জাতীয়
মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
Published
8 months agoon
By
Desk
ঢাকার কেরানীগঞ্জে এক শিক্ষিকার বাসা থেকে শিক্ষার্থী জোবাইদা রহমান ফাতেমা (১৪) ও তার মা রোকেয়া রহমানের (৩২) লাশ উদ্ধার করেছে পুলিশ। তাদের দুজনকে ২১ দিন আগে হত্যা করে বাসার ভেতরে লুকিয়ে রাখা হয়েছিল।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় লাশ উদ্ধারের ঘটনায় ওই শিক্ষিকা মীম আক্তার (২৪) ও তার ছোট বোন নুসরাত জাহানকে (১৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
কেরানীগঞ্জ মডেল থানার ওসি সাইফুল আলম জানান, গত ২৫ ডিসেম্বর বিকালে ফাতেমা প্রাইভেট পড়তে শিক্ষিকার বাসায় যায়। পরে মেয়েকে খুঁজতে সেখানে যান তার মা রোকেয়া। ওই দিনই প্রথমে ফাতেমাকে এবং পরে রোকেয়াকে শ্বাসরোধে হত্যা করেন শিক্ষিকা মীম ও তার বোন নুসরাত।
পুলিশ জানায়, হত্যার পর ফাতেমার লাশ বাথরুমের ফলস ছাদের ভেতরে এবং রোকেয়ার লাশ একটি কক্ষের বক্স খাটের নিচে লুকিয়ে রাখা হয়। এরপর দীর্ঘ ২১ দিন ওই ফ্ল্যাটে স্বাভাবিক জীবনযাপন করেন অভিযুক্তরা।
গত ৬ জানুয়ারি শিক্ষিকার তিন বছরের ছেলের জন্মদিন উপলক্ষে তারা ফরিদপুরের ভাঙ্গায় নানাবাড়িতে যান এবং ১০ জানুয়ারি আবার কেরানীগঞ্জে ফিরে আসেন।
শিক্ষিকার স্বামী পেশায় রংয়ের ডিলার। ঘরে দুর্গন্ধ ছড়ালে তিনি স্ত্রীকে জিজ্ঞাসা করলে বাইরে কুকুর মারা যাওয়ার কথা বলে বিষয়টি এড়িয়ে যান শিক্ষিকা। পরে দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে বৃহস্পতিবার বাসা তল্লাশি করতে গিয়ে একটি কক্ষের খাটের নিচে লাশ দেখতে পান তিনি। তখনই বিষয়টি জানাজানি হয় এবং পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
পুলিশ জানায়, শিক্ষিকা মীম আক্তার এইচএসসি পাস হলেও কোনো প্রাতিষ্ঠানিক চাকরি করতেন না। তিনি বাসায় প্রাইভেট পড়াতেন। নিহত রোকেয়া ছিলেন তার প্রতিবেশী ও পূর্বপরিচিত।
ওসি জানান, শিক্ষিকা একটি এনজিও থেকে দেড় লাখ টাকা ঋণ নেন, যার জামিনদার ছিলেন রোকেয়া। সময়মতো কিস্তি পরিশোধ না করায় এনজিও রোকেয়ার ওপর চাপ সৃষ্টি করে। এ নিয়ে দুজনের মধ্যে তীব্র বিরোধ তৈরি হয়। রোকেয়া শিক্ষিকাকে গালিগালাজ ও অপমান করায় নুসরাত ক্ষুব্ধ ছিল।
ঘটনার দিন বিকাল সোয়া পাঁচটার দিকে ফাতেমা প্রাইভেট পড়তে এলে নুসরাতের সঙ্গে তার কথা কাটাকাটির একপর্যায়ে নুসরাত ফাতেমাকে গলা চেপে হত্যা করে। পরে সিসিটিভি ক্যামেরাকে ফাঁকি দিতে ফাতেমার পোশাক পরে বাসা থেকে বের হয় নুসরাত, যাতে মনে হয় ফাতেমা বাসা ছেড়ে চলে গেছে।
এর দুই ঘণ্টা পর শিক্ষিকা ফোন করে রোকেয়াকে জানান, তার মেয়ে অসুস্থ। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রোকেয়া বাসায় এলে নুসরাত ও মীম মিলে তাকে শ্বাসরোধে হত্যা করেন।
এ ঘটনায় পুলিশের তদন্তে গাফিলতির অভিযোগ উঠেছে। ২৫ ডিসেম্বর নিখোঁজের পর ২৭ ডিসেম্বর রোকেয়ার স্বামী শাহীন আহমেদ কেরানীগঞ্জ মডেল থানায় সাধারণ ডায়েরি করেন। পরে ৬ জানুয়ারি অপহরণ মামলা দায়ের করলেও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন বা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করেনি বলে অভিযোগ করেন তিনি।
পেশায় আইনজীবীর সহকারী শাহীন আহমেদ বলেন, পুলিশ সময়মতো তৎপর হলে অন্তত লাশগুলো আগে উদ্ধার করা যেত। আমরা অনেক দেরিতে সত্যটা জানতে পেরেছি।
ওসি সাইফুল আলম জানান, গ্রেপ্তার দুই আসামিই হত্যার দায় স্বীকার করেছেন। শুক্রবার তাদের আদালতে পাঠানো হয়েছে। নাবালিকা হওয়ায় নুসরাত জাহানকে গাজীপুরের কোনাবাড়ি শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হবে।
You may like
বিকল হওয়া কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩
নাগরিকসেবায় হতাশ শায়েস্তাগঞ্জ পৌরবাসী
যুবলীগ নেতা জয়নাল সরদার এখনও অধরা
শায়েস্তাগঞ্জে নাশকতার ‘দায়িত্ব’ পাওয়া যুবলীগ নেতা জয়নাল সরদার এখনও অধরা।
মামলা হলেই বদলে যায় জিরার মালিকানা
মামলা হলেই বদলে যায় জিরার মালিকানা
মাদক বিক্রেতাকে ছাড়িয়ে নিতে গ্রামবাসীর উপরে বিএনপি নেতার নেতৃত্বে হামলা
শায়েস্তাগঞ্জে নাশকতার ‘দায়িত্ব’ পাওয়া যুবলীগ নেতা জয়নাল সরদার এখনও অধরা।
শায়েস্তাগঞ্জ পৌর ট্রেড লাইসেন্স শাখায় ভোগান্তির চক্র
অফিসে অনুপস্থিত, খামার ‘ভিজিট’ ১,৫০০ টাকা
বিকল হওয়া কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩
ফেনীর ছাগলনাইয়ায় বিকল হয়ে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কায় তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুহুরীগঞ্জ...
নাগরিকসেবায় হতাশ শায়েস্তাগঞ্জ পৌরবাসী
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভায় নাগরিকসেবার মান নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। বিশেষ করে বর্ষা মৌসুমে পৌর এলাকার বিভিন্ন গ্রাম ও মহল্লায় জলাবদ্ধতা...
যুবলীগ নেতা জয়নাল সরদার এখনও অধরা
শায়েস্তাগঞ্জ পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক জয়নাল সরদারকে ঘিরে এলাকায় নতুন করে নানা আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে। আগামী ডিসেম্বরে শেখ...
শায়েস্তাগঞ্জে নাশকতার ‘দায়িত্ব’ পাওয়া যুবলীগ নেতা জয়নাল সরদার এখনও অধরা।
শায়েস্তাগঞ্জ পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক জয়নাল সরদারকে ঘিরে এলাকায় নতুন করে নানা আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে। আগামী ডিসেম্বরে শেখ...
মামলা হলেই বদলে যায় জিরার মালিকানা
| ভুয়া কাগজে ‘মালিক’ সেজে জব্দ ভারতীয় জিরা জিম্মায় নিচ্ছে প্রতারক চক্র।
শায়েস্তাগঞ্জ পৌর ট্রেড লাইসেন্স শাখায় ভোগান্তির চক্র
নাগরিকদের সেবা দেওয়ার কথা থাকলেও হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভায় সেবা নিতে গিয়ে উল্টো ভোগান্তির শিকার হওয়ার অভিযোগ উঠেছে। প্রয়োজনীয় সেবা পেতে...
সন্তান বিক্রি’ করে ঢাকায় এসে নতুন আইফোন কিনলেন যুবক
পটুয়াখালীর দশমিনায় দেড় বছরের এক ছেলে সন্তানকে এক লাখ টাকার বিনিময়ে অন্যের কাছে দিয়ে দেয়ার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে।...
বর্তমান বিশ্বের ‘সবচেয়ে উর্বর নারী’ ৪৪ সন্তানের মা মরিয়ম
উগান্ডার মরিয়াম নাবাতানজিকে বিভিন্ন সংবাদমাধ্যম বিশ্বের অন্যতম ‘সবচেয়ে উর্বর নারী’ হিসেবে উল্লেখ করেছে। প্রায় ২৫ বছরে তিনি ৩৮ বার গর্ভধারণ...
শায়েস্তাগঞ্জে ১০ কোটি টাকার পানি প্রকল্পে ১৪ মাসের তালা, উদ্বোধনের এক মাসেই বন্ধ
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরবাসীর নিরাপদ পানির সংকট নিরসনে প্রায় ১০ কোটি ৫৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত পানি শোধনাগার প্রকল্পে ঝুলছে ১৪...
হানিয়া আমিরের ভিডিও ভাইরাল, তোলপাড় নেটদুনিয়া!
সোশ্যাল মিডিয়ায় নতুন করে আলোচনার তুঙ্গে উঠে এসেছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। সম্প্রতি ইন্টারনেটে ভাইরাল হওয়া একটি ভিডিওতে তার...
বাবা ও প্রেমিকের সহায়তায় পর্নোগ্রাফি তৈরি করতেন সুমাইয়া
হবিগঞ্জে ২১ঘন্টা পর মুচলেকায় মুক্ত বৈছাআ নেতা মাহদী হাসান
শব্দকথা সাহিত্য-সংস্কৃতি পরিষদের নতুন কমিটি ঘোষণা
পরিত্যক্ত ভবন থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
মাদক বিক্রেতাকে ছাড়িয়ে নিতে গ্রামবাসীর উপরে বিএনপি নেতার নেতৃত্বে হামলা
