Connect with us

দূর্নীতি

বৃটেনে বাংলাদেশি মন্ত্রীর ২৬০ বাড়ি!

Published

on

বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ২৬০টি বিলাসবহুল বাড়ির সন্ধান মিলেছে বৃটেনের রাজধানী লন্ডনসহ বড় বড় শহরগুলোতে । তবে ২৬০টি প্রপার্টির মধ্যে কিছু আধুনিক ফ্ল্যাটও রয়েছে।

বৃটেনের কোম্পানি হাউসের তথ্য অনুসারে সবচেয়ে বেশি অর্থাৎ ১৫৫টি বাড়ি রয়েছে রাজধানী লন্ডনে। এছাড়া লিভারপুলে রয়েছে ৩০টি, বাকিগুলো রয়েছে অন্যান্য বড় শহরগুলোতে। বৃটেনের বর্তমান বাজারমূল্যে বাড়িগুলোর মোট মূল্য প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকার কাছাকাছি ।

কোম্পানি হাউস তথ্য বলছে, ২৬০টি প্রপার্টি ক্রয় করতে সাইফুজ্জামান চৌধুরী ব্যায় করেছেন প্রায় ১৩৫ মিলিয়ন বৃটিশ পাউন্ড যা বাংলদেশ মুদ্রায় প্রায় ১ হাজার ৮৮৮  কোটি টাকা। বাড়ির মোট সংখ্যার ১৭৯টি বাড়ি ও ফ্ল্যাট রয়েছে জেডটিএস (ZTS) প্রপার্টিজের আওতায়।

বাকি  বাড়িগুলো মন্ত্রীর অন্যান্য প্রপার্টিজ কোম্পানিগুলোর আওতায়। জেডটিএস (ZTS)  প্রপার্টিজ এর একক মালিক রয়েছেন সাইফুজ্জামান চৌধুরী নিজে । ২৬০টি বাড়ির মধ্যে সবচেয়ে দামি বাড়িটির বর্তমান মূল্য হচ্ছে প্রায় ১৩ মিলিয়ন পাউন্ড যা বাংলদেশি মুদ্রায় প্রায় ১৮২ কোটি টাকা। বাড়িটি লন্ডনের cleveland street এ অবস্থিত।

এটি ২০২১ সালের ১৬ জুলাই তিনি এককালীন মূল্য পরিশোধের মাধ্যমে ক্রয় করেন। সম্প্রতি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) সংবাদ সম্মেলনে প্রকাশ করে যে, বাংলাদেশের একজন মন্ত্রীর বিদেশে ২ হাজার ৩১২ কোটি টাকার ব্যবসা রয়েছে।

প্রয়োজনে সরকারকে তারা সব তথ্য ও নথি দিয়ে সহায়তা করবে । এরপর থেকে বিষয়টি টক্ অব দ্য কান্ট্রিতে পরিণত হয়। এক পর্যায়ে প্রকাশ পায় মন্ত্রীর পরিচয়। তিনি হলেন ভূমিমন্ত্রী  সাইফুজ্জামান চৌধুরীর জাভেদ যিনি  তিনবারের সংসদ সদস্য ও বর্তমানে ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন।

এর পর প্রকাশ পায় বৃটেনে তার প্রপার্টিজ ব্যবসার হিসাব নিকাশ। যুক্তরাজ্য সরকারের কোম্পানী হাউসের তথ্য থেকে দেখা যায়, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর  ৮টি প্রপার্টিজ কোম্পানি রয়েছে। এরমধ্যে কয়েকটি কোম্পানীর তার একক মালিকানাধীন ও কয়েকটিতে তিনি পরিবারের সদস্যদের সাথে শেয়ার হোল্ডার হিসেবে রয়েছেন। 

বৃটেনে মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর কোম্পানীগুলো হচ্ছে-NEW VENTUR (LONDON) LIMITED, RUKHMILA PROPERTIES, ZEBA PROPERTIES, ZTS PROPERTIES, SADAKAT PROPERTIES, ZARIA PROPERTIES, ZTS PROPERTIES VENTURE LIMITED, ARAMIT PROPERTIS. কোম্পানীগুলো ২০১০ সাল থেকে শুরু করে ২০২১ সালের মধ্যে খোলা হয়

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

জাতীয়14 hours ago

যুবলীগ নেতা জয়নাল সরদার এখনও অধরা

শায়েস্তাগঞ্জ পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক জয়নাল সরদারকে ঘিরে এলাকায় নতুন করে নানা আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে। আগামী ডিসেম্বরে শেখ...

জাতীয়14 hours ago

শায়েস্তাগঞ্জে নাশকতার ‘দায়িত্ব’ পাওয়া যুবলীগ নেতা জয়নাল সরদার এখনও অধরা। 

শায়েস্তাগঞ্জ পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক জয়নাল সরদারকে ঘিরে এলাকায় নতুন করে নানা আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে। আগামী ডিসেম্বরে শেখ...

বদলে যায় জিরার মালিকানা বদলে যায় জিরার মালিকানা
দূর্নীতি1 day ago

মামলা হলেই বদলে যায় জিরার মালিকানা

| ভুয়া কাগজে ‘মালিক’ সেজে জব্দ ভারতীয় জিরা জিম্মায় নিচ্ছে প্রতারক চক্র।

জাতীয়2 days ago

শায়েস্তাগঞ্জ পৌর ট্রেড লাইসেন্স শাখায় ভোগান্তির চক্র

নাগরিকদের সেবা দেওয়ার কথা থাকলেও হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভায় সেবা নিতে গিয়ে উল্টো ভোগান্তির শিকার হওয়ার অভিযোগ উঠেছে। প্রয়োজনীয় সেবা পেতে...

জাতীয়4 days ago

সন্তান বিক্রি’ করে ঢাকায় এসে নতুন আইফোন কিনলেন যুবক

পটুয়াখালীর দশমিনায় দেড় বছরের এক ছেলে সন্তানকে এক লাখ টাকার বিনিময়ে অন্যের কাছে দিয়ে দেয়ার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে।...

জাতীয়4 days ago

বর্তমান বিশ্বের ‘সবচেয়ে উর্বর নারী’ ৪৪ সন্তানের মা মরিয়ম

উগান্ডার মরিয়াম নাবাতানজিকে বিভিন্ন সংবাদমাধ্যম বিশ্বের অন্যতম ‘সবচেয়ে উর্বর নারী’ হিসেবে উল্লেখ করেছে। প্রায় ২৫ বছরে তিনি ৩৮ বার গর্ভধারণ...

জাতীয়4 days ago

শায়েস্তাগঞ্জে ১০ কোটি টাকার পানি প্রকল্পে ১৪ মাসের তালা, উদ্বোধনের এক মাসেই বন্ধ

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরবাসীর নিরাপদ পানির সংকট নিরসনে প্রায় ১০ কোটি ৫৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত পানি শোধনাগার প্রকল্পে ঝুলছে ১৪...

বিনোদন1 week ago

হানিয়া আমিরের ভিডিও ভাইরাল, তোলপাড় নেটদুনিয়া!

সোশ্যাল মিডিয়ায় নতুন করে আলোচনার তুঙ্গে উঠে এসেছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। সম্প্রতি ইন্টারনেটে ভাইরাল হওয়া একটি ভিডিওতে তার...

জাতীয়2 weeks ago

বাবা ও প্রেমিকের সহায়তায় পর্নোগ্রাফি তৈরি করতেন সুমাইয়া

সামাজিক যোগাযোগমাধ্যমে পর্নোগ্রাফিক কনটেন্ট তৈরি, প্রচার ও বিক্রির অভিযোগে রাজধানী থেকে সুমাইয়া সাঈদ (২৫) নামে এক ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারকে গ্রেপ্তার করেছে...

আইন - আদালত2 weeks ago

হবিগঞ্জে ২১ঘন্টা পর মুচলেকায় মুক্ত বৈছাআ নেতা মাহদী হাসান

হবিগঞ্জ সদর থানায় আটকের দীর্ঘ ২১ ঘন্টা পর মুক্তি পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসান।...

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির