Connect with us

সম্পাদকীয়

বিচার চাওয়াই সাকিবের অপরাধ!

| জনির হত্যার বিচার চাইতে শাস্তি

Published

on

হবিগঞ্জের রাজপথে জনি দাশ হত্যার প্রতিবাদে সোচ্চার থাকা ছাত্রনেতা এনামুল হাসান সাকিবকে গতকাল (৬ জুলাই) পুলিশ গ্রেফতার করেছে। জানা গেছে, তার বিরুদ্ধে বৈবিছাআ হবিগঞ্জের সদস্য সচিব মাহদী হাসানের উপর হামলার অভিযোগে একটি মামলা রয়েছে। তবে এই ঘটনায় প্রশ্ন উঠেছে: মাহদীর উপর যখন হামলা হয়েছিল, তখন তো শোনা গিয়েছিল জয় বাংলা স্লোগান দেওয়া একদল আওয়ামী লীগ কর্মীই হামলায় জড়িত ছিল। তাহলে আসলেই সাকিব কি অভিযুক্ত? না কি উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে টার্গেট করা হয়েছে?

সাকিবকে গ্রেফতারের সময়ের একটি ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে তিনি “জনি হত্যার বিচার চাই” স্লোগান দিতে দিতে থানায় প্রবেশ করছেন। নিহত জনি দাশ (১৬) হবিগঞ্জ শহরের দেয়ানত রাম সাহার বাড়ি এলাকার একজন দশম শ্রেণির শিক্ষার্থী, যিনি নিজ বাসায় চোরদের ছুরিকাঘাতে নির্মমভাবে নিহত হন মাত্র দুই দিন আগে। সাকিব এই ঘটনার প্রতিবাদে টানা দুই দিন রাজপথে সক্রিয় ছিলেন।

এদিকে জনি হত্যাকাণ্ডের প্রকৃত আসামিরা এখনও ধরা ছোঁয়ার বাইরে। প্রশাসনের পক্ষ থেকে এ পর্যন্ত কোনো উল্লেখযোগ্য পদক্ষেপ নেওয়া হয়নি। বরং যারা বিচার চায়, তাদেরই গ্রেফতার করা হচ্ছে।

এছাড়াও, জুলাই অভ্যুত্থানের সময় সারা দেশের মতো হবিগঞ্জেও একটি নাটকীয় চিত্র দেখা যায়। হামলা ও হত্যাকাণ্ডের মামলায় যাদের উপর হামলা হয়েছিল বা যারা ঘটনাস্থলে উপস্থিতই ছিলেন না, এমন নিরপরাধ মানুষদেরও আসামি করা হয়। বিএনপি ও আওয়ামী লীগ—উভয় দলের একাধিক নেতাকর্মীকেও এই মামলায় জড়ানো হয়, অথচ হামলার প্রমাণ থাকা প্রকৃত অপরাধীরা রয়েছেন অধরাই।

বিশেষ করে হবিগঞ্জে শিক্ষার্থীদের উপর সরাসরি পুলিশের লাঠিচার্জ, বুলেট ছোড়া, এমনকি শারীরিক নির্যাতনের অসংখ্য ভিডিও সামাজিক মাধ্যমে ঘুরলেও, এসব ঘটনায় কোনো পুলিশের বিরুদ্ধে মামলা তো দূরে থাক, তদন্তও হয়নি।

জনসাধারণের কণ্ঠে এখন একটাই প্রশ্ন “আমার ভাই খুন হোক, খুনী মুক্ত থাকুক, আর প্রতিবাদ করলেই জেলে ঢুকুক? এ কেমন বিচার, কেমন রাষ্ট্র?”

হবিগঞ্জের জনগণ এখন বিচার চায়, দায়মুক্তি নয়। জনির খুনিদের গ্রেফতার না করে, তার জন্য লড়তে থাকা কণ্ঠস্বরগুলো দমন করা, এ যেন ন্যায়বিচারের মুখে এক বিষাক্ত থাপ্পড়।

জাতীয়6 days ago

হবিগঞ্জ প্রেসক্লাবের নয়া কমিটিশোয়েব সভাপতি, সেলিম সম্পাদক

হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি শোয়েব চৌধুরীকে সভাপতি ও স্টার নিউজের জেলা প্রতিনিধি মোহাম্মদ আব্দুর রউফ...

জাতীয়6 days ago

সশস্ত্র বাহিনী ঐক্যবদ্ধ থাকলে কেউ দেশকে পরাস্ত করতে পারবে না: প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনী যদি ঐক্যবদ্ধ থাকে, তবে বাংলাদেশকে কখনো কেউ পরাস্ত করতে পারবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ...

জাতীয়6 days ago

সিলেটে চালু হলো ‘কৃষকের হাট’, কম দামে মিলবে পণ্য

সিন্ডিকেট ব্যবস্থা ভাঙতে দেশে প্রথমবারের মতো সরকারি ব্যবস্থাপনায় সিলেটে চালু হলো ‘কৃষকের হাট’। জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিপ্তরের উদ্যোগে...

জাতীয়1 week ago

মাধবপুরে ফুটপাত দখল করে রমরমা বাণিজ্য: জনদুর্ভোগ চরমে, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

​মাধবপুর পৌরসভার জনবহুল বাসস্ট্যান্ড এলাকার প্রধান বাজারে প্রবেশের একমাত্র ফুটপাতটি এখন প্রভাবশালী ও স্বার্থান্বেষী মহলের দখলে। সরকারি উন্নয়ন কর্মকাণ্ডকে প্রশ্নবিদ্ধ...

দূর্নীতি2 weeks ago

বন কর্মকর্তা তোফায়েলের রামরাজত্ব

| সাবেক উপদেষ্টার আত্মীয় পরিচয়ে

জাতীয়2 weeks ago

শায়েস্তাগঞ্জ উপজেলার কলিমনগর এলাকার ত্রাস,জলফু, আক্কাছ ও ইউনুসের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী।

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার কলিমনগর এলাকায় জলফু মিয়া, আক্কাছ মিয়া ও ইউনুস আলী নামের তিন ব্যক্তির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নানা ধরনের...

জাতীয়2 weeks ago

মন্ত্রী আসবেন, তাই জোড়াতালি দিয়ে রাস্তার সংস্কার চলছে

ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস উপলক্ষে আগামীকাল শনিবার (৩ এপ্রিল) হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগানে একাধিক মন্ত্রীর সম্ভাব্য আগমন ঘিরে চলছে...

জাতীয়2 weeks ago

দুই নারী এমপিকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের বিচার চাইলেন রুমিন ফারহানা

দুই নারী সংসদ সদস্যকে নিয়ে একজন পুরুষ এমপির (আমির হামজা) ওয়াজ ও কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদ জানিয়ে বিচার চেয়েছেন স্বতন্ত্র সংসদ...

জাতীয়2 weeks ago

এলপিজির সরকারি দাম ১৭০০, বিক্রেতাদের কিনতে হচ্ছে ১৯০০তে

এপ্রিল মাসের জন্য বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এলপি গ্যাসের দাম ১ হাজার ৭২৮ টাকা নির্ধারণ করেছে। তবে বাজারে এই...

জাতীয়2 weeks ago

বাহুবলে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ছাদে অবৈধ স্থাপনা, প্রশাসনের ৭ দিনের আল্টিমেটাম

হবিগঞ্জের বাহুবল উপজেলার হামিদনগর এলাকায় মুক্তিযোদ্ধাদের জন্য নির্মিত সরকারি কমপ্লেক্স ভবনের ছাদে অবৈধভাবে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের...

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির