দূর্নীতি
প্রকল্পের আড়ালে পাহাড় লোপাট
রশিদপুর গ্যাস ফিল্ড খননের নামে
Published
11 months agoon
রশিদপুর গ্যাস ফিল্ড খনন নামে
হবিগঞ্জ জেলার নবীগঞ্জ সদর উপজেলার পানিউমদা এলাকায় দাপটের সঙ্গে চলছে পাহাড় কাটার মহোৎসব। পরিবেশ গত ছাড়পত্র ছাড়াই,দিনের পর দিন পাহাড় কেটে ফেলা হলেও প্রশাসনের নিরব উপস্থিত থাকায় স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রশিদপুর গ্যাসের ১১ নং কূপ খনন প্রকল্পকে ব্যবহার করে,একাধিক প্রভাবশালী ব্যক্তি ও ঠিকাদারি চক্র সরকারি আইন অমান্য করে একের পর এক পাহাড় কেটে নির্মাণ সামগ্রী সংগ্রহ করছে। কোথাও তৈরি হচ্ছে নতুন বসতি, কোথাও আবার জমি সমতল করে বাণিজ্যিক স্থাপনা নির্মাণের তোড়জোড়। এতে একদিকে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, অন্যদিকে বাড়ছে ভূমিধসের ঝুঁকিও।
সরজমিনে ঘুরে দেখা যায়,নানান অনিয়মের মধ্যে দিয়ে চলছে রশিদপুর গ্যাস ফিল্ডের ১১ নম্বর কূপ খনন প্রকল্পের কাজ , এই খনন প্রকল্পকে ঘিরে এলাকায় গড়ে উঠেছে বিশাল এক সিন্ডিকেট টিম,এই সিন্ডিকেট টিম এলাকায় প্রভাব খাটিয়ে রাস্তা ও কূপ খননের মাঠ নির্মাণের নামে অবৈধভাবে সাধারণ মানুষকে ভয় ভীতি দেখিয়ে লক্ষ লক্ষ টাকার ফসলি জমি জোরপূর্বক দখল করে নিয়েছে , নির্দিষ্ট নকশা ব্যতীত , পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই প্রায় ১২টি পাহাড় কেটে নির্মাণ করা হয়েছে রাস্তা ও বিশাল একটি সমতল মাঠ, দলীয় পরিচয় খাটিয়ে ও দখল করে নিয়েছেন চা বাগানের বিশাল পাহাড়, এমনি এক অনিয়ম দুর্নীতির স্বর্গরাজ্য হয়ে গড়ে উঠেছে নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের ভরগাঁও গ্রাম,
এলাকার বাসিন্দা আকলু মিয়া অভিযোগ করে বলেন, সিন্ডিকেট টিমের একাধিক লোক ও কোম্পানির লোক আমাকে ক্ষতিপূরণ দিবে বলে জোরপূর্বক আমার ফসলি টিলা দখল করে নিয়ে এক্সকাভেটর মেশিন দিয়ে পাহাড় কেটে সমতল করে ফেলেছে, কিন্তু এখন পর্যন্ত আমাকে ক্ষতিপূরণ বাবদ কোন টাকা-পয়সা দেয়নি, বরং আমি আমার ক্ষতিপূরণ চাইলে এখন আমাকে প্রতিনিয়ত হুমকি ধামকি দিয়ে বেড়ায়, একই ধরনের অভিযোগ তুলে ধরেন জিতু মিয়া ও আব্দুল কাদির, আব্দুল কাদির বলেন তাদের পূর্বপুরুষদের জমি তাদের রেকর্ড ভুক্ত জমি তাদের কে সঠিক মূল্য বা ক্ষতিপূরণ না দিয়েই দখল করে নিয়েছে সংশ্লিষ্ট কোম্পানী ও সিন্ডিকেট টিম , তার ক্ষতি পূরণের টাকা সংগ্রহ করার নোটিশ দিয়েও ক্ষতিপূরণের টাকা পরিশোধ করা হয় নি । এবেপারে জেলা প্রশাসক বরাবর আবেদন দিয়ে ও পাননি কোন সুরাহা বলে দাবি করেন।
বিষয়টি খতিয়ে দেখতে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান পেয়ারেল গ্যাস কোম্পানির দ্বায়িত্বশীল নজরুল ইসলামের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন আমরা উক্ত কাজ সাব কন্টাক্ট হিসাবে সততা কন্টাকশন কোম্পানি কে দিয়েছি, কাজটি তারাই যথাযথ নিয়ম অনুযায়ী সম্পূর্ণ করবে,উনারা ভাল বলতে পারবে তারা পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই কিভাবে পাহাড় কেটে সমতল করেছে,
পরবর্তীতে সততা কন্টাকশন কোম্পানির দ্বায়িত্বশীল রাশেদ আহমেদের সাথে যোগাযোগ করা হলে তিনিও বলেন আমরা কাজ স্থানীয় কিছু লোকে দিয়ে করাচ্ছি , তারাই বলতে পারবে অনুমোদন ছাড়া কিভাবে পাহাড় কেটে রাস্তা নির্মাণ করেছে, এভাবেই একে অন্যের উপর চাপিয়ে দিয়ে অবৈধভাবে পাহাড় কাটার বিষয়টি এড়িয়ে গেছেন, সিন্ডিকেট টিমের একজন সুশেল মিয়া তার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান পাহাড় কাটার কাজ আমাদের নয় আমরা পাহাড় কাটিনি, আমরা শুধু ইট এবং বালু সাপ্লাই দিয়েছি , কোম্পানি কিভাবে পাহাড় কাটল আমার জানা নেই
