Connect with us

আইন - আদালত

২ যুবককে জিম্মি করে মুক্তিপণ আদায়

Published

on

সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের টার্গেট করে একটি সংঘবদ্ধ চক্র অপহরণ ও মুক্তিপণ আদায়ে সক্রিয় হয়ে উঠেছে। সম্প্রতি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার দুই যুবককে অপহরণ করা হয়। পরে মুক্তিপণ দিয়ে ছাড়া পান তারা। এ ঘটনায় হবিগঞ্জের সৌদিপ্রবাসীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগীরা হলেন– মাধবপুর উপজেলার সুলতানপুর গ্রামের ফরিদ চৌধুরীর ছেলে শাকিল চৌধুরী ও শাহজাহান খানের ছেলে কাসেম খান। স্বজনরা জানান, শাকিল ও কাসেম কাজ উপলক্ষে প্রায় এক বছর আগে সৌদি আরবে পাড়ি জমান। ২৩ অক্টোবর (বৃহস্পতিবার) রাত থেকে পরিবারের সঙ্গে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

পরদিন সকালে এক অজ্ঞাত ব্যক্তির ফোনে স্বজনদের জানানো হয়, শাকিল ও কাসেমকে অপহরণ করা হয়েছে। তাদের মুক্ত করতে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে ওই  ব্যক্তি। নির্দিষ্ট সময়ে টাকা না দিলে তাদের হত্যার হুমকি দেওয়া হয়। অপহরণকারীরা ভিডিও কলের মাধ্যমে তাদের নির্যাতনের দৃশ্য দেখিয়ে স্বজনদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। নিরুপায় হয়ে তাদের পরিবার অনেক কষ্টে ৪ লাখ টাকা জোগাড় করে। 

অপহরণকারীদের কথামতো পৃথক বিকাশ নম্বরে টাকা পাঠানো হয়। যে দুটি বিকাশ নম্বরে টাকা পাঠানো হয় তার একটি চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের আসামপাড়া বাজারের বকুল মিয়ার এজেন্ট নম্বর। অন্যটি ঢাকার সায়েদাবাদের এক ব্যবসায়ীর। 

কাসেমের চাচাতো ভাই বাছির মিয়া জানান, অপহরণকারীদের সঙ্গে কথা বলে তাদের কাছে ৪ লাখ টাকা পাঠানো হয়। টাকা পাঠানোর বিষয়টি নিশ্চিত হয়ে গত ২৫ অক্টোবর ভোরে শাকিল ও কাসেমকে ছেড়ে দেওয়া হয়। পরবর্তী সময়ে পরিবারের সদস্যরা চুনারুঘাটের বকুল মিয়ার কাছে গিয়ে স্থানীয় মুরুব্বিদের উপস্থিতিতে তাঁর বিকাশ অ্যাকাউন্টে পাঠানো টাকা ফেরত পান।

তবে ঢাকার নম্বরে পাঠানো অর্থ এখনও ফেরত পাওয়া যায়নি। এ ঘটনায় কাসেমের ভাই ফয়েজ মিয়া মাধবপুর থানায় লিখিত অভিযোগ করেছেন।  শাকিলের বাবা ফরিদ চৌধুরী বলেন, ‘ছেলেকে মুক্ত করেও শান্তি পাচ্ছি না। এখনও ভয় হয়– আবার কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে!’ 

হবিগঞ্জ জজকোর্টের আইনজীবী নরেশ পাল বলেন, বিদেশে কোনো বাংলাদেশিকে অপহরণ বা প্রতারণার মাধ্যমে অর্থ আদায় করা ‘মানব পাচার প্রতিরোধ ও দমন আইন ২০১২-এর ৭ ও ১০ ধারার আওতায় শাস্তিযোগ্য অপরাধ। দেশে থাকা সহযোগীদের বিরুদ্ধেও মামলা করা যায়। 

তিনি আরও জানান, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন দেশে বাংলাদেশ দূতাবাসে ‘প্রবাসী সহায়তা সেল’ রয়েছে, যেখানে নিখোঁজ বা প্রতারণার শিকার প্রবাসীদের পরিবার অভিযোগ জানাতে পারে।

অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে মাধবপুর থানার পরিদর্শক কবির হোসেন জানান, অভিযোগ তদন্ত করা হচ্ছে। অপহরণকারীদের দেশে থাকা সহযোগীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জাতীয়6 days ago

হবিগঞ্জ প্রেসক্লাবের নয়া কমিটিশোয়েব সভাপতি, সেলিম সম্পাদক

হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি শোয়েব চৌধুরীকে সভাপতি ও স্টার নিউজের জেলা প্রতিনিধি মোহাম্মদ আব্দুর রউফ...

জাতীয়7 days ago

সশস্ত্র বাহিনী ঐক্যবদ্ধ থাকলে কেউ দেশকে পরাস্ত করতে পারবে না: প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনী যদি ঐক্যবদ্ধ থাকে, তবে বাংলাদেশকে কখনো কেউ পরাস্ত করতে পারবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ...

জাতীয়7 days ago

সিলেটে চালু হলো ‘কৃষকের হাট’, কম দামে মিলবে পণ্য

সিন্ডিকেট ব্যবস্থা ভাঙতে দেশে প্রথমবারের মতো সরকারি ব্যবস্থাপনায় সিলেটে চালু হলো ‘কৃষকের হাট’। জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিপ্তরের উদ্যোগে...

জাতীয়1 week ago

মাধবপুরে ফুটপাত দখল করে রমরমা বাণিজ্য: জনদুর্ভোগ চরমে, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

​মাধবপুর পৌরসভার জনবহুল বাসস্ট্যান্ড এলাকার প্রধান বাজারে প্রবেশের একমাত্র ফুটপাতটি এখন প্রভাবশালী ও স্বার্থান্বেষী মহলের দখলে। সরকারি উন্নয়ন কর্মকাণ্ডকে প্রশ্নবিদ্ধ...

দূর্নীতি2 weeks ago

বন কর্মকর্তা তোফায়েলের রামরাজত্ব

| সাবেক উপদেষ্টার আত্মীয় পরিচয়ে

জাতীয়2 weeks ago

শায়েস্তাগঞ্জ উপজেলার কলিমনগর এলাকার ত্রাস,জলফু, আক্কাছ ও ইউনুসের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী।

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার কলিমনগর এলাকায় জলফু মিয়া, আক্কাছ মিয়া ও ইউনুস আলী নামের তিন ব্যক্তির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নানা ধরনের...

জাতীয়2 weeks ago

মন্ত্রী আসবেন, তাই জোড়াতালি দিয়ে রাস্তার সংস্কার চলছে

ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস উপলক্ষে আগামীকাল শনিবার (৩ এপ্রিল) হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগানে একাধিক মন্ত্রীর সম্ভাব্য আগমন ঘিরে চলছে...

জাতীয়2 weeks ago

দুই নারী এমপিকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের বিচার চাইলেন রুমিন ফারহানা

দুই নারী সংসদ সদস্যকে নিয়ে একজন পুরুষ এমপির (আমির হামজা) ওয়াজ ও কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদ জানিয়ে বিচার চেয়েছেন স্বতন্ত্র সংসদ...

জাতীয়2 weeks ago

এলপিজির সরকারি দাম ১৭০০, বিক্রেতাদের কিনতে হচ্ছে ১৯০০তে

এপ্রিল মাসের জন্য বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এলপি গ্যাসের দাম ১ হাজার ৭২৮ টাকা নির্ধারণ করেছে। তবে বাজারে এই...

জাতীয়2 weeks ago

বাহুবলে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ছাদে অবৈধ স্থাপনা, প্রশাসনের ৭ দিনের আল্টিমেটাম

হবিগঞ্জের বাহুবল উপজেলার হামিদনগর এলাকায় মুক্তিযোদ্ধাদের জন্য নির্মিত সরকারি কমপ্লেক্স ভবনের ছাদে অবৈধভাবে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের...

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির