যক্তি ১ হাজার টাকা মূল্যে দরপত্র ক্রয় করেন এবং ৬ এপ্রিল বিধি মোতাবেক পে-অর্ডারসহ প্রয়োজনীয় কাগজপত্র জমা দেন।
দরপত্র বাক্স খোলার পর দেখা যায় প্রায় সকল পুকুরের বিপরীতে এক ও একাধিক দরদাতা অংশগ্রহণ করেছেন এবং সবাই সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দর দিয়েছেন। এর মধ্যে রুদ্রপুর পুকুরের সরকারি মূল্য ৩ হাজার টাকা হলেও ৫০ হাজার টাকা দর দিয়ে সর্বোচ্চ দরদাতা হন আব্দুল আলী লাল মিয়া, পঞ্চাশ পুকুরে ৫৩ হাজার ২০০ টাকা দিয়ে সর্বোচ্চ দরদাতা হন আব্দুল মুহিন, বাখরনগর পুকুরে ৪০ হাজার টাকায় সর্বোচ্চ দরদাতা হন কুতুব আলী ।
কিন্তু ৯ এপ্রিল জেলা পরিষদের এক কর্মচারী তাদেরকে মুঠোফোনে জানায় যে তাদের সহ কারোরই দরপত্র গৃহীত হয়নি এবং পুনরায় ইজারা কার্যক্রম অনুষ্ঠিত হবে। পরে জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তার সাথে যোগাযোগ করলে তিনি জানান, জমা দেওয়া দর ‘মনঃপূত না হওয়ায়’ পুনরায় টেন্ডার আহ্বান করা হয়েছে।
পরবর্তীতে ১২ এপ্রিল আবার দরপত্র ক্রয় করে ১৩ এপ্রিল জমা দিলে তারা বিভিন্ন পুকুরে পুনরায় সর্বোচ্চ দরদাতা নির্বাচিত হন। কিন্তু কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়াই ১ টি পুকুর ব্যতীত সকল পুকুরের দরপত্র বাতিল করে পুনঃইজারার সিদ্ধান্ত নেওয়া হয়।
অভিযোগকারীদের একজন কুতুব আলী বলেন, “বারবার দরপত্র বাতিল করে আমাদের দিয়ে শিডিউল কিনিয়ে নেওয়া হচ্ছে, যা মূলত শিডিউল বাণিজ্যের শামিল।”
অপর দরদাতা শহীদুল ইসলাম শহীদ বলেন, আমরা বারবার নিলামে অংশগ্রহণ করে সর্বোচ্চ দরদাতা হয়েও ইজারা পাচ্ছিনা। এতেকরে অংশগ্রহণকারী দরদাতারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
এ বিষয়ে জেলা প্রশাসকের কাছে তারা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ ব্যাপারে হবিগঞ্জ জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা অরুন কৃষ্ণ পালের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, নিলামে সিন্ডিকেট ভাঙার জন্য আমার পুনঃইজারা দিয়েছি। লিখিত অভিযোগের বিষয়ে তিনি বলেন, অভিযোগ যে কেউ দিতেই পারে আমি দোষী হলে তদন্ত সাপেক্ষে কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহন করবে।
একই বিষয়ে জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী বলেন, আমি নতুন দায়িত্ব নিয়েছি। আমি চাচ্ছি পরিষদের আয় যেন বাড়ে। তাই রিটেন্ডার করতে বলেছি।
বিকল হওয়া কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩
নাগরিকসেবায় হতাশ শায়েস্তাগঞ্জ পৌরবাসী
যুবলীগ নেতা জয়নাল সরদার এখনও অধরা
শায়েস্তাগঞ্জে নাশকতার ‘দায়িত্ব’ পাওয়া যুবলীগ নেতা জয়নাল সরদার এখনও অধরা।
মামলা হলেই বদলে যায় জিরার মালিকানা
মামলা হলেই বদলে যায় জিরার মালিকানা
মাদক বিক্রেতাকে ছাড়িয়ে নিতে গ্রামবাসীর উপরে বিএনপি নেতার নেতৃত্বে হামলা
শায়েস্তাগঞ্জে নাশকতার ‘দায়িত্ব’ পাওয়া যুবলীগ নেতা জয়নাল সরদার এখনও অধরা।
শায়েস্তাগঞ্জ পৌর ট্রেড লাইসেন্স শাখায় ভোগান্তির চক্র
অফিসে অনুপস্থিত, খামার ‘ভিজিট’ ১,৫০০ টাকা
বিকল হওয়া কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩
ফেনীর ছাগলনাইয়ায় বিকল হয়ে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কায় তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুহুরীগঞ্জ...
নাগরিকসেবায় হতাশ শায়েস্তাগঞ্জ পৌরবাসী
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভায় নাগরিকসেবার মান নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। বিশেষ করে বর্ষা মৌসুমে পৌর এলাকার বিভিন্ন গ্রাম ও মহল্লায় জলাবদ্ধতা...
যুবলীগ নেতা জয়নাল সরদার এখনও অধরা
শায়েস্তাগঞ্জ পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক জয়নাল সরদারকে ঘিরে এলাকায় নতুন করে নানা আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে। আগামী ডিসেম্বরে শেখ...
শায়েস্তাগঞ্জে নাশকতার ‘দায়িত্ব’ পাওয়া যুবলীগ নেতা জয়নাল সরদার এখনও অধরা।
শায়েস্তাগঞ্জ পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক জয়নাল সরদারকে ঘিরে এলাকায় নতুন করে নানা আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে। আগামী ডিসেম্বরে শেখ...
মামলা হলেই বদলে যায় জিরার মালিকানা
| ভুয়া কাগজে ‘মালিক’ সেজে জব্দ ভারতীয় জিরা জিম্মায় নিচ্ছে প্রতারক চক্র।
শায়েস্তাগঞ্জ পৌর ট্রেড লাইসেন্স শাখায় ভোগান্তির চক্র
নাগরিকদের সেবা দেওয়ার কথা থাকলেও হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভায় সেবা নিতে গিয়ে উল্টো ভোগান্তির শিকার হওয়ার অভিযোগ উঠেছে। প্রয়োজনীয় সেবা পেতে...
সন্তান বিক্রি’ করে ঢাকায় এসে নতুন আইফোন কিনলেন যুবক
পটুয়াখালীর দশমিনায় দেড় বছরের এক ছেলে সন্তানকে এক লাখ টাকার বিনিময়ে অন্যের কাছে দিয়ে দেয়ার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে।...
বর্তমান বিশ্বের ‘সবচেয়ে উর্বর নারী’ ৪৪ সন্তানের মা মরিয়ম
উগান্ডার মরিয়াম নাবাতানজিকে বিভিন্ন সংবাদমাধ্যম বিশ্বের অন্যতম ‘সবচেয়ে উর্বর নারী’ হিসেবে উল্লেখ করেছে। প্রায় ২৫ বছরে তিনি ৩৮ বার গর্ভধারণ...
শায়েস্তাগঞ্জে ১০ কোটি টাকার পানি প্রকল্পে ১৪ মাসের তালা, উদ্বোধনের এক মাসেই বন্ধ
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরবাসীর নিরাপদ পানির সংকট নিরসনে প্রায় ১০ কোটি ৫৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত পানি শোধনাগার প্রকল্পে ঝুলছে ১৪...
হানিয়া আমিরের ভিডিও ভাইরাল, তোলপাড় নেটদুনিয়া!
সোশ্যাল মিডিয়ায় নতুন করে আলোচনার তুঙ্গে উঠে এসেছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। সম্প্রতি ইন্টারনেটে ভাইরাল হওয়া একটি ভিডিওতে তার...
বাবা ও প্রেমিকের সহায়তায় পর্নোগ্রাফি তৈরি করতেন সুমাইয়া
হবিগঞ্জে ২১ঘন্টা পর মুচলেকায় মুক্ত বৈছাআ নেতা মাহদী হাসান
শব্দকথা সাহিত্য-সংস্কৃতি পরিষদের নতুন কমিটি ঘোষণা
পরিত্যক্ত ভবন থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
মাদক বিক্রেতাকে ছাড়িয়ে নিতে গ্রামবাসীর উপরে বিএনপি নেতার নেতৃত্বে হামলা