সরকারি কাজে পাহাড় কাটার ক্ষেত্রে প্রযোজ্য আইন ও বিধান
পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫
ধারা ১২ অনুযায়ী, কোনো প্রকল্প গ্রহণের আগে পরিবেশগত প্রভাব মূল্যায়ন (EIA) বাধ্যতামূলক।সরকারি সংস্থা বা প্রকল্পও এর ব্যতিক্রম নয়।
রিজার্ভ বন বা সংরক্ষিত বনাঞ্চলে সরকারি উন্নয়ন কাজ করতে হলেও পরিবেশ মন্ত্রণালয় ও বন বিভাগের অনুমতি লাগবে।
সরকারি কাজে পাহাড় বা উঁচু ভূমি ব্যবহার করতে হলে ভূমি ব্যবহার নীতির সঙ্গে সামঞ্জস্য রাখতে হবে।পরিবেশগতভাবে সংবেদনশীল এলাকায় বড় অবকাঠামো নির্মাণ সীমিত বা নিষিদ্ধ। যদি কোনো সরকারি সংস্থাও অনুমতি ও নিয়ম না মেনে পাহাড় কাটে:
সেটি বেআইনি হিসেবে গণ্য হয় , হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে মামলা হতে পারে,পরিবেশ অধিদপ্তর বা আদালত সেই কাজ বন্ধ করে দিতে পারে।
এভাবে পাহাড় কাটা চলতে থাকলে প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা বহুগুণ বেড়ে যাবে। পাহাড়ের গাছপালা কেটে ফেলা ও মাটি সরিয়ে ফেলার ফলে এলাকার জীববৈচিত্র্য ধ্বংস হয়ে যাচ্ছে। জলবায়ু পরিবর্তনের এই সময়ে এ ধরনের কর্মকাণ্ড পরিবেশের জন্য চরম হুমকি।
পরিবেশ অধিদপ্তরের সিলেট বিভাগীয় সহকারী পরিচালক বদরুল হুদার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আমাদের জানান এবিষয়ে কিছুই জানেন না তিনি, হবিগঞ্জ জেলা অফিস যোগাযোগ করার পরামর্শ দেন
হবিগঞ্জ জেলা প্রশাসক ড.ফরিদুর রহমানকে বেশ কয়েকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি, পরবর্তীতে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এ বিষয়ে তিনি কিছুই জানেন না,এখন যেহেতু তথ্য পেয়েছি “আমরা বিষয়টি খতিয়ে দেখছি। যেসব স্থানে অবৈধভাবে পাহাড় কাটা হচ্ছে, সেখানে অভিযান চালানো হবে।” তবে এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলেই অভিযোগ স্থানীয়দের।
স্থানীয় নাগরিকরা বলছেন, যেভাবে এতো পরিমাণ পাহাড় কাটা হয়েছে,এটা নিঃসন্দেহে পরিবেশ ও জীববৈচিত্র্য বিশাল হুমকির মুখে পড়েছে, অন্যদিকে প্রকল্পের বাহিরে ও পাহাড় দখল ও কাটার হিড়িক পড়েছে, এদেরকে ও দ্রুত আইনের আওতায় আনা জরুরি বলে দাবি করেন
দুই সহোদরের নেতৃত্বে সেগুন গাছ চুরির হিড়িক
বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও এর প্রভাব
যুবদল নেতা সুজনের দৌড়ঝাঁপ
শানখলায় সোহাগ ব্রিকসে যুবদল নেতা সুজনের অবৈধ সিলিকা বালুর ডিপো
মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি হলেন রেজাউল করিম
শানখলায় সোহাগ ব্রিকসে যুবদল নেতা সুজনের অবৈধ সিলিকা বালুর ডিপো
যুবদল নেতা সুজনের দৌড়ঝাঁপ
দুই সহোদরের নেতৃত্বে সেগুন গাছ চুরির হিড়িক
শায়েস্তাগঞ্জে টেন্ডার ছাড়াই সরকারি রাস্তার ইট বিক্রির অভিযোগ
বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও এর প্রভাব
দুই সহোদরের নেতৃত্বে সেগুন গাছ চুরির হিড়িক
রঘুনন্দন রেঞ্জের আওতাধীন শালটিলা বিট এলাকার সংরক্ষিত বন থেকে অবাধে মূল্যবান সেগুন গাছ চুরির অভিযোগ উঠেছে। এতে একদিকে বনাঞ্চল উজাড়...
বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও এর প্রভাব
| শাহরিয়ার খান নাফিজ
যুবদল নেতা সুজনের দৌড়ঝাঁপ
| বাংলা মিররে সংবাদ প্রকাশের পর
শানখলায় সোহাগ ব্রিকসে যুবদল নেতা সুজনের অবৈধ সিলিকা বালুর ডিপো
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শানখলা এলাকায় পরিত্যক্ত একটি ইটভাটায় গড়ে উঠেছে অবৈধ সিলিকা বালুর ডিপো। সোহাগ ব্রিকস নামে দীর্ঘদিন ধরে বন্ধ...
মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি হলেন রেজাউল করিম
বাংলাদেশের জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ‘মাই টিভি’র হবিগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন তরুণ গণমাধ্যমকর্মী রেজাউল করিম। মঙ্গলবার (১৯...
বিভিন্ন বাহিনীর পরিচয়ে যুবলীগ নেতার চাঁদাবাজি
কখনো র্যাব কর্মকর্তা, কখনো পুলিশ কর্মকর্তা, আবার কখনো নির্বাহী ম্যাজিস্ট্রেটের ড্রাইভার কিংবা বন বিভাগের কর্মকর্তা পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে চাঁদাবাজিসহ...
প্রবাসে যাওয়ার স্বপ্নকে পুঁজি সফলতার গল্পের আড়ালে ভয়াবহ ফাঁদ
বিদেশে যাওয়ার স্বপ্ন এখন অনেক পরিবারের কাছে সামাজিক মর্যাদা ও অর্থনৈতিক মুক্তির প্রতীক। সেই স্বপ্নকে পুঁজি করেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিদিন...
শায়েস্তাগঞ্জে টেন্ডার ছাড়াই সরকারি রাস্তার ইট বিক্রির অভিযোগ
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় সরকারি উন্নয়ন প্রকল্পের পুরাতন ইট টেন্ডার ছাড়াই গোপনে বিক্রির অভিযোগ উঠেছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রাশেদুর...
বিশ্ব মা দিবস আজ
‘মা’-মাত্র এক অক্ষরের ছোট্ট একটি শব্দ। পৃথিবীর সবচেয়ে মধুরতম ও শ্রুতিমধুর শব্দ এটি। সম্ভবত বিশ্বের সবচেয়ে জনপ্রিয় বাংলা শব্দও এটি। ...
ধর্ষণে অন্তঃসত্ত্বা ১২ বছরের শিশু, ধামাচাপা দিতে ৬৫ বছরের বৃদ্ধের সঙ্গে বিয়ে
দিনাজপুরের ফুলবাড়ীতে ১২ বছরের এক শিশুকে ধর্ষণের পর সে অন্তঃসত্ত্বা হয়ে পড়লে ঘটনাটি ধামাচাপা দিতে স্থানীয়ভাবে সালিসের মাধ্যমে অভিযুক্ত ৬৫...
নবীগঞ্জে হাওরে নিখোঁজ কৃষকের মরদেহ উদ্ধার
আন্ডারওয়ার্ল্ডের চেয়েও ভয়ংকর এখন সাইবারওয়ার্ল্ড
সৌদি পৌঁছেছেন ৪৭৮৫২ বাংলাদেশি হজযাত্রী
হবিগঞ্জে কৃষি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ কাজ তরান্বিত করতে সভা অনুষ্ঠিত
জুজুর ভয় দেখিয়ে মানুষকে পিছিয়ে রাখা যাবে না
