Connect with us

আইন - আদালত

শায়েস্তাগঞ্জে পুলিশের পোষাক পড়ে পিকআপসহ ৭টি গরু ছিনতাই

Published

on

শায়েস্তাগঞ্জ উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের সুরাবই-পুরাসুন্দা সড়কের মধ্যবর্তীস্থান থেকে রাতের বেলা পিকআপসহ ৭টি ষাড় গরু ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিনগত রাত ১০টার দিকে এঘটনাটি ঘটেছে। এঘটনায় গরু ব্যবসায়ী দুলাল মিয়া বাদী হয়েছে শায়েস্তাগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।

গরু ব্যবসায়ী চুনারুঘাট উপজেলার উলুকান্দি গ্রামের হিরণ মিয়া জানান- তার সাথে গরু ব্যবসায়ী সুদিয়াখলা গ্রামের ছোরাব আলী ও মামলার বাদী দুলাল মিয়া। তারা তিন জন ব্যবসায়ী বৃহস্পতিবার নরসিংদী জেলার বেলাবো থানাধীন পুরাদিয়া গরু বাজার থেকে ৭টি ষাড় গরু ৭ লক্ষ ৪৪ হাজার টাকায় ক্রয় করে পিকআপ দিয়ে বাড়ী ফিরছিলেন।

আজ শনিবার মেলাবাজারে বিক্রির উদ্দেশ্য। পথিমধ্যে শায়েস্তাগঞ্জ থানার উল্লেখি স্থানে পৌছামাত্রই ১০-১২ জন লোক তাদের সাথে ৩-৪ জন লোক পুলিশের পোষাক পরিহিত টচলাইটে সিগনাল দিয়ে গরু বহনকৃত পিকআপটি দাড় করান। সঙ্গে সঙ্গে আমরা তিন ব্যবসায়ীকে পিকআপ থেকে নামিয়ে একটি কালো রঙের হাইয়েস গাড়ীতে তুলে গামছা দিয়ে চোখ হাত বেধে ঢাকার পথে রওয়ানা দেয়।

বিশ্বরোডের কাছে কুট্টাপাড়ায় আমরা ৩ জনকে বেঁধে হাওরে ফেলে গরুর পিকআপটি নিয়ে যায়। রাতের আধারে আমরা চিৎকার করলে স্থানীয় লোকজন আমাদেরকে উদ্ধার করে। পরে বাড়ী থেকে আমার আত্মীয়স্বজনরা আমাদের নিয়ে আসে। শায়েস্তাগঞ্জ থানার ওসি আবুল কালাম বলেন, অভিযোগ পেয়েছি, তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জাতীয়7 days ago

হঠাৎ উত্তপ্ত বানিয়াচং, একমাসে ৪ খুন, জনমনে আতঙ্ক

হঠাৎ করে যেন উত্তপ্ত হয়েছে হবিগঞ্জের ভাটি অঞ্চলখ্যাত বানিয়াচং উপজেলা। গত এক মাসে উপজেলাটিতে ৪টি খুনের ঘটনা ঘটেছে। সংঘর্ষ হয়েছে...

জাতীয়2 weeks ago

আজমিরীগঞ্জে নেশার টাকা না দেওয়ায় ছেলের হাতে বাবা খুন

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নে নেশার টাকা না দেওয়াকে কেন্দ্র করে ছেলের হাতে বাবা নিহত হওয়ার অভিযোগ উঠেছে। নিহতের নাম...

দূর্নীতি2 weeks ago

‎১৮ মাসের কাজ ৭ বছরেও শেষ হয়নি, বাহুবল মডেল মসজিদে ধীরগতি

হবিগঞ্জের বাহুবল উপজেলা সদরে সাড়ে ১২ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ও মডেল মসজিদের নির্মাণ কাজ ৭ বছরেও...

সারাদেশ3 weeks ago

অলিপুর সিলিন্ডার বিস্ফোরণে ছয় শ্রমিক দগ্ধ

হবিগঞ্জের অলিপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ কোম্পানির ছয় শ্রমিক দগ্ধ হয়েছেন। রবিবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।  দগ্ধরা...

জাতীয়3 weeks ago

নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ময়লার স্তূপ

| তীব্র দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী

জাতীয়3 weeks ago

রাজিউড়া ইউনিয়নে অতিরিক্ত লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন

হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নে অতিরিক্ত লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পড়েছেন সাধারণ মানুষ। দিন-রাত বারবার বিদ্যুৎ চলে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়ছেন...

মিরর বিশেষ4 weeks ago

বিএনপি নেতা পরিচয়ে অবৈধ বালুর ব্যবসা

হবিগঞ্জের বাহুবল উপজেলার চা বাগান ও বিভিন্ন ছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন করে পাচার করছে একটি চক্র। নিয়ম নীতির...

রাজনীতি4 weeks ago

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিলো বিএনপি

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দলীয় মনোনয়নপ্রত্যাশী তিন নেতার সাক্ষাৎকার নিয়েছে বিএনপির পার্লামেন্টারি বোর্ড। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের...

জাতীয়4 weeks ago

দেশি মদের লাইসেন্সে পাট্টা বাবুলের বিদেশি মদের কারবার

হবিগঞ্জ পৌর শহরের কালীবাড়ি ক্রস রোড এলাকায় দেশীয় মদ বিক্রির বৈধ লাইসেন্সের আড়ালে বিদেশি মদ বিক্রি, শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে মদের পাট্টা...

সারাদেশ1 month ago

৫৪ বছরেও পাকা হয়নি ২৪ ফুট সড়ক

হবিগঞ্জের বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ সড়ক। প্রশস্ততা প্রায় ২৪ ফুট। অথচ স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও সড়কটি আজও...

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির