জাতীয়
শায়েস্তাগঞ্জে ১০ কোটি টাকার পানি প্রকল্পে ১৪ মাসের তালা, উদ্বোধনের এক মাসেই বন্ধ
Published
20 hours agoon
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরবাসীর নিরাপদ পানির সংকট নিরসনে প্রায় ১০ কোটি ৫৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত পানি শোধনাগার প্রকল্পে ঝুলছে ১৪ মাসের তালা। উদ্বোধনের মাত্র এক মাসের মধ্যেই পানি সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার পর থেকে প্রকল্পটি কার্যত অচল। দীর্ঘদিন অব্যবহৃত পড়ে থাকায় মূল্যবান যন্ত্রপাতিতে জমেছে ধুলা-ময়লা, কোথাও ধরেছে মরিচা। অথচ পৌর এলাকায় শুষ্ক মৌসুমে পানির সংকট বাড়লেও কোটি টাকার এই জনসেবা প্রকল্প চালুর কার্যকর উদ্যোগ দৃশ্যমান নয়। এতে সরকারি অর্থের যথাযথ ব্যবহার ও প্রকল্পের পরিচালনা-রক্ষণাবেক্ষণ নিয়ে উঠেছে গুরুতর প্রশ্ন।
শায়েস্তাগঞ্জ পৌর শহরের সুদিয়াখলা এলাকায় পুরোনো গরুর বাজারের পাশে নির্মিত প্রকল্পটি সরেজমিনে ঘুরে দেখা যায়, প্রধান ফটকসহ বিভিন্ন স্থানে তালা ঝুলছে। চারপাশে বেড়ে উঠেছে ঘাস-আগাছা। দীর্ঘদিন ব্যবহার না হওয়ায় ভবনের ভেতরে থাকা পানি শোধন ও সরবরাহের বিভিন্ন যন্ত্রপাতি অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে।
প্রকল্পের উদ্বোধনী ফলকে উল্লেখ রয়েছে, ‘বাংলাদেশের ২৩টি পৌরসভায় পানি সরবরাহ ও স্যানিটেশন (জিডিবি-আইআরভি) প্রকল্পের আওতায়’ শায়েস্তাগঞ্জ পৌরসভায় ঘণ্টায় ২০০ ঘনমিটার ক্ষমতাসম্পন্ন ভূগর্ভস্থ পানি শোধনাগারের মাধ্যমে বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা করা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন করেছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, হবিগঞ্জ। তত্ত্বাবধানে ছিল শায়েস্তাগঞ্জ পৌরসভা।
উদ্বোধনী ফলক অনুযায়ী, ২০২৫ সালের ২৮ এপ্রিল প্রকল্পটির উদ্বোধন করেন তৎকালীন সিলেট বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা যায়, প্রায় ১০ কোটি ৫৩ লাখ টাকা ব্যয়ে পানি শোধনাগারসহ সংশ্লিষ্ট অবকাঠামো নির্মাণ করা হয়। নির্মাণকাজ শেষে ২০২৫ সালের ৩ মার্চ প্রকল্পটি নিয়ম অনুযায়ী শায়েস্তাগঞ্জ পৌর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। পরে ২৮ এপ্রিল আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
কিন্তু উদ্বোধনের মাত্র এক মাসের মধ্যেই পানি সরবরাহ কার্যক্রম বন্ধ হয়ে যায়। এরপর থেকে প্রকল্পটি আর নিয়মিত চালু হয়নি। ফলে বিপুল অর্থ ব্যয়ে নির্মিত জনসেবামূলক স্থাপনাটি দীর্ঘদিন ধরে কার্যত অচল পড়ে আছে।
পানির সংকট, অথচ পানি প্রকল্পে তালা
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, শুষ্ক মৌসুমে শায়েস্তাগঞ্জ পৌর এলাকার বিভিন্ন স্থানে পানির সংকট তীব্র হয়ে ওঠে। অনেক এলাকায় ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় নলকূপেও পর্যাপ্ত পানি পাওয়া যায় না। এমন বাস্তবতায় নিরাপদ পানি সরবরাহের জন্য নির্মিত কোটি টাকার প্রকল্পটি মাসের পর মাস বন্ধ থাকায় ক্ষোভ বাড়ছে পৌরবাসীর মধ্যে।
তাদের প্রশ্ন, যে উদ্দেশ্যে বিপুল অর্থ ব্যয়ে প্রকল্পটি নির্মাণ করা হয়েছে, সেটি নিয়মিত পরিচালনাই যদি সম্ভব না হয়, তাহলে প্রকল্প গ্রহণের আগে পরিচালনা ও রক্ষণাবেক্ষণের যথাযথ পরিকল্পনা করা হয়েছিল কি না?
বন্ধের কারণ নিয়ে ভিন্ন বক্তব্য
প্রকল্পটি বন্ধ থাকার কারণ নিয়েও সংশ্লিষ্টদের বক্তব্যে ভিন্নতা রয়েছে।
পৌর কর্তৃপক্ষের দাবি, পানি শোধনের জন্য প্রয়োজনীয় রাসায়নিক, পর্যাপ্ত জনবল এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের সুনির্দিষ্ট ব্যবস্থা না থাকায় প্রকল্পটি নিয়মিত চালু রাখা সম্ভব হয়নি।
অন্যদিকে, শায়েস্তাগঞ্জ উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের উপসহকারী কর্মকর্তা আবু সাঈদ বলেন, নির্ধারিত কাজ শেষে নিয়ম অনুযায়ী প্রকল্পটি পৌরসভার কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে প্রকল্প পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পৌর কর্তৃপক্ষের।
দায় নেবে কে?
দীর্ঘদিন প্রকল্পটি বন্ধ থাকায় স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে নানা প্রশ্ন। উদ্বোধনের এক মাসের মধ্যেই কেন পানি সরবরাহ বন্ধ হয়ে গেল? প্রকল্প নির্মাণের আগে পরিচালনা ও রক্ষণাবেক্ষণের বাস্তবসম্মত পরিকল্পনা করা হয়েছিল কি না? দীর্ঘদিন অচল থাকার কারণে মূল্যবান যন্ত্রপাতি নষ্ট হলে এর দায়ভার কে নেবে—এসব প্রশ্নের উত্তর চান পৌরবাসী।
শায়েস্তাগঞ্জ পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান বলেন, “আমি নতুন করে দায়িত্ব গ্রহণ করেছি। দীর্ঘদিন বন্ধ থাকা প্রকল্পটির বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। ইনশাআল্লাহ, যত দ্রুত সম্ভব এটি পুনরায় চালুর জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।”
দ্রুত চালুর দাবি
পৌরবাসীর দাবি, দীর্ঘদিন তালাবদ্ধ থাকা পানি শোধনাগারটি দ্রুত চালু করে নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে উদ্বোধনের অল্প সময়ের মধ্যেই প্রকল্পটি কেন বন্ধ হয়ে গেল, তা তদন্ত করে এর বর্তমান অবস্থা, পরিচালনাগত ত্রুটি ও সম্ভাব্য অব্যবস্থাপনার কারণ চিহ্নিত করতে হবে।
স্থানীয়দের মতে, জনগণের অর্থে নির্মিত একটি গুরুত্বপূর্ণ জনসেবা প্রকল্প উদ্বোধনের পর দীর্ঘ সময় অচল পড়ে থাকা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এতে সরকারি অর্থের যথাযথ ব্যবহার, প্রকল্প ব্যবস্থাপনা, রক্ষণাবেক্ষণ এবং জনস্বার্থ নিশ্চিত করার বিষয়ে গুরুতর প্রশ্ন তৈরি হয়েছে।
You may like
সন্তান বিক্রি’ করে ঢাকায় এসে নতুন আইফোন কিনলেন যুবক
বর্তমান বিশ্বের ‘সবচেয়ে উর্বর নারী’ ৪৪ সন্তানের মা মরিয়ম
শায়েস্তাগঞ্জে ১০ কোটি টাকার পানি প্রকল্পে ১৪ মাসের তালা, উদ্বোধনের এক মাসেই বন্ধ
হানিয়া আমিরের ভিডিও ভাইরাল, তোলপাড় নেটদুনিয়া!
বাবা ও প্রেমিকের সহায়তায় পর্নোগ্রাফি তৈরি করতেন সুমাইয়া
মাদক বিক্রেতাকে ছাড়িয়ে নিতে গ্রামবাসীর উপরে বিএনপি নেতার নেতৃত্বে হামলা
অফিসে অনুপস্থিত, খামার ‘ভিজিট’ ১,৫০০ টাকা
বাবা ও প্রেমিকের সহায়তায় পর্নোগ্রাফি তৈরি করতেন সুমাইয়া
হানিয়া আমিরের ভিডিও ভাইরাল, তোলপাড় নেটদুনিয়া!
মাজারে-ওরসে গান গাইতেন পেহেলি ভৈরবী, জীবনের শেষ গান গাইলেন সিলেটের মাজারে
সন্তান বিক্রি’ করে ঢাকায় এসে নতুন আইফোন কিনলেন যুবক
পটুয়াখালীর দশমিনায় দেড় বছরের এক ছেলে সন্তানকে এক লাখ টাকার বিনিময়ে অন্যের কাছে দিয়ে দেয়ার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে।...
বর্তমান বিশ্বের ‘সবচেয়ে উর্বর নারী’ ৪৪ সন্তানের মা মরিয়ম
উগান্ডার মরিয়াম নাবাতানজিকে বিভিন্ন সংবাদমাধ্যম বিশ্বের অন্যতম ‘সবচেয়ে উর্বর নারী’ হিসেবে উল্লেখ করেছে। প্রায় ২৫ বছরে তিনি ৩৮ বার গর্ভধারণ...
শায়েস্তাগঞ্জে ১০ কোটি টাকার পানি প্রকল্পে ১৪ মাসের তালা, উদ্বোধনের এক মাসেই বন্ধ
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরবাসীর নিরাপদ পানির সংকট নিরসনে প্রায় ১০ কোটি ৫৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত পানি শোধনাগার প্রকল্পে ঝুলছে ১৪...
হানিয়া আমিরের ভিডিও ভাইরাল, তোলপাড় নেটদুনিয়া!
সোশ্যাল মিডিয়ায় নতুন করে আলোচনার তুঙ্গে উঠে এসেছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। সম্প্রতি ইন্টারনেটে ভাইরাল হওয়া একটি ভিডিওতে তার...
বাবা ও প্রেমিকের সহায়তায় পর্নোগ্রাফি তৈরি করতেন সুমাইয়া
সামাজিক যোগাযোগমাধ্যমে পর্নোগ্রাফিক কনটেন্ট তৈরি, প্রচার ও বিক্রির অভিযোগে রাজধানী থেকে সুমাইয়া সাঈদ (২৫) নামে এক ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারকে গ্রেপ্তার করেছে...
হবিগঞ্জে ২১ঘন্টা পর মুচলেকায় মুক্ত বৈছাআ নেতা মাহদী হাসান
হবিগঞ্জ সদর থানায় আটকের দীর্ঘ ২১ ঘন্টা পর মুক্তি পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসান।...
শব্দকথা সাহিত্য-সংস্কৃতি পরিষদের নতুন কমিটি ঘোষণা
| সভাপতি মনসুর, সম্পাদক জামান
পরিত্যক্ত ভবন থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
| মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সের
মাদক বিক্রেতাকে ছাড়িয়ে নিতে গ্রামবাসীর উপরে বিএনপি নেতার নেতৃত্বে হামলা
সুজাতপুরে মাদক কারবারি ভাতিজা কে রক্ষা করতে ইউনিয়ন বিএনপির সেক্রেটারি মজলিসেরর নেতৃত্বে গ্রামবাসীর ওপর হামলার অভিযোগ বানিয়াচং উপজেলার সুজাতপুরে ইয়াবাসহ...
অফিসে অনুপস্থিত, খামার ‘ভিজিট’ ১,৫০০ টাকা
| কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের।
