জাতীয়
লাখাইয়ে রুপচাঁদা বলে বিক্রি হচ্ছে নিষিদ্ধ পিরানহা
Published
2 years agoon
By
admin
লাখাই উপজেলার মোড়াকরি মাছবাজারসহ বিভিন্ন হাট বাজারগুলোতে সামুদ্রিক রূপচাঁদা মাছ বলে প্রকাশ্যে ক্রয়-বিক্রয় হচ্ছে নিষিদ্ধ ও বিষাক্ত পিরানহা। গ্রামের সহজ-সরল মানুষের কাছে রুপচাঁদা মাছ বলে বিক্রি হচ্ছে মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর এ পিরানহা। অর্থনৈতিকভাবে অস্বচ্ছল আর ক্রয়ক্ষমতার মধ্যে দাম থাকার কারণে কিছু পরিবার না জেনে পিরানহায় ক্রয়ে ঝুঁকছে। গতকাল বুধবার সকালে মোড়াকরি মাছ বাজারে পিরানহা মাছ বিক্রির ঘটনাঘটেছে। কিছুদিন পর পর এ বাজারে পিরানহা বিক্রি হয় বলে জানাগেছে। স্থানীয়রা বলেন এ্যালমুনিয়াম বোল ও প্লাস্টবকের ক্যারেটে
সাজানো এই মাছ খুচরা কেজি ১৫০ থেকে ১৮০ টাকায় বিক্রি হয়েছে। খবর পেয়ে এ প্রতিবেদক ঘটনাস্থল পরিদর্শন করলে এ নিষিদ্ধ পিরানহা
মাছ বিক্রেতদের উপস্থিত পাননি। একটি অসাধু চক্র এই মাছ মোড়াকরি মাছবাজারসহ অন্যান্য হাট-বাজারগুলোতে এনে থাকে। এ ছাড়া সামুদ্রিক রুপচাঁদা বলে গ্রামে গ্রামে নিয়ে ফেরি করে বিক্রি করে গুটি কয়েক অসাধু মাছ ব্যবসায়ী।
জানা যায়, মাংসখেকো পিরানহা সাধারণত দুই প্রকার। ব্ল্যাক বেলি পিরানহা (কালো পেটওয়ালা) ও রেড বেলি পিরানহা (লাল পেটওয়ালা)।এ মাছের প্রধান আবাসস্থল মূলত দক্ষিণ আমেরিকা, ব্রাজিলসহ কয়েকটা দেশ। সম্প্রতি দেশে বিভিন্ন পুকুরে স্বল্পপরিসরে আর গোপনে এই মাছ চাষ হয়, মূলত এই পিরানহাগুলোই গ্রাম গঞ্জে
বিক্রি হয়ে থাকে। এটি হিংস্র এবং রাক্ষুসে মাছ। মানুষখেকো মাছ হিসেবে পরিচিত ধারালো দাঁত আর প্রায় মানুষের মতো জিহ্বা থাকার কারণে সে তার শরীরের ১০ গুণ বেশি শক্তিতে কামড় দিতে সক্ষম। সুত্রে বলছে, ৩০টি মাছ একটি হরিণকে খেতে সময় নেয় মাত্র ১ ঘণ্টা। এ মাছের এমন কিছু বিষক্রিয়া আছে যা আমাদের পাকস্থলি বিনষ্ট করার প্রধান হাতিয়ার। এক বোতল অ্যালকোহলের চাইতেও এ মাছের ৫০ গ্রাম ওজনের একটি অংশ বেশি ক্ষতিকর। পিরানহা মাছের চর্বি আমাদের শ্বাস-প্রশ্বাসের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করে। এ মাছে থাকা ফসফেট আমাদের মূত্র প্রদাহ সৃষ্টি করে, নববিবাহিত নারীর বন্ধ্যত্ব সৃষ্টির অন্যতম কারণ। প্রস্রাবের সঙ্গে শরীর থেকে অতিরিক্ত মাত্রায় ক্যালসিয়াম ও রক্ত বের করে দেয়। পিরানহা মাছ খেলে মানসিক সমস্যাসহ মানুষের দেহে নানান রোগের সৃষ্টি করে। বাংলাদেশ সরকার এ মাছকে ২০০৮ সালে নিষিদ্ধ ঘোষণা করেছে।
পিরানহা মাছ বিক্রির ঘটনাটি লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানার ব্যাবাহৃত অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে ক্ষুদেবার্তায় জানানে হয়েছে।
You may like
আজমিরীগঞ্জে বিদ্যালয়ের মেঝে ধসে ৫ শিক্ষার্থী আহত
বিকল হওয়া কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩
নাগরিকসেবায় হতাশ শায়েস্তাগঞ্জ পৌরবাসী
যুবলীগ নেতা জয়নাল সরদার এখনও অধরা
শায়েস্তাগঞ্জে নাশকতার ‘দায়িত্ব’ পাওয়া যুবলীগ নেতা জয়নাল সরদার এখনও অধরা।
মামলা হলেই বদলে যায় জিরার মালিকানা
মাদক বিক্রেতাকে ছাড়িয়ে নিতে গ্রামবাসীর উপরে বিএনপি নেতার নেতৃত্বে হামলা
শায়েস্তাগঞ্জে নাশকতার ‘দায়িত্ব’ পাওয়া যুবলীগ নেতা জয়নাল সরদার এখনও অধরা।
শায়েস্তাগঞ্জ পৌর ট্রেড লাইসেন্স শাখায় ভোগান্তির চক্র
অফিসে অনুপস্থিত, খামার ‘ভিজিট’ ১,৫০০ টাকা
আজমিরীগঞ্জে বিদ্যালয়ের মেঝে ধসে ৫ শিক্ষার্থী আহত
আজমিরীগঞ্জে একটি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণী কক্ষের মেঝে ধসে পড়ে অন্তত পাঁচ শিশু শিক্ষার্থী আহত হয়েছে। দুর্ঘটনার পর পরই স্থানীয়রা তাদের...
বিকল হওয়া কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩
ফেনীর ছাগলনাইয়ায় বিকল হয়ে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কায় তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুহুরীগঞ্জ...
নাগরিকসেবায় হতাশ শায়েস্তাগঞ্জ পৌরবাসী
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভায় নাগরিকসেবার মান নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। বিশেষ করে বর্ষা মৌসুমে পৌর এলাকার বিভিন্ন গ্রাম ও মহল্লায় জলাবদ্ধতা...
যুবলীগ নেতা জয়নাল সরদার এখনও অধরা
শায়েস্তাগঞ্জ পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক জয়নাল সরদারকে ঘিরে এলাকায় নতুন করে নানা আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে। আগামী ডিসেম্বরে শেখ...
শায়েস্তাগঞ্জে নাশকতার ‘দায়িত্ব’ পাওয়া যুবলীগ নেতা জয়নাল সরদার এখনও অধরা।
শায়েস্তাগঞ্জ পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক জয়নাল সরদারকে ঘিরে এলাকায় নতুন করে নানা আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে। আগামী ডিসেম্বরে শেখ...
মামলা হলেই বদলে যায় জিরার মালিকানা
| ভুয়া কাগজে ‘মালিক’ সেজে জব্দ ভারতীয় জিরা জিম্মায় নিচ্ছে প্রতারক চক্র।
শায়েস্তাগঞ্জ পৌর ট্রেড লাইসেন্স শাখায় ভোগান্তির চক্র
নাগরিকদের সেবা দেওয়ার কথা থাকলেও হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভায় সেবা নিতে গিয়ে উল্টো ভোগান্তির শিকার হওয়ার অভিযোগ উঠেছে। প্রয়োজনীয় সেবা পেতে...
সন্তান বিক্রি’ করে ঢাকায় এসে নতুন আইফোন কিনলেন যুবক
পটুয়াখালীর দশমিনায় দেড় বছরের এক ছেলে সন্তানকে এক লাখ টাকার বিনিময়ে অন্যের কাছে দিয়ে দেয়ার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে।...
বর্তমান বিশ্বের ‘সবচেয়ে উর্বর নারী’ ৪৪ সন্তানের মা মরিয়ম
উগান্ডার মরিয়াম নাবাতানজিকে বিভিন্ন সংবাদমাধ্যম বিশ্বের অন্যতম ‘সবচেয়ে উর্বর নারী’ হিসেবে উল্লেখ করেছে। প্রায় ২৫ বছরে তিনি ৩৮ বার গর্ভধারণ...
শায়েস্তাগঞ্জে ১০ কোটি টাকার পানি প্রকল্পে ১৪ মাসের তালা, উদ্বোধনের এক মাসেই বন্ধ
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরবাসীর নিরাপদ পানির সংকট নিরসনে প্রায় ১০ কোটি ৫৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত পানি শোধনাগার প্রকল্পে ঝুলছে ১৪...
হানিয়া আমিরের ভিডিও ভাইরাল, তোলপাড় নেটদুনিয়া!
বাবা ও প্রেমিকের সহায়তায় পর্নোগ্রাফি তৈরি করতেন সুমাইয়া
হবিগঞ্জে ২১ঘন্টা পর মুচলেকায় মুক্ত বৈছাআ নেতা মাহদী হাসান
শব্দকথা সাহিত্য-সংস্কৃতি পরিষদের নতুন কমিটি ঘোষণা
পরিত্যক্ত ভবন থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
