জাতীয়
বাহুবলে ৫ টাকা নিয়ে ৬ গ্রামবাসীর সংঘর্ষ, পুলিশসহ আহত শতাধিক
Published
2 years agoon
By
admin
হবিগঞ্জের বাহুবলে অতিরিক্ত ৫ টাকা টমটম অটোরিকশার ভাড়াকে কেন্দ্র করে ছয় গ্রামবাসীর মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ অন্তত শতাধিক লোকজন আহত হয়েছে। গুরুতর আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সংঘর্ষের কারণে ঢাকা সিলেট-মহাসড়কে প্রায় আড়াই ঘন্টা যান চলাচল বন্ধ ছিল। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।
রোববার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত একটানা ঢাকা-সিলেট মহাসড়কের মৌছাক এলাকায় এ সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় উভয়পক্ষের বাড়িঘর ও দোকানপাটে ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
জানা যায়- উপজেলার সাতপাড়িয়া গ্রামের এক যুবকের সঙ্গে টমটম অটোরিকশার অতিরিক্ত ৫ টাকা ভাড়া নেওয়াকে কেন্দ্র করে বাকবিতণ্ডা হয় পার্শ্ববর্তী গ্রাম কবিরপুরের এক ব্যক্তির। এ নিয়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে বিষয়টি উভয় গ্রামের লোকজনের মধ্যে ছড়িয়ে পড়লে গ্রামবাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে কবিরপুর গ্রামের পক্ষে অবস্থান নিয়ে সংঘর্ষে জড়ায় ভেড়াখাল গ্রাম ও সাতপাড়িয়া গ্রামের পক্ষে অবস্থান নেয় বহরুয়া গ্রাম। ভয়াবহ সংঘর্ষে পুলিশসহ অন্তত শতাধিক লোকজন আহত হয়।
এদিকে, ঢাকা-সিলেট মহাসড়কের ওপর সংঘর্ষ চলায় সড়কের দু’পাশে আটক পড়ে শত শত যানবাহন। চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। আড়াই ঘন্টা সংঘর্ষ চলায় দীর্ঘ হতে থাকে যানবাহনের সারি। পরে বাহুবল থানা পুলিশ ও হাইওয়ে থানা পুলিশের সহায়তায় সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
এ বিষয়ে বাহুবল সার্কেলের সহকারী পুলিশ সুপার জহিরুল ইসলাম বলেন, টমটম অটোরিকশা ভাড়াকে কেন্দ্র করে গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আমাদের কয়েকজন পুলিশ সদস্যসহ অনেকেই আহত হয়েছেন। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
You may like
সাতছড়িতে সড়ক ধসে বালুভর্তি ট্রাক খাদে, যান চলাচল বন্ধ
২ সাংবাদিকের উপর বিএনপি নেতার হামলা
মাধবপুরে বন বিভাগ ও সিএমসির যৌথ অভিযানে ২৪টি পাখি উদ্ধারের পর অবমুক্ত
ঘুষের অভিযোগের পর ফেনিতে বদলি নাজমুল
ড্রেজার জব্দ হলেও অধরা বালুখেকোরা
২ সাংবাদিকের উপর বিএনপি নেতার হামলা
হবিগঞ্জে ল্যাব এঈড হাসিপাতালে ভুল চিকিৎসায় গৃহবধূর জীবন সংকটাপন্ন।
ড্রেজার জব্দ হলেও অধরা বালুখেকোরা
৪ লাখ টাকা ঘুষ নিলেন শায়েস্তাগঞ্জ পৌরসভার প্রকৌশলী
ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে বিএনপি নেতা মমিনের অবৈধ সিলিকা বালুর ব্যবসা
সাতছড়িতে সড়ক ধসে বালুভর্তি ট্রাক খাদে, যান চলাচল বন্ধ
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি এলাকায় সড়ক ধসে বালুভর্তি একটি ট্রাক দুর্ঘটনার কবলে পড়েছে । এ ঘটনায় চুনারুঘাট-মাধবপুর সড়কে যান চলাচল...
২ সাংবাদিকের উপর বিএনপি নেতার হামলা
| সংবাদ প্রকাশের জেরে
মাধবপুরে বন বিভাগ ও সিএমসির যৌথ অভিযানে ২৪টি পাখি উদ্ধারের পর অবমুক্ত
হবিগঞ্জের মাধবপুরে বন বিভাগ, সাতছড়ি সহ-ব্যবস্থাপনা কমিটি (সিএমসি) ও পুলিশের যৌথ অভিযানে ২৪টি বন্যপাখি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই)...
ঘুষের অভিযোগের পর ফেনিতে বদলি নাজমুল
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী (সিভিল) মো. নাজমুল জিসানের বিরুদ্ধে উন্নয়ন কাজ পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে ৪ লাখ টাকা নেওয়ার...
ড্রেজার জব্দ হলেও অধরা বালুখেকোরা
হবিগঞ্জ সদর উপজেলার খোয়াই নদীর বাঁধ ভাঙার ঘটনায় ২ টি ড্রেজার মেশিন জব্দ করা হলেও এখনো ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে...
বাঁধ ভাঙনের পর হুঁশ ফিরল প্রশাসনের
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার আলাপুর-চরহামুয়া এলাকায় খোয়াই নদী থেকে দীর্ঘদিন ধরে অপরিকল্পিতভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের বিরুদ্ধে স্থানীয় গ্রামবাসী লিখিত...
হবিগঞ্জে বন্যাদুর্গত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছে স্বাস্থ্য বিভাগ
হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের বন্যাকবলিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে মাঠে কাজ করছে স্বাস্থ্য বিভাগ। খোয়াই নদীর আকস্মিক বাঁধ...
ড্রেজারেই সর্বনাশ: খোয়াই নদীর বাঁধ ভেঙে পানির নিচে ২০ গ্রাম
হবিগঞ্জ সদর উপজেলার খোয়াই নদীতে দীর্ঘদিন ধরে ড্রেজার মেশিন দিয়ে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের অভিযোগের মধ্যেই ভয়াবহ তীরভাঙন ও আকস্মিক বন্যার...
৪ লাখ টাকা ঘুষ নিলেন শায়েস্তাগঞ্জ পৌরসভার প্রকৌশলী
| কাজ দেওয়ার কথা বলে সেচ্ছাসেবক দল নেতার
এক বছর ধরে শূন্য হবিগঞ্জ সদর সাবরেজিস্ট্রারের পদ
প্রায় এক বছর ধরে সাবরেজিস্ট্রার ছাড়াই চলছে হবিগঞ্জ সদর সাবরেজিস্ট্রার অফিসের কার্যক্রম। জেলা সদরের ব্যস্ততম এই অফিসে স্থায়ী কোনো সাবরেজিস্ট্রার...
কেবল ব্রাজিল নয়, আর্জেন্টিনাও হারাতে পারেনি নরওয়েকে
অনলাইন জুয়া: সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ড, জরিমানা ৫ কোটি টাকা
মেধাভিত্তিক জনপ্রশাসন গড়ে তুলতে দৃঢ়প্রতিজ্ঞ সরকার: প্রধানমন্ত্রী
অভিনেত্রী নীহার সেই পাকিস্তানি প্রেমিকের ছবি ফাঁস!
অতিরিক্ত বিল নিয়ে বিদ্যুৎ বিভাগের জরুরি নির্দেশনা
