Connect with us

জাতীয়

বরিশালে মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন

Published

on

বরিশালের উজিরপুর উপজেলায় নামাজ পড়তে মসজিদে যাওয়ার পথে এক বাবাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তার মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে। আজ রবিবার দুপুরে উপজেলার খাটিয়ালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন উজিরপুর মডেল থানার ওসি আব্দুস সালাম।

ঘটনার পর এলাকাবাসী ঘাতক ছেলেকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

নিহত ব্যক্তি মো. শাহআলম খান (৬৫), পশ্চিম খাটিয়ালপাড়া গ্রামের বাসিন্দা ও মৃত আব্দুর রহমান খানের ছেলে। আটককৃত ছেলে মো. শাহরিয়ার শিমুল (৩৫), তার প্রথম স্ত্রীর সন্তান।

প্রতিবেশীরা জানান, শিমুল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং টাকার জন্য প্রায়ই বাবার সঙ্গে ঝগড়া করতেন। রবিবার সকাল ১১টার দিকে তাদের মধ্যে তর্ক-বিতর্ক হয়। এরপর বেলা দেড়টার দিকে শাহআলম মসজিদে নামাজ পড়তে বের হলে পথেই শিমুল তাকে ধরে ছুরিকাঘাত করে। গলার নিচ থেকে বুকের ওপর ছুরিকাঘাত করে, এবং ছুরিটি গলায় আটকে যায়।

বাবার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে শিমুলকে ধরে গাছের সঙ্গে বেঁধে ফেলে। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই শাহআলমের মৃত্যু হয়।

উজিরপুর মডেল থানার ওসি আব্দুস সালাম বলেন, ‘ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ছেলে শাহরিয়ার শিমুলকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

দূর্নীতি1 day ago

প্রশাসনকে ‘ম্যানেজ’ করে ৮ কোটি টাকার রাজস্ব গায়েব

হবিগঞ্জে চুনারুঘাট উপজেলার বালু মহাল ইজারা প্রদানকে কেন্দ্র করে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, ১৪৩৩ বাংলা সনের...

দূর্নীতি2 days ago

পুকুর ইজারায় অনিয়ম নির্বাহী কর্মকর্তার

হবিগঞ্জ জেলা পরিষদের পুকুর ইজারা কার্যক্রমে অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত একাধিক দরদাতা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব...

জাতীয়2 weeks ago

হবিগঞ্জ প্রেসক্লাবের নয়া কমিটিশোয়েব সভাপতি, সেলিম সম্পাদক

হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি শোয়েব চৌধুরীকে সভাপতি ও স্টার নিউজের জেলা প্রতিনিধি মোহাম্মদ আব্দুর রউফ...

জাতীয়2 weeks ago

সশস্ত্র বাহিনী ঐক্যবদ্ধ থাকলে কেউ দেশকে পরাস্ত করতে পারবে না: প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনী যদি ঐক্যবদ্ধ থাকে, তবে বাংলাদেশকে কখনো কেউ পরাস্ত করতে পারবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ...

জাতীয়2 weeks ago

সিলেটে চালু হলো ‘কৃষকের হাট’, কম দামে মিলবে পণ্য

সিন্ডিকেট ব্যবস্থা ভাঙতে দেশে প্রথমবারের মতো সরকারি ব্যবস্থাপনায় সিলেটে চালু হলো ‘কৃষকের হাট’। জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিপ্তরের উদ্যোগে...

জাতীয়2 weeks ago

মাধবপুরে ফুটপাত দখল করে রমরমা বাণিজ্য: জনদুর্ভোগ চরমে, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

​মাধবপুর পৌরসভার জনবহুল বাসস্ট্যান্ড এলাকার প্রধান বাজারে প্রবেশের একমাত্র ফুটপাতটি এখন প্রভাবশালী ও স্বার্থান্বেষী মহলের দখলে। সরকারি উন্নয়ন কর্মকাণ্ডকে প্রশ্নবিদ্ধ...

দূর্নীতি2 weeks ago

বন কর্মকর্তা তোফায়েলের রামরাজত্ব

| সাবেক উপদেষ্টার আত্মীয় পরিচয়ে

জাতীয়3 weeks ago

শায়েস্তাগঞ্জ উপজেলার কলিমনগর এলাকার ত্রাস,জলফু, আক্কাছ ও ইউনুসের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী।

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার কলিমনগর এলাকায় জলফু মিয়া, আক্কাছ মিয়া ও ইউনুস আলী নামের তিন ব্যক্তির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নানা ধরনের...

জাতীয়3 weeks ago

মন্ত্রী আসবেন, তাই জোড়াতালি দিয়ে রাস্তার সংস্কার চলছে

ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস উপলক্ষে আগামীকাল শনিবার (৩ এপ্রিল) হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগানে একাধিক মন্ত্রীর সম্ভাব্য আগমন ঘিরে চলছে...

জাতীয়3 weeks ago

দুই নারী এমপিকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের বিচার চাইলেন রুমিন ফারহানা

দুই নারী সংসদ সদস্যকে নিয়ে একজন পুরুষ এমপির (আমির হামজা) ওয়াজ ও কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদ জানিয়ে বিচার চেয়েছেন স্বতন্ত্র সংসদ...

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির