Connect with us

জাতীয়

ভিডিও ভাইরাল, অতঃপর ফেসবুকে ‘গায়েব’ সাদিয়া আয়মান

Published

on

সাধারণত নাটক-সিনেমায় দর্শকদের দেখার আগ্রহ বাড়ার জন্য নানান কৌশল ব্যবহার করে থাকেন অভিনয়শিল্পী কিংবা নির্মাতারা। মূলত দর্শকদের মাঝে ওই নাটক বা সিনেমা দেখার কৌতূহল তৈরি করতেই বিভিন্নভাবে নানা প্রচারণা চালান তারা। এবার তেমনই এক প্রচারণার পথ অবলম্বন করতে গিয়ে তোপের মুখে পড়েছেন ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া আয়মান।

সম্প্রতি ফেসবুকে একটি লাইভ নিয়ে হাজির হন সাদিয়া। যেখানে নাটকের প্রমোশনের জন্য এমন এক কৌশল অবলম্বন করেছেন তিনি যা দেখে এখন অনেকেই ভয়ের মধ্যে রয়েছেন। সেখানে অভিনেত্রী জানান, বেশ কিছুদিন ধরে একটা বাজে অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছেন তিনি। তবে কেনো এটা হচ্ছে, সেটা জানেন না সাদিয়া। বিষয়টা কয়েকবার তার সঙ্গে ঘটেছে দেখেই ফেসবুক লাইভে এসেছেন তিনি।

ঘটনার বিস্তারিত তুলে ধরে অভিনেত্রী বলেন, গত কয়েক দিন আগে আমি একটা শুট শেষ করে বাসায় ফিরছিলাম, তখন রাস্তায় যাওয়ার পথে দেখি পা থেকে মাথা পর্যন্ত একজন কালো কেউ আমার গাড়ির সামনে চলে আসে। এরপর গাড়ি থামিয়ে নেমে দেখি সেখানে কেউ নেই। তখন আমরা নিরাপদে সেখান থেকে বাসায় চলে আসি। তবে বাসার বিপরীত দিকে আবারও সেই ব্যক্তিকে দেখতে পাই।

এ সময় একটু থেমে সাদিয়া বলেন, আমি কথা বলতে কাঁপছি। কিছুক্ষণ আগেও বারান্দা থেকে দেখেছি সেই ব্যক্তি আমার বাড়ির নিচে দাঁড়িয়ে আছে। এরপর মোবাইলটা হাতে নিয়ে বারান্দায় চলে যান এই অভিনেত্রী। সেখানে গিয়ে লাইভে কালো পোশাকে দাঁড়িয়ে থাকা সেই ব্যক্তিকে দেখিয়ে কাঁদতে থাকেন ও হুট করে লাইভটি কেটে দেন

অভিনেত্রীর সেই ফেসবুক লাইভে ভক্তরাও ঘাবড়ে যান। সকলেই তার খোঁজ নেওয়ার চেষ্টা করেন। অনেকেই ধারণা করেন, সাদিয়ার সঙ্গে খারাপ কিছু ঘটেছে। তবে এর কিছুক্ষণ পরই ফেসবুক থেকে লাইভটি সরিয়ে নেন অভিনেত্রী। ঘণ্টাখানেক বাদে একটি ওয়েব ফিল্মের পোস্টার শেয়ার করেন তিনি। স্পষ্ট হয়, ফেসবুক লাইভটি ছিল সেই ওয়েব ফিল্মের প্রচারণার অংশ।

প্রমোশনের জন্য তার এমন কৌশল অবলম্বন করায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন সাদিয়া। এরপরই সাদিয়া আয়মানের ওপর ক্ষুব্ধ হন ভক্তরা। অভিনেত্রীর কাণ্ডজ্ঞান নিয়ে একের পর এক প্রশ্ন তুলে কটাক্ষ করতে থাকেন। তাই নিজের আইডি ডিঅ্যাকটিভ করে রেখেছেন ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া আয়মান। পাশাপাশি তার প্রচারণার কৌশলটি ভক্তদের হৃদয়ে আঘাত দিয়েছে, সেটাও উপলব্ধি করেন তিনি।

ঢাকার রহস্যজনক কিছু ঘটনাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ওয়েব ফিল্ম ‘বিভাবরী’। ফিল্মটি একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে।

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

জাতীয়6 days ago

হবিগঞ্জ প্রেসক্লাবের নয়া কমিটিশোয়েব সভাপতি, সেলিম সম্পাদক

হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি শোয়েব চৌধুরীকে সভাপতি ও স্টার নিউজের জেলা প্রতিনিধি মোহাম্মদ আব্দুর রউফ...

জাতীয়7 days ago

সশস্ত্র বাহিনী ঐক্যবদ্ধ থাকলে কেউ দেশকে পরাস্ত করতে পারবে না: প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনী যদি ঐক্যবদ্ধ থাকে, তবে বাংলাদেশকে কখনো কেউ পরাস্ত করতে পারবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ...

জাতীয়7 days ago

সিলেটে চালু হলো ‘কৃষকের হাট’, কম দামে মিলবে পণ্য

সিন্ডিকেট ব্যবস্থা ভাঙতে দেশে প্রথমবারের মতো সরকারি ব্যবস্থাপনায় সিলেটে চালু হলো ‘কৃষকের হাট’। জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিপ্তরের উদ্যোগে...

জাতীয়1 week ago

মাধবপুরে ফুটপাত দখল করে রমরমা বাণিজ্য: জনদুর্ভোগ চরমে, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

​মাধবপুর পৌরসভার জনবহুল বাসস্ট্যান্ড এলাকার প্রধান বাজারে প্রবেশের একমাত্র ফুটপাতটি এখন প্রভাবশালী ও স্বার্থান্বেষী মহলের দখলে। সরকারি উন্নয়ন কর্মকাণ্ডকে প্রশ্নবিদ্ধ...

দূর্নীতি2 weeks ago

বন কর্মকর্তা তোফায়েলের রামরাজত্ব

| সাবেক উপদেষ্টার আত্মীয় পরিচয়ে

জাতীয়2 weeks ago

শায়েস্তাগঞ্জ উপজেলার কলিমনগর এলাকার ত্রাস,জলফু, আক্কাছ ও ইউনুসের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী।

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার কলিমনগর এলাকায় জলফু মিয়া, আক্কাছ মিয়া ও ইউনুস আলী নামের তিন ব্যক্তির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নানা ধরনের...

জাতীয়2 weeks ago

মন্ত্রী আসবেন, তাই জোড়াতালি দিয়ে রাস্তার সংস্কার চলছে

ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস উপলক্ষে আগামীকাল শনিবার (৩ এপ্রিল) হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগানে একাধিক মন্ত্রীর সম্ভাব্য আগমন ঘিরে চলছে...

জাতীয়2 weeks ago

দুই নারী এমপিকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের বিচার চাইলেন রুমিন ফারহানা

দুই নারী সংসদ সদস্যকে নিয়ে একজন পুরুষ এমপির (আমির হামজা) ওয়াজ ও কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদ জানিয়ে বিচার চেয়েছেন স্বতন্ত্র সংসদ...

জাতীয়2 weeks ago

এলপিজির সরকারি দাম ১৭০০, বিক্রেতাদের কিনতে হচ্ছে ১৯০০তে

এপ্রিল মাসের জন্য বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এলপি গ্যাসের দাম ১ হাজার ৭২৮ টাকা নির্ধারণ করেছে। তবে বাজারে এই...

জাতীয়2 weeks ago

বাহুবলে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ছাদে অবৈধ স্থাপনা, প্রশাসনের ৭ দিনের আল্টিমেটাম

হবিগঞ্জের বাহুবল উপজেলার হামিদনগর এলাকায় মুক্তিযোদ্ধাদের জন্য নির্মিত সরকারি কমপ্লেক্স ভবনের ছাদে অবৈধভাবে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের...

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির