রাজনীতি
বিএনপির সাথে আ.লীগ নেতার জালিয়াতি
Published
8 months agoon
হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়ন বিএনপির প্যাড ও স্বাক্ষর জালিয়াতির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন জগদীশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক।
রবিবার (১০ আগষ্ট) সন্ধ্যায় মাধবপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন জগদীশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো: আরজু মিয়া মেম্বার ও সাধারণ সম্পাদক মো: শামিম মিয়া বলেন, মাধবপুর উপজেলার ৭ নং জগদীশপুর ইউনিয়ন বিএনপিকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হেয় প্রতিপন্ন করার জন্য একটি কুচক্রী মহল বেনু মিয়া নামে আওয়ামী লীগের নেতাকে বিএনপির কর্মী ও সমর্থক উল্লেখ করে মিথ্যা ও বানোয়াট প্রত্যয়ন পত্র ব্যবহার করে কয়েকটি পত্রিকায় সংবাদ প্রকাশ ও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচারের ঘটনাটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। জগদীশপুর ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে এই মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
জগদীশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আরজু মিয়া ও আমি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. শামীম মিয়া দীর্ঘ ৩৫ বছর যাবত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র রাজনীতি করে আসছি। বিগত ফ্যাসিস্ট
স্বৈরাচার সরকারের আমলে বহু হামলা মামলার শিকার হয়েছি। অসংখ্যবার জেল জুলুমের শিকার হয়েছি। জগদীশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও ৮ বারের নির্বাচিত ইউনিয়ন পরিষদ সদস্য মো: আরজু মিয়া গুরুতর অসুস্থ অবস্থায় কারাগারে অমানবিক জুলুমের শিকার হয়েছেন। তবুও আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শ থেকে সরে যাইনি।
ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার একের পর এক মিথ্যা রাজনৈতিক মামলা দিয়ে আমাদেরকে নির্যাতন করেছে। এমনকি তিনটি বড় অপারেশনের পর বাড়ি ফেরার পরও সভাপতি মো: আরজু মিয়া মেম্বার কে মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে। এখন আবার নতুন করে চক্রান্ত শুরু করে। মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের মধ্য বেজুরা গ্রামের মৃত আদিল হোসেন এর ছেলে আওয়ামী লীগের নেতা বেনু মিয়া মেম্বার বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের প্রভাবশালী নেতা পরিচয় দিয়ে বিএনপির কর্মী ও সাধারণ মানুষকে হয়রানি করেন এবং -২০২৪ সালের জুলাই-আগষ্টে সরকার বিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালীন সময়ে তার নেতৃত্বে একদল সন্ত্রাসী মুক্তিযোদ্ধা চত্বর ও উপজেলা সদরে ছাত্র-জনতার উপর হামলা ও অগ্নিসংযোগ করে। এ ব্যাপারে মাধবপুর থানায় মামলা দায়ের করা হলে তাকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়।
এমতাবস্থায় তার অনুসারীরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র মাধবপুর উপজেলার ৭ নং জগদীশপুর ইউনিয়ন শাখার প্যাড তৈরী করে তাকে বিএনপির মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়ন বিএনপির কর্মী উল্লেখ করে আমাদের স্বাক্ষর জাল করে প্রত্যয়ন পত্র আদালতে জমা দেয়। যা সম্পুর্ণ ভুয়া। এতে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে সর্বস্তরের জনগণকে এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সত্য ও বাস্তবতা যাচাই করার অনুরোধ করছি।
আপনাদের সকলের অবগতির জন্য জানাচ্ছি, বিষয়টি নিয়ে ইতিমধ্যেই পুলিশ তদন্ত করে আদালতে প্রতিবেদন জমা দিয়েছে। উক্ত তদন্তে প্যাড ও স্বাক্ষর জাল বলে প্রমাণিত হয়েছে।
হবিগঞ্জ প্রেসক্লাবের নয়া কমিটিশোয়েব সভাপতি, সেলিম সম্পাদক
সশস্ত্র বাহিনী ঐক্যবদ্ধ থাকলে কেউ দেশকে পরাস্ত করতে পারবে না: প্রধানমন্ত্রী
সিলেটে চালু হলো ‘কৃষকের হাট’, কম দামে মিলবে পণ্য
মাধবপুরে ফুটপাত দখল করে রমরমা বাণিজ্য: জনদুর্ভোগ চরমে, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
বন কর্মকর্তা তোফায়েলের রামরাজত্ব
সমাজসেবার আড়ালে মদের ব্যবসা
আ.লীগ নেতার কারামুক্তিতে বিএনপির নেতাদের মিলাদ
নতুন পরিচয়ে পুরনো দাপট
বন কর্মকর্তা তোফায়েলের রামরাজত্ব
রামদা নিয়ে কিশোরের হুমকিতে আতঙ্ক
হবিগঞ্জ প্রেসক্লাবের নয়া কমিটিশোয়েব সভাপতি, সেলিম সম্পাদক
হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি শোয়েব চৌধুরীকে সভাপতি ও স্টার নিউজের জেলা প্রতিনিধি মোহাম্মদ আব্দুর রউফ...
সশস্ত্র বাহিনী ঐক্যবদ্ধ থাকলে কেউ দেশকে পরাস্ত করতে পারবে না: প্রধানমন্ত্রী
সশস্ত্র বাহিনী যদি ঐক্যবদ্ধ থাকে, তবে বাংলাদেশকে কখনো কেউ পরাস্ত করতে পারবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ...
সিলেটে চালু হলো ‘কৃষকের হাট’, কম দামে মিলবে পণ্য
সিন্ডিকেট ব্যবস্থা ভাঙতে দেশে প্রথমবারের মতো সরকারি ব্যবস্থাপনায় সিলেটে চালু হলো ‘কৃষকের হাট’। জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিপ্তরের উদ্যোগে...
মাধবপুরে ফুটপাত দখল করে রমরমা বাণিজ্য: জনদুর্ভোগ চরমে, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
মাধবপুর পৌরসভার জনবহুল বাসস্ট্যান্ড এলাকার প্রধান বাজারে প্রবেশের একমাত্র ফুটপাতটি এখন প্রভাবশালী ও স্বার্থান্বেষী মহলের দখলে। সরকারি উন্নয়ন কর্মকাণ্ডকে প্রশ্নবিদ্ধ...
বন কর্মকর্তা তোফায়েলের রামরাজত্ব
| সাবেক উপদেষ্টার আত্মীয় পরিচয়ে
শায়েস্তাগঞ্জ উপজেলার কলিমনগর এলাকার ত্রাস,জলফু, আক্কাছ ও ইউনুসের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী।
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার কলিমনগর এলাকায় জলফু মিয়া, আক্কাছ মিয়া ও ইউনুস আলী নামের তিন ব্যক্তির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নানা ধরনের...
মন্ত্রী আসবেন, তাই জোড়াতালি দিয়ে রাস্তার সংস্কার চলছে
ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস উপলক্ষে আগামীকাল শনিবার (৩ এপ্রিল) হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগানে একাধিক মন্ত্রীর সম্ভাব্য আগমন ঘিরে চলছে...
দুই নারী এমপিকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের বিচার চাইলেন রুমিন ফারহানা
দুই নারী সংসদ সদস্যকে নিয়ে একজন পুরুষ এমপির (আমির হামজা) ওয়াজ ও কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদ জানিয়ে বিচার চেয়েছেন স্বতন্ত্র সংসদ...
এলপিজির সরকারি দাম ১৭০০, বিক্রেতাদের কিনতে হচ্ছে ১৯০০তে
এপ্রিল মাসের জন্য বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এলপি গ্যাসের দাম ১ হাজার ৭২৮ টাকা নির্ধারণ করেছে। তবে বাজারে এই...
বাহুবলে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ছাদে অবৈধ স্থাপনা, প্রশাসনের ৭ দিনের আল্টিমেটাম
হবিগঞ্জের বাহুবল উপজেলার হামিদনগর এলাকায় মুক্তিযোদ্ধাদের জন্য নির্মিত সরকারি কমপ্লেক্স ভবনের ছাদে অবৈধভাবে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের...
‘গিটার শেখানোর নামে বাসায় নিয়ে শারীরিক সম্পর্ক করে’
শুক্রবার সিলেট থেকে ঢাকা যাবে বিশেষ ট্রেন
মিরপুর-শ্রীমঙ্গল সড়কে দীর্ঘদিনের জলাবদ্ধতা, এক কিলোমিটার ড্রেইন নির্মাণের দাবি
ঘুষ ছাড়া কাজ করেন না তহশিলদার কুতুবউদ্দিন
এখনো অধরা শায়েস্তাগঞ্জের শীর্ষ চাঁদাবাজ তারেক
