জাতীয়
বাংলাদেশের যৌনকর্মীদের গল্প জার্মানির উৎসবে
Published
2 years agoon
By
admin
খুলনার বানিশান্তার যৌনকর্মীদের জীবন নিয়ে নির্মিত হয়েছে তথ্যচিত্র ‘বানিশান্তার গল্প’। বাংলাদেশের যৌনকর্মীদের নিয়ে ছবিটির উদ্বোধনী প্রদর্শনী হবে জার্মানিতে। দেশটির ৫৮তম হফ ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালে দেখানো হবে এটি। ছবিটি পরিচালনা করেছেন শাহাদাত হোসেন।
ছবিতে দেখা যাবে রিনা, রূপালি ও রুনুকে। তিন বছর তাদের অনুসরণ করে নির্মাণ করা হয়েছে তথ্যচিত্রটি। এই যৌনকর্মীরা বানিশান্তা পতিতাপল্লিতে থাকেন। নানান প্রতিকূলতা, মন্দ আবহাওয়া ও জলবায়ু বিপর্যস্ত পরিবেশের সঙ্গে লড়াই করে টিকে আছেন। মর্যাদাপূর্ণ জীবন ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য লড়াইয়ের পাশাপাশি জীবনের স্বাধীনতা প্রত্যাশা করেন তারা।
তারা কীভাবে বানিশান্তায় এসেছিলেন, কতটা শারীরিক ও মানসিক যন্ত্রণা ভোগ করেছেন, সেসব তুলে ধরা হয়েছে এই তথ্যচিত্রে। তাদের কেউ দালালের মাধ্যমে বিক্রি হয়েছিলেন, কেউ পাচারের শিকার হয়েছিলেন, আবার কেউ দারিদ্র্যের কারণে এসেছিলেন। নির্মাতা শাহাদাত হোসেন বলেন, ‘তথ্যচিত্রে এই নারীদের মানবেতর জীবন উঠে এসেছে, যেখানে দেখা যাবে তাদের দৈনন্দিন পেশা ও বানিশান্তার ক্রমাগত পরিবর্তনশীল জলবায়ু। তাদের কাঁচা আবেগ, সহাবস্থান এবং দ্বীপের চারপাশের সুন্দর প্রাকৃতিক দৃশ্য, নদীপ্রবাহ এবং পতিতালয়ে বসবাসের অসুবিধাগুলোও তুলে ধরা হয়েছে।’
শাহাদাত হোসেন পেশায় আলোকচিত্রী, কর্মরত আছেন বাংলাদেশের একটি ইংরেজি দৈনিকে। তার বানানো ৬৬ মিনিটের তথ্যচিত্র ‘বানিশান্তার গল্প’ আগামী ২৫ এপ্রিল ২০২৫ জার্মানির সেন্ট্রাল-কিনো হফ থিয়েটারে দেখানো হবে।
You may like
শায়েস্তাগঞ্জে জয়ন্তিকা এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন
হঠাৎ উত্তপ্ত বানিয়াচং, একমাসে ৪ খুন, জনমনে আতঙ্ক
আজমিরীগঞ্জে নেশার টাকা না দেওয়ায় ছেলের হাতে বাবা খুন
১৮ মাসের কাজ ৭ বছরেও শেষ হয়নি, বাহুবল মডেল মসজিদে ধীরগতি
অলিপুর সিলিন্ডার বিস্ফোরণে ছয় শ্রমিক দগ্ধ
অলিপুর সিলিন্ডার বিস্ফোরণে ছয় শ্রমিক দগ্ধ
বিএনপি নেতা পরিচয়ে অবৈধ বালুর ব্যবসা
আজমিরীগঞ্জে নেশার টাকা না দেওয়ায় ছেলের হাতে বাবা খুন
হঠাৎ উত্তপ্ত বানিয়াচং, একমাসে ৪ খুন, জনমনে আতঙ্ক
রাজিউড়া ইউনিয়নে অতিরিক্ত লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন
শায়েস্তাগঞ্জে জয়ন্তিকা এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় সিলেটগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় কয়েকজন যাত্রী সামান্য...
হঠাৎ উত্তপ্ত বানিয়াচং, একমাসে ৪ খুন, জনমনে আতঙ্ক
হঠাৎ করে যেন উত্তপ্ত হয়েছে হবিগঞ্জের ভাটি অঞ্চলখ্যাত বানিয়াচং উপজেলা। গত এক মাসে উপজেলাটিতে ৪টি খুনের ঘটনা ঘটেছে। সংঘর্ষ হয়েছে...
আজমিরীগঞ্জে নেশার টাকা না দেওয়ায় ছেলের হাতে বাবা খুন
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নে নেশার টাকা না দেওয়াকে কেন্দ্র করে ছেলের হাতে বাবা নিহত হওয়ার অভিযোগ উঠেছে। নিহতের নাম...
১৮ মাসের কাজ ৭ বছরেও শেষ হয়নি, বাহুবল মডেল মসজিদে ধীরগতি
হবিগঞ্জের বাহুবল উপজেলা সদরে সাড়ে ১২ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ও মডেল মসজিদের নির্মাণ কাজ ৭ বছরেও...
অলিপুর সিলিন্ডার বিস্ফোরণে ছয় শ্রমিক দগ্ধ
হবিগঞ্জের অলিপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ কোম্পানির ছয় শ্রমিক দগ্ধ হয়েছেন। রবিবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। দগ্ধরা...
নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ময়লার স্তূপ
| তীব্র দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী
রাজিউড়া ইউনিয়নে অতিরিক্ত লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন
হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নে অতিরিক্ত লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পড়েছেন সাধারণ মানুষ। দিন-রাত বারবার বিদ্যুৎ চলে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়ছেন...
বিএনপি নেতা পরিচয়ে অবৈধ বালুর ব্যবসা
হবিগঞ্জের বাহুবল উপজেলার চা বাগান ও বিভিন্ন ছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন করে পাচার করছে একটি চক্র। নিয়ম নীতির...
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিলো বিএনপি
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দলীয় মনোনয়নপ্রত্যাশী তিন নেতার সাক্ষাৎকার নিয়েছে বিএনপির পার্লামেন্টারি বোর্ড। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের...
দেশি মদের লাইসেন্সে পাট্টা বাবুলের বিদেশি মদের কারবার
হবিগঞ্জ পৌর শহরের কালীবাড়ি ক্রস রোড এলাকায় দেশীয় মদ বিক্রির বৈধ লাইসেন্সের আড়ালে বিদেশি মদ বিক্রি, শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে মদের পাট্টা...
