Connect with us

জাতীয়

ভবিষ্যতেও দুর্নীতি আমাকে স্পর্শ করতে পারবে না-জিকে গউছ

Published

on

হবিগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- আমি অতিতে দুর্নীতি করি নাই, ভবিষ্যতেও দুর্নীতি আমাকে স্পর্শ করতে পারবে না। কোনো দুর্নীতিবাজের সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। আমি প্রমাণ করব, জি কে গউছ আর আবু জাহির এক জিনিস না। তিনি গতকাল শুক্রবার রাতে দরিয়াপুর বাজারে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সভায় জি কে গউছ আরও বলেন- জনগণকে যারা ভালবাসে, তারা কোনো দিন পরাজিত হয় না। মানুষকে ভালবাসতে পারলে ভোটের অভাব হয় না। বিএনপি জনগণের দল, উন্নয়নের দল, ইসলামী মূল্যবোধের দল। আমরা বিএনপি করি, মানুষের পে কথা বলি, মানুষের দাবী নিয়ে আন্দোলন করি। জনগণকে নিয়েই বিএনপির পথচলা।

তিনি বলেন- দীর্ঘ ১৭টি বছর বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই। ভোট কিভাবে দিতে হয় আমাদের তরুণ ভোটাররা তা জানে না। কারণ ভোটার তালিকায় তাদের নাম উঠেছে, কিন্তু তারা ভোট দিতে পারে নাই। অনেক প্রবীণ মানুষ তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে না পারার আকুতি নিয়ে কবরে চলে গেছেন। এর জন্য দায়ী শেখ হাসিনা এবং আওয়ামীলীগ। জি কে গউছ বলেন- নমরূদ ফেরাউনকে যেভাবে আল্লাহ ছাড়েননি, শেখ হাসিনাকেও ছাড়েননি। আওয়ামীলীগ খারাপ কাজ করেছে বলেই ঘর ছাড়া, বাড়ি ছাড়া, কেউ দেশ ছাড়া। তাই আমরা যেন কেউ ভুলেও আওয়ামীলীগের পথে হাটার চেষ্টা না করি। মানুষকে ভালবাসতে হবে, সকল মানুষকে নিয়েই এই দেশে আমাদেরকে থাকতে হবে। কারণ পালিয়ে যাওয়ার ইতিহাস বিএনপির নেই। তিনি বলেন- আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যারা বিলম্বিত করতে চায় তাদের পরিণতি শেখ হাসিনার চেয়েও খারাপ হবে। ভোট হবে, প্রতিপ থাকবে, সুষ্ঠ প্রতিযোগীতা হবে, এটাই হচ্ছে গণতন্ত্র।

মিরর বিশেষ1 day ago

বিএনপি নেতার নামে সাংবাদিকের মামলা

| বাহুবলে দুই সাংবাদিকের উপর হামলার ঘটনায়

জাতীয়1 day ago

আদালত থেকে ফেরার পর প্রতিপক্ষের হামলা : আহত ৪

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে আদালতে হাজিরা শেষে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চারজন আহত...

সারাদেশ2 days ago

শায়েস্তাগঞ্জে মতবিনিময় সভায় টমটম ভাড়া নির্ধারণ

| বিরোধের অবসান

জাতীয়6 days ago

সাতছড়িতে সড়ক ধসে বালুভর্তি ট্রাক খাদে, যান চলাচল বন্ধ

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি এলাকায় সড়ক ধসে বালুভর্তি একটি ট্রাক দুর্ঘটনার কবলে পড়েছে । এ ঘটনায় চুনারুঘাট-মাধবপুর সড়কে যান চলাচল...

জাতীয়6 days ago

২ সাংবাদিকের উপর বিএনপি নেতার হামলা

| সংবাদ প্রকাশের জেরে

জাতীয়7 days ago

মাধবপুরে বন বিভাগ ও  সিএমসির যৌথ অভিযানে ২৪টি পাখি উদ্ধারের পর অবমুক্ত

হবিগঞ্জের মাধবপুরে বন বিভাগ, সাতছড়ি সহ-ব্যবস্থাপনা কমিটি (সিএমসি) ও পুলিশের যৌথ অভিযানে ২৪টি বন্যপাখি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই)...

দূর্নীতি1 week ago

ঘুষের অভিযোগের পর ফেনিতে বদলি নাজমুল

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী (সিভিল) মো. নাজমুল জিসানের বিরুদ্ধে উন্নয়ন কাজ পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে ৪ লাখ টাকা নেওয়ার...

মিরর বিশেষ1 week ago

ড্রেজার জব্দ হলেও অধরা বালুখেকোরা

হবিগঞ্জ সদর উপজেলার খোয়াই নদীর বাঁধ ভাঙার ঘটনায় ২ টি ড্রেজার মেশিন জব্দ করা হলেও এখনো ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে...

মিরর বিশেষ2 weeks ago

বাঁধ ভাঙনের পর হুঁশ ফিরল প্রশাসনের

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার আলাপুর-চরহামুয়া এলাকায় খোয়াই নদী থেকে দীর্ঘদিন ধরে অপরিকল্পিতভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের বিরুদ্ধে স্থানীয় গ্রামবাসী লিখিত...

জাতীয়2 weeks ago

হবিগঞ্জে বন্যাদুর্গত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছে স্বাস্থ্য বিভাগ

হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের বন্যাকবলিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে মাঠে কাজ করছে স্বাস্থ্য বিভাগ। খোয়াই নদীর আকস্মিক বাঁধ...

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির