Connect with us

জাতীয়

প্রধান শিক্ষক রাজা, অডিট নেই কাজা

Published

on

ছবি | জালাল উদ্দিন লস্কর

মাধবপুর উপজেলার আউলিয়াবাদ রামকেশব উচ্চ বিদ্যালয়ে গত এক যুগ ধরে অভ্যন্তরীন অডিট করানো হচ্ছে  না।এ বিষয়ে বিদ্যালয়টির কয়েকজন শিক্ষক প্রধান শিক্ষক সৈয়দ আসাদুজ্জামানকে দায়ী করে প্রায় তিন মাস আগে এর প্রতিকার চেয়ে হবিগঞ্জের জেলা প্রশাসকের কাছে অভিযোগ করেছেন।অভিযোগে বলা হয়েছে, অভ্যন্তরীন অডিট না হওয়ার কারনে  বিদ্যালয়ের আয় ব্যয় সম্পর্কে কর্মরত শিক্ষকদের কিছুই জানা নেই।

শিক্ষকেরা এ বিষয়ে প্রধান শিক্ষককে বারবার বললেও  প্রধান শিক্ষক আসাদুজ্জামান তাদের কথায় কর্ণপাত না করে নিজের ইচ্ছামত প্রতিষ্টান পরিচালনা করায় বিদ্যালয়ের তহবিলের অর্থ আত্মসাতের আশংকা করছেন সহকারী শিক্ষকেরা।তারা প্রধান শিক্ষকের এমন স্বেচ্ছাচারিতা ও কর্তৃত্ব বহির্ভূত কর্মকান্ডের প্রতিকার দাবি করেছেন।

অভিযোগটি যথাযথভাবে তদন্তপুর্বক প্রয়োজনীয় পরবর্তী ব্যবস্থা গ্রহণ করতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলামকে দায়িত্ব দিয়েছেন জেলা প্রশাসক।জেলা প্রশাসনের শিক্ষা ও কল্যান শাখার সহকারী কমিশনার আল নাসরুম বিন আকন স্বাক্ষরিত পত্রে গত  ২২ মে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে তদন্তের দায়িত্ব দেওয়া হলেও গত ২ মাসেও তদন্তের কোনো অগ্রগতি নেই বলে স্কুল সূত্রে জানা গেছে।

বিদ্যালয়টির প্রধান শিক্ষক মোঃ আসাদুজ্জামান কে বক্তব্য নেওয়ার জন্য গত কয়েকদিন একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ না করায় কথা বলা সম্ভব হয়নি। 

মাধ্যমিক শিক্ষা অফিসার সিরাজুল ইসলাম জানান, তদন্ত চলমান। 

এ ব্যাপারে হবিগঞ্জ জেলা শিক্ষা অফিসার ফরিদা নাজমীনের সাথে যোগাযোগ করলে তিনি জানান,  ‘এ বিষয়টি আমার ঠিক জানা নেই।খোঁজখবর নিয়ে বলতে পারবো।’

সারাদেশ4 hours ago

শায়েস্তাগঞ্জে জয়ন্তিকা এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় সিলেটগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় কয়েকজন যাত্রী সামান্য...

জাতীয়1 week ago

হঠাৎ উত্তপ্ত বানিয়াচং, একমাসে ৪ খুন, জনমনে আতঙ্ক

হঠাৎ করে যেন উত্তপ্ত হয়েছে হবিগঞ্জের ভাটি অঞ্চলখ্যাত বানিয়াচং উপজেলা। গত এক মাসে উপজেলাটিতে ৪টি খুনের ঘটনা ঘটেছে। সংঘর্ষ হয়েছে...

জাতীয়2 weeks ago

আজমিরীগঞ্জে নেশার টাকা না দেওয়ায় ছেলের হাতে বাবা খুন

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নে নেশার টাকা না দেওয়াকে কেন্দ্র করে ছেলের হাতে বাবা নিহত হওয়ার অভিযোগ উঠেছে। নিহতের নাম...

দূর্নীতি2 weeks ago

‎১৮ মাসের কাজ ৭ বছরেও শেষ হয়নি, বাহুবল মডেল মসজিদে ধীরগতি

হবিগঞ্জের বাহুবল উপজেলা সদরে সাড়ে ১২ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ও মডেল মসজিদের নির্মাণ কাজ ৭ বছরেও...

সারাদেশ3 weeks ago

অলিপুর সিলিন্ডার বিস্ফোরণে ছয় শ্রমিক দগ্ধ

হবিগঞ্জের অলিপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ কোম্পানির ছয় শ্রমিক দগ্ধ হয়েছেন। রবিবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।  দগ্ধরা...

জাতীয়3 weeks ago

নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ময়লার স্তূপ

| তীব্র দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী

জাতীয়3 weeks ago

রাজিউড়া ইউনিয়নে অতিরিক্ত লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন

হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নে অতিরিক্ত লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পড়েছেন সাধারণ মানুষ। দিন-রাত বারবার বিদ্যুৎ চলে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়ছেন...

মিরর বিশেষ4 weeks ago

বিএনপি নেতা পরিচয়ে অবৈধ বালুর ব্যবসা

হবিগঞ্জের বাহুবল উপজেলার চা বাগান ও বিভিন্ন ছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন করে পাচার করছে একটি চক্র। নিয়ম নীতির...

রাজনীতি1 month ago

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিলো বিএনপি

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দলীয় মনোনয়নপ্রত্যাশী তিন নেতার সাক্ষাৎকার নিয়েছে বিএনপির পার্লামেন্টারি বোর্ড। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের...

জাতীয়1 month ago

দেশি মদের লাইসেন্সে পাট্টা বাবুলের বিদেশি মদের কারবার

হবিগঞ্জ পৌর শহরের কালীবাড়ি ক্রস রোড এলাকায় দেশীয় মদ বিক্রির বৈধ লাইসেন্সের আড়ালে বিদেশি মদ বিক্রি, শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে মদের পাট্টা...

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির