Connect with us

মিরর বিশেষ

মসজিদের পুকুর দখল করলেন ইউপি মেম্বার

Published

on

এলাকাবাসী ও অভিযোগসূত্রে জানা যায়,  হবিগঞ্জ সদর উপজেলার ২নং রিচি ইউনিয়নের কালনী  পুরাতন  জামে মসজিদ টি ১৯৭০ সালে ১৩ শতক জায়গার উপর নির্মান করা   হয় ( যার জেএল,নং ৭০ এসএ – ১৬৫০ আরএস- ২২৭৯)  মসজিদ প্রতিষ্টার পর থেকে দীর্ঘ ৫৫ বছর যাবদ  গ্রামের মুসল্লিরা একত্রে নামাজ আদায় করে আসছেন।

পর্যায়ক্রমে জনসংখ্যা বৃদ্ধির ফলে মসজিদের পুরাতন ভবনে  মুসল্লীদের  জায়গার  সংকুলান না হওয়ায় এলাকাবাসী মিলেমিশে বিগত ৮-১০ বছর পূর্বে পুরাতন ভবনটি ভেঙে নতুন ভবন নির্মাণ করেন।

 
মসজিদের মুসল্লিদের অজু করার সুবিধার্থে মসজিদের সামনে ১টি অজুখানাও নির্মাণ করা হয়।  অজুখানা টি মসজিদের বাহিরে হওয়ার ফলে বর্ষার মৌসুমে মুসুল্লিদের কে বৃষ্টিতে ভিজে অজু করতে হয়।


মসজিদের মুসল্লীদের কষ্ট লাগবের লক্ষে আঃ কাদির নামে একজন দানশীল ব্যাক্তি দুই বান  ঢেউটিন প্রদান করেন। এতে সর্বসম্মতিক্রমে ওযু খানাটিতে ঢেউটিন লাগাতে চতুর্দিকে অ্যাঙ্গেল ফিটিং  করার পর টিন লাগানোর মুহূর্তে  মেম্বার সাস্তুু মিয়া ক্ষমতার অপব্যবহার করে জোরপূর্বকভাবে  বাধা প্রদান করেন, এবং তার মারমুখী আচরণে ও সাবেক এমপি আবু জাহিরের আশ্রয় প্রশ্রয়ে থাকার কারণে  কাজটি অর্ধেক বাকি রেখে মুসল্লীরা ভয়ে কাজ বন্ধ করতে বাধ্য হন, ফলে  অ্যাঙ্গেল গুলোতে জং ধরে নষ্ট হয়ে যাচ্ছে, এভাবে পরে থাকে দীর্ঘদিন। 
বিগত ২৩ নভেম্বর মসজিদের সভাপতি কাজি ফরিদ মিয়া মসজিদের মুসল্লীদের সাথে  নিয়ে কাজ শুরু করিলে পুনরায় জোর পূর্বক বাধা প্রদান করেন সাস্তুু মেম্বার,  এতে মসজিদের  মুসল্লীদের মধ্যে চরম অসন্তোষ ও উত্তেজনা বিরাজ করছে। 

এতে যেকোন সময় ঘটতে পারে অনাকাঙ্ক্ষিত দূর্ঘটনা, শুধু তাই নয়  বিগত আওয়ামীগ সরকারের আমলে এমপি আবু জাহিরের চত্রছাঁয়ায়   মসজিদের কয়েকটি জলাশয়  জবরদখল করে দীর্ঘদিন যাবত মাছ চাষ করে মসজিদের সম্পত্তি হরণ করে আসছেন, তার এলাকায় রয়েছে একচ্ছত্র আধিপত্য,   এলাকার লোকজন তার বিরুদ্ধে কেউ মুখ খুললে তার বাহিনী দিয়ে  নানান ভাবে ভয়ভীতি প্রদান করা হয় ।  এতে এলাকার লোকজন তার বিরুদ্ধে  ভয়ে প্রতিবাদ করতে সাহস করে নাই, তাছাড়া তার বিরুদ্ধে রয়েছে সরকারি বিভিন্ন প্রজেক্টের টাকা  আত্মসাৎ যা স্হানীয় পত্রিকায় বিগত দিনে  প্রকাশিত হয়েছে, এদিকে মসজিদের উপরোক্ত বিষয়ে উপায়ান্তর না পেয়ে মসজিদ কমিটির পক্ষে সভাপতি কাজি ফরিদ মিয়া হবিগঞ্জ জেলা প্রশাসক ও সদর উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন।  

এ বিষয় জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা রঞ্জন চন্দ্র দে জানান,  অভিযোগ টি হাতে পেলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে মেম্বার সাস্তুু মিয়ার সাথে যোগাযোগের চেষ্টা করিলে তার  ব্যবহৃত মোবাইল টি বন্ধ পাওয়া যায়।

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

জাতীয়2 days ago

লাখাইয়ের দেড়শ বছরের ঐতিহাসিক রাসবিহারী বাড়ি ধ্বংসের মুখে

লাখাই প্রতিনিধি ॥ ব্রিটিশ আমলের গোড়ার দিকে ভারতের আসামের শিলচর থেকে পায়ে হেঁটে লাখাই উপজেলার মোড়াকরি গ্রামে এসেছিলেন রাসবিহারী সাহার...

তথ্যপ্রযুক্তি2 days ago

সিলেটের ট্রেন যাত্রীদের আতঙ্কের নাম লাউয়াছড়া, আট মাসে ২০ বার বিকল

মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর দিয়ে চলে যাওয়া আখাউড়া-সিলেট রেলপথ এখন ট্রেনের যাত্রীদের কাছে এক আতঙ্কের নাম। বনের ভেতর মাত্র...

জাতীয়3 days ago

খোয়াই নদীতে পানি কমতেই মাছ ধরার উৎসব, জাল ও হাতে ধরা পড়ছে দেশি মাছ

বর্ষা শেষে হবিগঞ্জের খোয়াই নদীর পানি কমতে শুরু করেছে। নদীর বুকে জেগে উঠেছে ছোট-বড় চর, উন্মুক্ত হয়েছে পাথরের স্তূপ। কোথাও...

জাতীয়3 days ago

ভালোবাসার জন্য সব ছেড়েছিলেন বৃষ্টি, আজ সেই স্বামীর বিরুদ্ধেই নির্যাতনের অভিযোগ

একসময় ভালোবাসার মানুষের হাত ধরে নতুন জীবনের স্বপ্ন দেখেছিলেন বৃষ্টি বিশ্বাস (৩২)। সেই স্বপ্ন পূরণে ভেঙেছিলেন আগের সংসার, ছেড়েছিলেন ধর্মীয়...

কৃষি ও প্রকৃতি6 days ago

শায়েস্তাগঞ্জে হারিয়ে যেতে বসেছে খেজুরের রস, কমছে গাছির সংখ্যা

শীত এলেই গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেজুরের রসের কথা মনে পড়ে। একসময় শীতের সকালে খেজুরের রস সংগ্রহ ও খাওয়ার ধুম থাকলেও সময়ের...

আইন - আদালত1 week ago

হবিগঞ্জের লস্করপুরের হাতিরথানে বেড়েছে সাবমারসিবল পাম্প চুরি

হবিগঞ্জে সাবমারসিবল পানির পাম্প চুরির ঘটনায় উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে। এসব চুরির পেছনে কিশোর গ্যাং ও মাদকসেবীদের সম্পৃক্ততা থাকতে পারে...

জাতীয়1 week ago

নদী থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরখান থানা এলাকার তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার করেছে নৌ...

মিরর বিশেষ2 weeks ago

হবিগঞ্জের সড়কে ১০ হাজার ৫০৪ ফিটনেসবিহীন যানবাহন

হবিগঞ্জের সড়কে নিবন্ধিত যানবাহনের প্রায় এক-তৃতীয়াংশই ফিটনেসবিহীন। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) তথ্য অনুযায়ী, জেলায় নিবন্ধিত ৩১ হাজার ৮৬১টি মোটরযানের...

দূর্নীতি3 weeks ago

পিয়ন পদে চাকরি করে, কর্মকর্তা পরিচয়ে প্রভাব বিস্তার

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের অফিস সহায়ক আমিনুল ইসলাম শামীমের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি, সরকারি দপ্তরে কর্মকর্তা পরিচয়ে প্রভাব বিস্তার, নামজারি করিয়ে দেওয়ার...

সারাদেশ3 weeks ago

শায়েস্তাগঞ্জে জয়ন্তিকা এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় সিলেটগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় কয়েকজন যাত্রী সামান্য...

Exit mobile version