Connect with us

জাতীয়

বাংলাদেশের তিতাস নদীর পানি ব্যবহারের পরিকল্পনা করছে ভারত

Published

on

ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেছেন, তিনি রাজ্যের আগরতলা পৌর কর্পোরেশন এলাকায় পানীয় জলের সরবরাহের জন্য বাংলাদেশের তিতাস নদীর পানি ব্যবহারের কথা বিবেচনা করছেন। শুক্রবার ত্রিপুরার মুখ্যমন্ত্রী এমন পরিকল্পনার কথা জানিয়েছেন বলে খবর দিয়েছে দেশটির সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস।

তিতাস বাংলাদেশের একটি নদী। নদীটির উৎপত্তি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায়। এই নদীটি বাংলাদেশের মেঘনা নদীতে মিলিত হয়ে সুরমা-মেঘনা নদী ব্যবস্থার অংশ গঠন করেছে। পরে ত্রিপুরার পাশ দিয়ে প্রবাহিত হয়েছে।

ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলেছেন, হাওড়া নদী, কালাপানিয়া বা কাটাখাল খাল বাংলাদেশের তিতাস নদীতে গিয়ে মিশেছে।

তিনি বলেন, তিতাস নদী সম্পর্কে আমার যথেষ্ট জ্ঞান আছে। আমি তিতাস নদীর পানি আগরতলা পৌর কর্পোরেশনের ৫১টি ওয়ার্ডে পানীয় জল হিসেবে সরবরাহের প্রস্তাব দিয়েছি। এই প্রস্তাবনা বিষয়ে গবেষণা চলছে।

মানিক সাহা বলেন, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আমরা এ বিষয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা করব; যাতে আয়রনবিহীন পানি ও বিশুদ্ধ পানি সরবরাহ করা যায়। আমরা এই বিষয়টি নিয়ে কাজ করছি।

ত্রিপুরার এই মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের ২০টি শহরাঞ্চলের জন্য জিআইএস মাস্টার প্ল্যান প্রণয়নের কাজ চলছে, যার মধ্যে আগরতলা পৌর কর্পোরেশন এলাকাও রয়েছে।

তিনি বলেন, আগরতলা শহরের মাস্টার প্ল্যান ইতোমধ্যে প্রায় ৭০ শতাংশ সম্পূর্ণ হয়েছে এবং এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহযোগিতায় মুখ্যমন্ত্রী নগর উন্নয়ন প্রকল্পের প্রথম ধাপে প্রায় ৫৩০ কোটি রুপির উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়েছে।

সারাদেশ2 days ago

বিকল হওয়া কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩

ফেনীর ছাগলনাইয়ায় বিকল হয়ে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কায় তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুহুরীগঞ্জ...

দূর্নীতি3 days ago

নাগরিকসেবায় হতাশ শায়েস্তাগঞ্জ পৌরবাসী

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভায় নাগরিকসেবার মান নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। বিশেষ করে বর্ষা মৌসুমে পৌর এলাকার বিভিন্ন গ্রাম ও মহল্লায় জলাবদ্ধতা...

জাতীয়4 days ago

যুবলীগ নেতা জয়নাল সরদার এখনও অধরা

শায়েস্তাগঞ্জ পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক জয়নাল সরদারকে ঘিরে এলাকায় নতুন করে নানা আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে। আগামী ডিসেম্বরে শেখ...

জাতীয়4 days ago

শায়েস্তাগঞ্জে নাশকতার ‘দায়িত্ব’ পাওয়া যুবলীগ নেতা জয়নাল সরদার এখনও অধরা। 

শায়েস্তাগঞ্জ পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক জয়নাল সরদারকে ঘিরে এলাকায় নতুন করে নানা আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে। আগামী ডিসেম্বরে শেখ...

বদলে যায় জিরার মালিকানা বদলে যায় জিরার মালিকানা
দূর্নীতি4 days ago

মামলা হলেই বদলে যায় জিরার মালিকানা

| ভুয়া কাগজে ‘মালিক’ সেজে জব্দ ভারতীয় জিরা জিম্মায় নিচ্ছে প্রতারক চক্র।

জাতীয়5 days ago

শায়েস্তাগঞ্জ পৌর ট্রেড লাইসেন্স শাখায় ভোগান্তির চক্র

নাগরিকদের সেবা দেওয়ার কথা থাকলেও হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভায় সেবা নিতে গিয়ে উল্টো ভোগান্তির শিকার হওয়ার অভিযোগ উঠেছে। প্রয়োজনীয় সেবা পেতে...

জাতীয়1 week ago

সন্তান বিক্রি’ করে ঢাকায় এসে নতুন আইফোন কিনলেন যুবক

পটুয়াখালীর দশমিনায় দেড় বছরের এক ছেলে সন্তানকে এক লাখ টাকার বিনিময়ে অন্যের কাছে দিয়ে দেয়ার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে।...

জাতীয়1 week ago

বর্তমান বিশ্বের ‘সবচেয়ে উর্বর নারী’ ৪৪ সন্তানের মা মরিয়ম

উগান্ডার মরিয়াম নাবাতানজিকে বিভিন্ন সংবাদমাধ্যম বিশ্বের অন্যতম ‘সবচেয়ে উর্বর নারী’ হিসেবে উল্লেখ করেছে। প্রায় ২৫ বছরে তিনি ৩৮ বার গর্ভধারণ...

জাতীয়1 week ago

শায়েস্তাগঞ্জে ১০ কোটি টাকার পানি প্রকল্পে ১৪ মাসের তালা, উদ্বোধনের এক মাসেই বন্ধ

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরবাসীর নিরাপদ পানির সংকট নিরসনে প্রায় ১০ কোটি ৫৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত পানি শোধনাগার প্রকল্পে ঝুলছে ১৪...

বিনোদন2 weeks ago

হানিয়া আমিরের ভিডিও ভাইরাল, তোলপাড় নেটদুনিয়া!

সোশ্যাল মিডিয়ায় নতুন করে আলোচনার তুঙ্গে উঠে এসেছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। সম্প্রতি ইন্টারনেটে ভাইরাল হওয়া একটি ভিডিওতে তার...

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির