Connect with us

রাজনীতি

বিএনপির সাথে আ.লীগ নেতার জালিয়াতি

Published

on

ছবি | জালাল উদ্দিন লস্কর

হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়ন বিএনপির প্যাড ও স্বাক্ষর জালিয়াতির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন জগদীশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক।

রবিবার (১০ আগষ্ট) সন্ধ্যায় মাধবপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন জগদীশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো: আরজু মিয়া মেম্বার ও সাধারণ সম্পাদক মো: শামিম মিয়া বলেন, মাধবপুর উপজেলার ৭ নং জগদীশপুর ইউনিয়ন বিএনপিকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হেয় প্রতিপন্ন করার জন্য একটি কুচক্রী মহল বেনু মিয়া নামে আওয়ামী লীগের নেতাকে বিএনপির কর্মী ও সমর্থক উল্লেখ করে  মিথ্যা ও বানোয়াট প্রত্যয়ন পত্র ব্যবহার করে কয়েকটি পত্রিকায় সংবাদ প্রকাশ ও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচারের ঘটনাটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। জগদীশপুর ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে এই মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

জগদীশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আরজু মিয়া ও আমি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. শামীম মিয়া দীর্ঘ ৩৫ বছর যাবত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র রাজনীতি করে আসছি। বিগত ফ্যাসিস্ট

স্বৈরাচার সরকারের আমলে বহু হামলা মামলার শিকার হয়েছি। অসংখ্যবার জেল জুলুমের শিকার হয়েছি। জগদীশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও ৮ বারের নির্বাচিত ইউনিয়ন পরিষদ সদস্য মো: আরজু মিয়া গুরুতর অসুস্থ অবস্থায় কারাগারে অমানবিক জুলুমের শিকার হয়েছেন। তবুও আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শ থেকে সরে যাইনি। 

 ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার একের পর এক মিথ্যা রাজনৈতিক মামলা দিয়ে আমাদেরকে নির্যাতন করেছে। এমনকি তিনটি বড় অপারেশনের পর বাড়ি ফেরার পরও সভাপতি মো: আরজু মিয়া মেম্বার কে মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে। এখন আবার নতুন করে চক্রান্ত শুরু করে। মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের মধ্য বেজুরা  গ্রামের মৃত আদিল হোসেন এর ছেলে আওয়ামী লীগের নেতা বেনু মিয়া মেম্বার বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের প্রভাবশালী নেতা পরিচয় দিয়ে বিএনপির কর্মী ও সাধারণ মানুষকে হয়রানি করেন এবং -২০২৪ সালের জুলাই-আগষ্টে সরকার বিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালীন সময়ে তার নেতৃত্বে একদল সন্ত্রাসী মুক্তিযোদ্ধা চত্বর ও উপজেলা সদরে ছাত্র-জনতার উপর হামলা ও অগ্নিসংযোগ করে। এ ব্যাপারে মাধবপুর থানায় মামলা দায়ের করা হলে তাকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়।

এমতাবস্থায় তার অনুসারীরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র মাধবপুর উপজেলার ৭ নং জগদীশপুর ইউনিয়ন শাখার প্যাড তৈরী করে তাকে বিএনপির মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়ন বিএনপির কর্মী উল্লেখ করে আমাদের স্বাক্ষর জাল করে প্রত্যয়ন পত্র আদালতে জমা দেয়। যা সম্পুর্ণ ভুয়া। এতে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে সর্বস্তরের জনগণকে এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সত্য ও বাস্তবতা যাচাই করার অনুরোধ করছি।

আপনাদের সকলের অবগতির জন্য জানাচ্ছি, বিষয়টি নিয়ে ইতিমধ্যেই পুলিশ তদন্ত করে আদালতে প্রতিবেদন জমা দিয়েছে। উক্ত তদন্তে প্যাড ও স্বাক্ষর জাল বলে প্রমাণিত হয়েছে।

সারাদেশ1 hour ago

শায়েস্তাগঞ্জে জয়ন্তিকা এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় সিলেটগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় কয়েকজন যাত্রী সামান্য...

জাতীয়1 week ago

হঠাৎ উত্তপ্ত বানিয়াচং, একমাসে ৪ খুন, জনমনে আতঙ্ক

হঠাৎ করে যেন উত্তপ্ত হয়েছে হবিগঞ্জের ভাটি অঞ্চলখ্যাত বানিয়াচং উপজেলা। গত এক মাসে উপজেলাটিতে ৪টি খুনের ঘটনা ঘটেছে। সংঘর্ষ হয়েছে...

জাতীয়2 weeks ago

আজমিরীগঞ্জে নেশার টাকা না দেওয়ায় ছেলের হাতে বাবা খুন

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নে নেশার টাকা না দেওয়াকে কেন্দ্র করে ছেলের হাতে বাবা নিহত হওয়ার অভিযোগ উঠেছে। নিহতের নাম...

দূর্নীতি2 weeks ago

‎১৮ মাসের কাজ ৭ বছরেও শেষ হয়নি, বাহুবল মডেল মসজিদে ধীরগতি

হবিগঞ্জের বাহুবল উপজেলা সদরে সাড়ে ১২ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ও মডেল মসজিদের নির্মাণ কাজ ৭ বছরেও...

সারাদেশ3 weeks ago

অলিপুর সিলিন্ডার বিস্ফোরণে ছয় শ্রমিক দগ্ধ

হবিগঞ্জের অলিপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ কোম্পানির ছয় শ্রমিক দগ্ধ হয়েছেন। রবিবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।  দগ্ধরা...

জাতীয়3 weeks ago

নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ময়লার স্তূপ

| তীব্র দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী

জাতীয়3 weeks ago

রাজিউড়া ইউনিয়নে অতিরিক্ত লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন

হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নে অতিরিক্ত লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পড়েছেন সাধারণ মানুষ। দিন-রাত বারবার বিদ্যুৎ চলে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়ছেন...

মিরর বিশেষ4 weeks ago

বিএনপি নেতা পরিচয়ে অবৈধ বালুর ব্যবসা

হবিগঞ্জের বাহুবল উপজেলার চা বাগান ও বিভিন্ন ছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন করে পাচার করছে একটি চক্র। নিয়ম নীতির...

রাজনীতি4 weeks ago

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিলো বিএনপি

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দলীয় মনোনয়নপ্রত্যাশী তিন নেতার সাক্ষাৎকার নিয়েছে বিএনপির পার্লামেন্টারি বোর্ড। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের...

জাতীয়1 month ago

দেশি মদের লাইসেন্সে পাট্টা বাবুলের বিদেশি মদের কারবার

হবিগঞ্জ পৌর শহরের কালীবাড়ি ক্রস রোড এলাকায় দেশীয় মদ বিক্রির বৈধ লাইসেন্সের আড়ালে বিদেশি মদ বিক্রি, শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে মদের পাট্টা...

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির