Connect with us

জাতীয়

মাদরাসায় পড়ার সময়টা জীবনের সবচেয়ে ভালো মুহূর্ত ছিল

Published

on

সৌন্দর্য ও অভিনয় দিয়ে দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। পর্দায় চরিত্রকে জীবন্ত করে তুলতে তার জুড়ি মেলা ভার। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন এবং শৈশবের পাতা খুলে দিয়েছেন তিনি।

কেয়া জানিয়েছেন, ছোটবেলায় নিজের ইচ্ছায় মাদরাসায় ভর্তি হয়েছিলেন এবং সেখানে প্রায় এক বছর পড়াশোনা করেছেন। মাত্র সাত-আট বছর বয়সে একটি আবাসিক মাদরাসায় ভর্তি হয়েছিলেন তিনি।

কেয়ার কথায়, সাভারে আমার বাসার পাশে সামিরা, সাদিয়া নামে দুইজন বন্ধু ছিল। ওরা মাদরাসায় পড়বে। তখন আমিও আব্বু-আম্মুকে বললাম ‘আমি মাদরাসায় পড়তে চাই’। তখন আব্বু-আম্মু বলেছিলেন ‘এটাতো খুবই ভালো কথা। আমরা গিয়ে তোমাকে ভর্তি করে দিয়ে আসব’। তখন আমার বয়স মাত্র ৭/৮ বছর হবে।”

কথার সূত্র ধরে অভিনেত্রী যোগ করেন,‘‘আমি তখন স্কুলে ভর্তি হয়েছি। বাড়িতে নিজেই মাদরাসায় ভর্তি হওয়ার কথা বলেছিলাম। আব্বু-আম্মু বললো ‘আচ্ছা ঠিক আছে একদিন সময় দেও। আমরা নিয়ে গিয়ে তোমাকে ভর্তি করে দিয়ে আসব’। ওরা (সামিরা-সাদিয়া) তখন মাদরাসার আবাসিকে থাকত। তখন আমার মনে হচ্ছিল একদিন অপেক্ষা করব। তার থেকে ভালো আমি চলে যাই। আমি বাড়ির কাউকে না বলে হেঁটেই মাদরাসায় চলে গিয়েছিলাম।’

এ তারকা আরও বলেন, মাদারাসায় গিয়ে আমি বলেছিলাম ‘আমাকে আপনারা রেখে দেন। এখানে আমার বন্ধুরা আছে। আর আব্বু-আম্মুরা আগামীকাল আসবেন। আজকে একটু থাকি। ওনারা কালকে এসে আমাকে ভর্তি করবেন। তখন ওনার (মাদরাসার শিক্ষক) বলেন, এই মেয়ে কী বলে? ওই মাদরাসায় প্রায় একবছর পড়েছিলাম।

মাদরাসায় পড়ার সময়টা নিজের জীবনের এক অনন্য সময় কাটিয়েছেন উল্লেখ করে কেয়া বলেন, শৈশব থেকেই আমি খুব লক্ষ্মী ছিলাম। ওখানে সবাই আমাকে খুব পছন্দ করতেন। আমি গজল প্রতিযোগিতায় অংশ নিতাম। পাঁচ ওয়াক্ত নামাজ পড়তাম। আমার খুব ভালো লাগত। আমার কাছে মনে হয় ওই সময়টা জীবনের সবচেয়ে ভালো মুহূর্ত পার করেছি।

জাতীয়3 days ago

সাতছড়িতে সড়ক ধসে বালুভর্তি ট্রাক খাদে, যান চলাচল বন্ধ

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি এলাকায় সড়ক ধসে বালুভর্তি একটি ট্রাক দুর্ঘটনার কবলে পড়েছে । এ ঘটনায় চুনারুঘাট-মাধবপুর সড়কে যান চলাচল...

জাতীয়4 days ago

২ সাংবাদিকের উপর বিএনপি নেতার হামলা

| সংবাদ প্রকাশের জেরে

জাতীয়4 days ago

মাধবপুরে বন বিভাগ ও  সিএমসির যৌথ অভিযানে ২৪টি পাখি উদ্ধারের পর অবমুক্ত

হবিগঞ্জের মাধবপুরে বন বিভাগ, সাতছড়ি সহ-ব্যবস্থাপনা কমিটি (সিএমসি) ও পুলিশের যৌথ অভিযানে ২৪টি বন্যপাখি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই)...

দূর্নীতি5 days ago

ঘুষের অভিযোগের পর ফেনিতে বদলি নাজমুল

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী (সিভিল) মো. নাজমুল জিসানের বিরুদ্ধে উন্নয়ন কাজ পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে ৪ লাখ টাকা নেওয়ার...

মিরর বিশেষ1 week ago

ড্রেজার জব্দ হলেও অধরা বালুখেকোরা

হবিগঞ্জ সদর উপজেলার খোয়াই নদীর বাঁধ ভাঙার ঘটনায় ২ টি ড্রেজার মেশিন জব্দ করা হলেও এখনো ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে...

মিরর বিশেষ1 week ago

বাঁধ ভাঙনের পর হুঁশ ফিরল প্রশাসনের

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার আলাপুর-চরহামুয়া এলাকায় খোয়াই নদী থেকে দীর্ঘদিন ধরে অপরিকল্পিতভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের বিরুদ্ধে স্থানীয় গ্রামবাসী লিখিত...

জাতীয়1 week ago

হবিগঞ্জে বন্যাদুর্গত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছে স্বাস্থ্য বিভাগ

হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের বন্যাকবলিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে মাঠে কাজ করছে স্বাস্থ্য বিভাগ। খোয়াই নদীর আকস্মিক বাঁধ...

মিরর বিশেষ1 week ago

ড্রেজারেই সর্বনাশ: খোয়াই নদীর বাঁধ ভেঙে পানির নিচে ২০ গ্রাম

হবিগঞ্জ সদর উপজেলার খোয়াই নদীতে দীর্ঘদিন ধরে ড্রেজার মেশিন দিয়ে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের অভিযোগের মধ্যেই ভয়াবহ তীরভাঙন ও আকস্মিক বন্যার...

দূর্নীতি2 weeks ago

৪ লাখ টাকা ঘুষ নিলেন শায়েস্তাগঞ্জ পৌরসভার প্রকৌশলী

| কাজ দেওয়ার কথা বলে সেচ্ছাসেবক দল নেতার

মিরর বিশেষ2 weeks ago

এক বছর ধরে শূন্য হবিগঞ্জ সদর সাবরেজিস্ট্রারের পদ

প্রায় এক বছর ধরে সাবরেজিস্ট্রার ছাড়াই চলছে হবিগঞ্জ সদর সাবরেজিস্ট্রার অফিসের কার্যক্রম। জেলা সদরের ব্যস্ততম এই অফিসে স্থায়ী কোনো সাবরেজিস্ট্রার...

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির