দূর্নীতি
মাধবপুরে ছাগল কেলেঙ্কারি
| গরিবের ২০টি ছাগল ভাগবাটোয়ারা করলেন প্রানীসম্পদ কর্মকর্তা
Published
5 months agoon
হবিগঞ্জের মাধবপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মিঠুন সরকারের বিরুদ্ধে ছাগল বিতরণে অনিয়ম ও আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, কমদামি, অসুস্থ ও মিশ্র জাতের হাড্ডিসার ছাগল কিনে সেগুলো উপকারভোগীদের মাঝে বিতরণ করা হয়েছে। ফলে বিতরণের অল্প কিছুদিনের মধ্যেই অন্তত ৫০টি ছাগল মারা গেছে এবং আরও প্রায় ২০০টি ছাগল অসুস্থ অবস্থায় রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, প্রকৃত হতদরিদ্রদের বাদ দিয়ে কর্মকর্তারা নিজেদের পছন্দের লোকদের তালিকা তৈরি করে ছাগল বিতরণ করেছেন। এতে প্রকৃত উপকারভোগীরা সরকারি সহায়তা থেকে বঞ্চিত হয়েছেন। সচেতন মহলের মতে, নিম্নমানের ছাগল বিতরণের মাধ্যমে সরকারি অর্থের অপচয় হচ্ছে, যা দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে সরকারের প্রকল্পের উদ্দেশ্যকেই ব্যর্থ করছে। অনেকেই একে অসহায় জনগণের সঙ্গে প্রতারণা বলে মন্তব্য করেছেন।
প্রাণিসম্পদ অফিস সূত্রে জানা গেছে, সরকারের “সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়ন প্রকল্প” এর আওতায় এই কর্মসূচি হাতে নেওয়া হয়। প্রকল্পটির মূল লক্ষ্য ছিল ক্ষুদ্র নৃগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন, আমিষের চাহিদা পূরণ ও জীবনমান উন্নয়ন। প্রকল্প অনুযায়ী উপকারভোগীদের উন্নত জাতের ছাগল, ঘর নির্মাণ সামগ্রী, খাদ্য ও অন্যান্য উপকরণ দেওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত শুধুমাত্র ছাগল বিতরণ করা হয়েছে। শেড নির্মাণ সামগ্রী ও খাদ্য বিতরণ এখনো সম্পন্ন হয়নি।
জানা গেছে, উপজেলার নোয়াপাড়া, বৈকুণ্ঠপুর, জগদীশপুর, সুরমা ও তেলিয়াপাড়া চা-বাগানের ২০০টি পরিবারকে মোট ৪০০টি ছাগল বিতরণের কথা ছিল। কিন্তু বাস্তবে এর চেয়ে কম ছাগল বিতরণের অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, ২০টি ছাগল জবাই করে প্রাণিসম্পদ কর্মকর্তা মিঠুন সরকার কতিপয় রাজনৈতিক নেতাদের সঙ্গে ভাগবাটোয়ারা করে নিয়েছেন।
এ বিষয়ে নোয়াপাড়া চা-বাগানের উপকারভোগী বিপেন বুনার্জি বলেন, “ছাগল পাওয়ার দুই দিনের মধ্যে একটি এবং এক সপ্তাহ পর আরেকটি ছাগল মারা যায়। অসুস্থ ছাগল দেওয়ার কারণেই এমনটা হয়েছে।” একই এলাকার মরিয়ম বিশ্বাস বলেন, দুইটি ছাগলের একটি মারা গেছে, আরেকটি অসুস্থ অবস্থায় আছে।
নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য দুলাল ঘোষ জানান, আমাদের বাগানে অন্তত ছয়টি ছাগল মারা গেছে এবং আরও কয়েকটি অসুস্থ রয়েছে, বিষয়টি আমরা অফিসে অবগত করেছি।
অভিযোগের বিষয়ে মাধবপুর উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা মিঠুন সরকারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এখন পর্যন্ত আমাদের কাছে ১২ টি ছাগল মারা যাওয়ার তথ্য রয়েছে, পরে হয়তো আরও কিছু মারা গেছে। এসময় তিনি রোগা ও নিম্নমানের ছাগল বিতরণের বিষয়টি অস্বীকার করেন।
স্থানীয়রা অভিযোগের বিষয়ে সুষ্ঠু তদন্ত ও সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
You may like
হবিগঞ্জ প্রেসক্লাবের নয়া কমিটিশোয়েব সভাপতি, সেলিম সম্পাদক
সশস্ত্র বাহিনী ঐক্যবদ্ধ থাকলে কেউ দেশকে পরাস্ত করতে পারবে না: প্রধানমন্ত্রী
সিলেটে চালু হলো ‘কৃষকের হাট’, কম দামে মিলবে পণ্য
মাধবপুরে ফুটপাত দখল করে রমরমা বাণিজ্য: জনদুর্ভোগ চরমে, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
বন কর্মকর্তা তোফায়েলের রামরাজত্ব
সমাজসেবার আড়ালে মদের ব্যবসা
আ.লীগ নেতার কারামুক্তিতে বিএনপির নেতাদের মিলাদ
নতুন পরিচয়ে পুরনো দাপট
বন কর্মকর্তা তোফায়েলের রামরাজত্ব
রামদা নিয়ে কিশোরের হুমকিতে আতঙ্ক
হবিগঞ্জ প্রেসক্লাবের নয়া কমিটিশোয়েব সভাপতি, সেলিম সম্পাদক
হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি শোয়েব চৌধুরীকে সভাপতি ও স্টার নিউজের জেলা প্রতিনিধি মোহাম্মদ আব্দুর রউফ...
সশস্ত্র বাহিনী ঐক্যবদ্ধ থাকলে কেউ দেশকে পরাস্ত করতে পারবে না: প্রধানমন্ত্রী
সশস্ত্র বাহিনী যদি ঐক্যবদ্ধ থাকে, তবে বাংলাদেশকে কখনো কেউ পরাস্ত করতে পারবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ...
সিলেটে চালু হলো ‘কৃষকের হাট’, কম দামে মিলবে পণ্য
সিন্ডিকেট ব্যবস্থা ভাঙতে দেশে প্রথমবারের মতো সরকারি ব্যবস্থাপনায় সিলেটে চালু হলো ‘কৃষকের হাট’। জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিপ্তরের উদ্যোগে...
মাধবপুরে ফুটপাত দখল করে রমরমা বাণিজ্য: জনদুর্ভোগ চরমে, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
মাধবপুর পৌরসভার জনবহুল বাসস্ট্যান্ড এলাকার প্রধান বাজারে প্রবেশের একমাত্র ফুটপাতটি এখন প্রভাবশালী ও স্বার্থান্বেষী মহলের দখলে। সরকারি উন্নয়ন কর্মকাণ্ডকে প্রশ্নবিদ্ধ...
বন কর্মকর্তা তোফায়েলের রামরাজত্ব
| সাবেক উপদেষ্টার আত্মীয় পরিচয়ে
শায়েস্তাগঞ্জ উপজেলার কলিমনগর এলাকার ত্রাস,জলফু, আক্কাছ ও ইউনুসের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী।
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার কলিমনগর এলাকায় জলফু মিয়া, আক্কাছ মিয়া ও ইউনুস আলী নামের তিন ব্যক্তির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নানা ধরনের...
মন্ত্রী আসবেন, তাই জোড়াতালি দিয়ে রাস্তার সংস্কার চলছে
ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস উপলক্ষে আগামীকাল শনিবার (৩ এপ্রিল) হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগানে একাধিক মন্ত্রীর সম্ভাব্য আগমন ঘিরে চলছে...
দুই নারী এমপিকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের বিচার চাইলেন রুমিন ফারহানা
দুই নারী সংসদ সদস্যকে নিয়ে একজন পুরুষ এমপির (আমির হামজা) ওয়াজ ও কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদ জানিয়ে বিচার চেয়েছেন স্বতন্ত্র সংসদ...
এলপিজির সরকারি দাম ১৭০০, বিক্রেতাদের কিনতে হচ্ছে ১৯০০তে
এপ্রিল মাসের জন্য বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এলপি গ্যাসের দাম ১ হাজার ৭২৮ টাকা নির্ধারণ করেছে। তবে বাজারে এই...
বাহুবলে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ছাদে অবৈধ স্থাপনা, প্রশাসনের ৭ দিনের আল্টিমেটাম
হবিগঞ্জের বাহুবল উপজেলার হামিদনগর এলাকায় মুক্তিযোদ্ধাদের জন্য নির্মিত সরকারি কমপ্লেক্স ভবনের ছাদে অবৈধভাবে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের...
‘গিটার শেখানোর নামে বাসায় নিয়ে শারীরিক সম্পর্ক করে’
শুক্রবার সিলেট থেকে ঢাকা যাবে বিশেষ ট্রেন
মিরপুর-শ্রীমঙ্গল সড়কে দীর্ঘদিনের জলাবদ্ধতা, এক কিলোমিটার ড্রেইন নির্মাণের দাবি
ঘুষ ছাড়া কাজ করেন না তহশিলদার কুতুবউদ্দিন
এখনো অধরা শায়েস্তাগঞ্জের শীর্ষ চাঁদাবাজ তারেক
