Connect with us

সাহিত্য

 বড় স্যারের খায়েশ

| জালাল উদ্দিন লস্কর

Published

on

রেজাল্ট প্রকাশের পরদিন মানিকতলা  হাইস্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক কাম ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছালামত আলীকে ফোন দিলেন পরিচিত সাংবাদিক রহিমুদ্দিন–

: হ্যালো…

: স্যার আসসালামুআলাইকুম।

:ওয়ালাইকুমুস সালাম।কেমন আছেন?

:জ্বী,ভালো আছি স্যার।তো আপনাদের প্রতিষ্টান থেকে এইচ.এস.সি-তে  এবার কয়জন পাশ করলো স্যার?

: সবাই পাশ করেছে আলহামদুলিল্লাহ।সবাই(হাসি)

:সবাই পাশ করেছে ভালো খবর।জানতে চাইছলাম মোট কতজন পাশ করেছে?অর্থাৎ কতজন পরীক্ষার্থী ছিল?

:ওই যে বললাম সবাই।

: আপনি তাহলে  স্যার ঠিক জানেন না কতজন পরীক্ষা দিয়েছিল এবার?

: না মানে ইয়ে..আপনি এক কাজ করেন..।

:কি কাজ স্যার?

: আপনি অমুক মাস্টারকে(একজন শিক্ষকের নাম উল্লেখ করে) ফোন দেন।উনি জানেন হয়তো।

: আপনি তাহলে জানেন না বা এই মুহুর্তে সঠিক সংখ্যাটা বলতে পারছেন না স্যার তাই তো!

: দেন না অমুককে একটা ফোন দেন না।

(বড় স্যারের কথা মতো অমুক স্যারের দুইটা নম্বরে ফোন দিয়ে দুইটাই বন্ধ পাওয়া যায়।তখন মনে পড়লো পরিচিত অন্য একজন স্যারের কথা যার নাম আমরা এখানে ধরে নিচ্ছি সলিমুদ্দিন স্যার।তাকে ফোন দেন রহিমুদ্দিন)

:হ্যালো,স্লামালিকুম রহিমুদ্দিন ভাই।কেমন আছেন?

:ভালো আছি।আপনি কেমন আছেন?আপনাদের রেজাল্ট কেমন হলো?

: খুব ভালো রেজাল্ট।সবাই পাশ।শতভাগ পাশ। বলতে পারেন এই প্রথম শতভাগ পাশ করলো এখান থেকে।

তবে এ+ পায় নাই কেউ।

: এ+ পায় নাই বলে মন খারাপ করবেন না স্যার।সামনের বছর না হয় তার পরের বছর পাবে।তাতে কি!

এর আগেও তো কেউ কখনো এ+ পায় নাই।

:না মানে ইয়ে এইবার তো অটোপাশ দিছে।তাই ধরে নিছিলাম এ+ আসতেও পারে এখানে।তাহলে একটা চমক তৈরী হতো ভাই।

:মোট কতজন পাশ করেছে জানেন?

:এখন তো মারছেন ভাই।সব পাশ করেছে।

:মোট কয়জন সেটা জানতে চাইছি।

:আপনে আমারে আধা মিনিট সময় দেন ভাই।আমি দেখতাছি।

ফোন লাইনে শোনা যাচ্ছিল–সলিমুদ্দিন স্যার অফিস সহকারী কলিমুদ্দিনকে ডাকছে:কলিমুদ্দিন ও কলিমুদ্দিন।আমাদের এখান থেকে এবার কতজন পরীক্ষা দিয়েছিল?

কলিমুদ্দিনঃ ২০ জন স্যার।সবাই পাশ করেছে স্যার।

:হ্যাঁ রহিমুদ্দিন ভাই ২০ জন।

:ধন্যবাদ।

:আসেন একদিন।মিষ্টি খাওয়ার দাওয়াত রইলো ভাই।

ও হ্যাঁ,আজ একটু আগেও হেড স্যার সবাইকে ডেকে বলেছেন শতভাগ পাশের ব্যাপারটা একটু উদযাপন করা দরকার।কমিটির লোকজন গণ্যমান্য দুইচারজন আর প্রেসের কয়েকজনকে দাওয়াত করে এনে মিষ্টিমুখ করাতে চান হেডস্যার।তখন পেপার-পত্রিকাতেও কাভারেজ পাওয়া যাবে।

:অবশ্যই আসব।জানাতে ভুলবেন না যেন।রাখি।

বদলে যায় জিরার মালিকানা বদলে যায় জিরার মালিকানা
দূর্নীতি2 hours ago

মামলা হলেই বদলে যায় জিরার মালিকানা

| ভুয়া কাগজে ‘মালিক’ সেজে জব্দ ভারতীয় জিরা জিম্মায় নিচ্ছে প্রতারক চক্র।

জাতীয়1 day ago

শায়েস্তাগঞ্জ পৌর ট্রেড লাইসেন্স শাখায় ভোগান্তির চক্র

নাগরিকদের সেবা দেওয়ার কথা থাকলেও হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভায় সেবা নিতে গিয়ে উল্টো ভোগান্তির শিকার হওয়ার অভিযোগ উঠেছে। প্রয়োজনীয় সেবা পেতে...

জাতীয়3 days ago

সন্তান বিক্রি’ করে ঢাকায় এসে নতুন আইফোন কিনলেন যুবক

পটুয়াখালীর দশমিনায় দেড় বছরের এক ছেলে সন্তানকে এক লাখ টাকার বিনিময়ে অন্যের কাছে দিয়ে দেয়ার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে।...

জাতীয়3 days ago

বর্তমান বিশ্বের ‘সবচেয়ে উর্বর নারী’ ৪৪ সন্তানের মা মরিয়ম

উগান্ডার মরিয়াম নাবাতানজিকে বিভিন্ন সংবাদমাধ্যম বিশ্বের অন্যতম ‘সবচেয়ে উর্বর নারী’ হিসেবে উল্লেখ করেছে। প্রায় ২৫ বছরে তিনি ৩৮ বার গর্ভধারণ...

জাতীয়3 days ago

শায়েস্তাগঞ্জে ১০ কোটি টাকার পানি প্রকল্পে ১৪ মাসের তালা, উদ্বোধনের এক মাসেই বন্ধ

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরবাসীর নিরাপদ পানির সংকট নিরসনে প্রায় ১০ কোটি ৫৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত পানি শোধনাগার প্রকল্পে ঝুলছে ১৪...

বিনোদন7 days ago

হানিয়া আমিরের ভিডিও ভাইরাল, তোলপাড় নেটদুনিয়া!

সোশ্যাল মিডিয়ায় নতুন করে আলোচনার তুঙ্গে উঠে এসেছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। সম্প্রতি ইন্টারনেটে ভাইরাল হওয়া একটি ভিডিওতে তার...

জাতীয়2 weeks ago

বাবা ও প্রেমিকের সহায়তায় পর্নোগ্রাফি তৈরি করতেন সুমাইয়া

সামাজিক যোগাযোগমাধ্যমে পর্নোগ্রাফিক কনটেন্ট তৈরি, প্রচার ও বিক্রির অভিযোগে রাজধানী থেকে সুমাইয়া সাঈদ (২৫) নামে এক ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারকে গ্রেপ্তার করেছে...

আইন - আদালত2 weeks ago

হবিগঞ্জে ২১ঘন্টা পর মুচলেকায় মুক্ত বৈছাআ নেতা মাহদী হাসান

হবিগঞ্জ সদর থানায় আটকের দীর্ঘ ২১ ঘন্টা পর মুক্তি পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসান।...

প্রেস রিলিজ2 weeks ago

শব্দকথা সাহিত্য-সংস্কৃতি পরিষদের নতুন কমিটি ঘোষণা

| সভাপতি মনসুর, সম্পাদক জামান

আইন - আদালত2 weeks ago

পরিত্যক্ত ভবন থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

| মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সের

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির