Connect with us

জাতীয়

জানুয়ারি জুড়ে রক্তাক্ত বাংলাদেশ

| নিহত – ১৬১, আহত – ১ হাজার ১০ জন

Published

on

২০২৬ সালের জানুয়ারি মাসে বাংলাদেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতিতে উদ্বেগজনক অবনতি লক্ষ্য করা গেছে। ViolenceTracker.org-এর প্রকাশিত মাসিক সহিংসতা প্রতিবেদনে দেখা যায়, এক মাসে সারা দেশে অন্তত ৪৭০টি সহিংস ঘটনার তথ্য পাওয়া গেছে, যেখানে নিহত হয়েছেন ১৬১ জন এবং আহত হয়েছেন আরও ১,০১০ জন।


ViolenceTracker.org-এর স্বয়ংক্রিয় মনিটরিং সিস্টেম জানুয়ারি মাসে দেশের শীর্ষ পাঁচটি জাতীয় গণমাধ্যমে প্রকাশিত মোট ২৯,৯৫১টি সংবাদ বিশ্লেষণ করে এসব তথ্য সংগ্রহ করেছে। এর মধ্যে ২২৮টি ঘটনা একাধিক সংবাদমাধ্যমে এবং ২৪২টি ঘটনা একক সোর্সে পাওয়া গেছে।


অপরাধমূলক সহিংসতায় প্রাণহানি বেশি, রাজনৈতিক সহিংসতায় আহত সর্বাধিক


প্রতিবেদনের বিশ্লেষণে দেখা যায়, ঘটনার সংখ্যার দিক থেকে ‘অপরাধমূলক সহিংসতা’ শীর্ষে থাকলেও ‘রাজনৈতিক সহিংসতা’য় আহতের সংখ্যা সবচেয়ে বেশি।
জানুয়ারিতে অপরাধমূলক সহিংসতায় ১১৪ জন নিহত হলেও রাজনৈতিক সহিংসতায় আহত হয়েছেন অন্তত ৬০৯ জন, যা জননিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে দেখা হচ্ছে।


এছাড়া গণপিটুনি বা ‘মব জাস্টিস’-এর ৩৫টি ঘটনায় ১৪ জন নিহত হওয়া আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

ঢাকা সবচেয়ে ঝুঁকিপূর্ণ, সীমান্ত জেলায় প্রাণহানি বেশি


৬৪ জেলার মধ্যে জানুয়ারি মাসে ঢাকায় সর্বাধিক ৫১টি সহিংস ঘটনা ঘটেছে। রাজধানীতে এসব ঘটনায় ১৬ জন নিহত ও ৪৪ জন আহত হন।


ঘটনার সংখ্যায় ঢাকা এগিয়ে থাকলেও সীমান্তবর্তী জেলা কক্সবাজার ও কুমিল্লায় প্রাণহানির হার তুলনামূলকভাবে বেশি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সহিংসতায় সবচেয়ে বেশি আক্রান্ত ১০ জেলার মধ্যে রয়েছে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, ফরিদপুর, নারায়ণগঞ্জ, গাজীপুর, পটুয়াখালী, যশোর ও রাজশাহী।
বিশেষভাবে ফরিদপুরে মাত্র ১৪টি ঘটনায় ১১২ জন আহত হওয়াকে ‘উচ্চ মাত্রার সংঘাতের ইঙ্গিত’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।


নির্বাচনী উত্তেজনায় রাজনৈতিক সহিংসতা চরমে

জানুয়ারি মাসজুড়ে দেশের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণা, পোস্টার-ব্যানার ছেঁড়া, প্রচারণায় হামলা, ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও দলীয় কোন্দলকে কেন্দ্র করে রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটে।
৩১ জানুয়ারি পর্যন্ত মোট ১৭৩টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় ২১ জন নিহত এবং ৬০৯ জন আহত হয়েছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, বিএনপি, জামায়াত, স্বতন্ত্র প্রার্থী ও অন্যান্য রাজনৈতিক দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষই এসব ঘটনার মূল কারণ।

গণমাধ্যম বিশ্লেষণ

ViolenceTracker.org এই প্রতিবেদন তৈরিতে প্রথম আলো, আজকের পত্রিকা, ঢাকা পোস্ট, যুগান্তর ও সমকাল—এই পাঁচটি জাতীয় দৈনিকের সংবাদ বিশ্লেষণ করেছে। এর মধ্যে যুগান্তর ও প্রথম আলো থেকে সবচেয়ে বেশি সহিংস ঘটনার তথ্য শনাক্ত হয়েছে।

ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রতিবেদনের উপসংহারে বলা হয়েছে, রাজনৈতিক সংঘাতের তুলনায় অপরাধমূলক কর্মকাণ্ডে প্রাণহানি বেশি হলেও রাজনৈতিক সহিংসতায় বিপুলসংখ্যক মানুষের আহত হওয়া এবং ঢাকাসহ কয়েকটি জেলায় ধারাবাহিক সংঘর্ষ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির স্পষ্ট ইঙ্গিত দেয়।

মব জাস্টিস ও বিচ্ছিন্ন ককটেল বিস্ফোরণের মতো ঘটনা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা না গেলে আগামী মাসগুলোতে পরিস্থিতি আরও অবনতি হতে পারে বলে সতর্ক করা হয়েছে।


সহিংসতার পূর্ণাঙ্গ ইন্টারেক্টিভ ডাটা ও বিশ্লেষণ দেখতে:
ViolenceTracker.org/analytics

জাতীয়1 day ago

কেবল ব্রাজিল নয়, আর্জেন্টিনাও হারাতে পারেনি নরওয়েকে

শেষ ষোলোতে ব্রাজিলের প্রতিপক্ষ হিসেবে নরওয়ের নাম আসতেই ফুটবলবিশ্বে শুরু হয়েছে তোলপাড়। সেলেসাওরা ইতিহাসে কখনোই হারাতে পারেনি নরওয়েজিয়ানদের। তবে শুধু...

জাতীয়2 days ago

অনলাইন জুয়া: সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ড, জরিমানা ৫ কোটি টাকা

অনলাইন জুয়া, স্পোর্টস বেটিং ও ক্রিপ্টোকারেন্সিভিত্তিক জুয়া রুখতে জাতীয় সংসদে সর্বোসম্মতিতে ‘জুয়া প্রতিরোধ আইন-২০২৬’ পাস হয়েছে। আইনে অপরাধের সর্বোচ্চ শাস্তি...

জাতীয়2 days ago

মেধাভিত্তিক জনপ্রশাসন গড়ে তুলতে দৃঢ়প্রতিজ্ঞ সরকার: প্রধানমন্ত্রী

দক্ষ, স্বচ্ছ ও মেধাভিত্তিক জনপ্রশাসন গড়ে তুলতে সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী প্রায় ৫ লাখ শূন্য পদে সরকারি কর্মচারী নিয়োগের পরিকল্পনা...

জাতীয়2 days ago

অভিনেত্রী নীহার সেই পাকিস্তানি প্রেমিকের ছবি ফাঁস!

অভিনেত্রী নাজনীন নীহা সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেকে ‘এনগেইজড’ ঘোষণা করার পর থেকেই তার ব্যক্তিজীবন নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। সবচেয়ে বেশি...

জাতীয়3 days ago

অতিরিক্ত বিল নিয়ে বিদ্যুৎ বিভাগের জরুরি নির্দেশনা

চলতি জুন মাসে অন্যান্য মাসের তুলনায় গ্রাহক পর্যায়ে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ পাওয়ায় বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দেশের...

জাতীয়3 days ago

হবিগঞ্জে ল্যাব এঈড হাসিপাতালে ভুল চিকিৎসায় গৃহবধূর জীবন সংকটাপন্ন।

হবিগঞ্জ শহরের ‘ল্যাব এইড হাসপাতালে’ ডাঃ উম্মে কাসমিরা জাহানের বিরুদ্ধে ভুল চিকিৎসা ও চরম অবহেলার গুরুতর অভিযোগ উঠেছে। সিজারিয়ান অপারেশনের...

দূর্নীতি1 week ago

উন্নয়নের খালে অনিয়মের ঢেউ

| লাখাইয়ের কোটি টাকার খাল পুনঃখনন প্রকল্পে লুকোচুরি

দূর্নীতি1 week ago

বিএনপি নেতা মমিনের দৌড়ঝাঁপ

| ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে অবৈধ বালু বিক্রি

জাতীয়2 weeks ago

আমরা কি সম্মানের সঙ্গে বাঁচার সুযোগ পাব না?”একজন শারীরিক প্রতিবন্ধী সংবাদপত্র বিক্রেতার নীরব সংগ্রাম

প্রতিদিন সকাল হলেই হাতে একগুচ্ছ সংবাদপত্র নিয়ে বেরিয়ে পড়েন তিনি। শহরের অলিগলি, দোকানপাট, অফিস-আদালতের সামনে ঘুরে বেড়ান জীবিকার সন্ধানে। বিনয়ী...

জাতীয়2 weeks ago

ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে বিএনপি নেতা মমিনের অবৈধ সিলিকা বালুর ব্যবসা

হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মমিনের বিরুদ্ধে অবৈধভাবে উত্তোলিত সিলিকা বালু বিক্রির অভিযোগ উঠেছে। সুতাং...

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির