Connect with us

রাজনীতি

দলের গণ্ডি ভেঙে নৈতিকতার মঞ্চে সুজাত

| স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে বিএনপি নেতার

Published

on

ছবি | শেখ সুজাত

হবিগঞ্জ–১ (নবীগঞ্জ–বাহুবল) আসনে আসন্ন ফেব্রুয়ারি ২০২৬ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন আলহাজ্ব শেখ সুজাত মিয়া

গতকাল সোমবার তিনি আনুষ্ঠানিকভাবে তার মনোনয়ন ফরম জমা দেন।

নিজের  ফেসবুক পোস্টে শেখ সুজাত মিয়া বলেন, “এলাকার জনগণের দীর্ঘদিনের দাবি ও প্রত্যাশাকে সম্মান জানিয়ে আমি এই সিদ্ধান্ত নিয়েছি। এটি কোনো বিদ্রোহ কিংবা ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা নয়—বরং এলাকার একজন সন্তান হিসেবে মানুষের পাশে থাকার নৈতিক দায়বদ্ধতা থেকেই আমার এই অবস্থান।”

তিনি আরও বলেন, “ইনশাআল্লাহ, আমি ক্ষমতার জন্য নয়—মানুষের কল্যাণে, ন্যায় ও সত্যের পক্ষে কাজ করে যাবো।”

গণমাধ্যম ও এলাকাবাসীর প্রতি আহ্বান জানিয়ে শেখ সুজাত মিয়া বলেন, তার এই সিদ্ধান্তকে গণতান্ত্রিক ও মানবিক দৃষ্টিভঙ্গিতে দেখার পাশাপাশি একটি শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সকলের সহযোগিতা কামনা করেন।


পোস্টের শেষাংশে তিনি উল্লেখ করেন, “জনগণই আমার শক্তি, জনগণই আমার সাহস।”

এদিকে তার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণাকে কেন্দ্র করে নবীগঞ্জ–বাহুবল এলাকায় রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও কৌতূহল সৃষ্টি হয়েছে। স্থানীয় ভোটারদের একটি অংশ মনে করছেন, এই সিদ্ধান্ত আসন্ন নির্বাচনে নতুন মাত্রা যোগ করবে।

জাতীয়6 days ago

হবিগঞ্জ প্রেসক্লাবের নয়া কমিটিশোয়েব সভাপতি, সেলিম সম্পাদক

হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি শোয়েব চৌধুরীকে সভাপতি ও স্টার নিউজের জেলা প্রতিনিধি মোহাম্মদ আব্দুর রউফ...

জাতীয়7 days ago

সশস্ত্র বাহিনী ঐক্যবদ্ধ থাকলে কেউ দেশকে পরাস্ত করতে পারবে না: প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনী যদি ঐক্যবদ্ধ থাকে, তবে বাংলাদেশকে কখনো কেউ পরাস্ত করতে পারবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ...

জাতীয়7 days ago

সিলেটে চালু হলো ‘কৃষকের হাট’, কম দামে মিলবে পণ্য

সিন্ডিকেট ব্যবস্থা ভাঙতে দেশে প্রথমবারের মতো সরকারি ব্যবস্থাপনায় সিলেটে চালু হলো ‘কৃষকের হাট’। জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিপ্তরের উদ্যোগে...

জাতীয়1 week ago

মাধবপুরে ফুটপাত দখল করে রমরমা বাণিজ্য: জনদুর্ভোগ চরমে, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

​মাধবপুর পৌরসভার জনবহুল বাসস্ট্যান্ড এলাকার প্রধান বাজারে প্রবেশের একমাত্র ফুটপাতটি এখন প্রভাবশালী ও স্বার্থান্বেষী মহলের দখলে। সরকারি উন্নয়ন কর্মকাণ্ডকে প্রশ্নবিদ্ধ...

দূর্নীতি2 weeks ago

বন কর্মকর্তা তোফায়েলের রামরাজত্ব

| সাবেক উপদেষ্টার আত্মীয় পরিচয়ে

জাতীয়2 weeks ago

শায়েস্তাগঞ্জ উপজেলার কলিমনগর এলাকার ত্রাস,জলফু, আক্কাছ ও ইউনুসের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী।

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার কলিমনগর এলাকায় জলফু মিয়া, আক্কাছ মিয়া ও ইউনুস আলী নামের তিন ব্যক্তির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নানা ধরনের...

জাতীয়2 weeks ago

মন্ত্রী আসবেন, তাই জোড়াতালি দিয়ে রাস্তার সংস্কার চলছে

ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস উপলক্ষে আগামীকাল শনিবার (৩ এপ্রিল) হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগানে একাধিক মন্ত্রীর সম্ভাব্য আগমন ঘিরে চলছে...

জাতীয়2 weeks ago

দুই নারী এমপিকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের বিচার চাইলেন রুমিন ফারহানা

দুই নারী সংসদ সদস্যকে নিয়ে একজন পুরুষ এমপির (আমির হামজা) ওয়াজ ও কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদ জানিয়ে বিচার চেয়েছেন স্বতন্ত্র সংসদ...

জাতীয়2 weeks ago

এলপিজির সরকারি দাম ১৭০০, বিক্রেতাদের কিনতে হচ্ছে ১৯০০তে

এপ্রিল মাসের জন্য বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এলপি গ্যাসের দাম ১ হাজার ৭২৮ টাকা নির্ধারণ করেছে। তবে বাজারে এই...

জাতীয়2 weeks ago

বাহুবলে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ছাদে অবৈধ স্থাপনা, প্রশাসনের ৭ দিনের আল্টিমেটাম

হবিগঞ্জের বাহুবল উপজেলার হামিদনগর এলাকায় মুক্তিযোদ্ধাদের জন্য নির্মিত সরকারি কমপ্লেক্স ভবনের ছাদে অবৈধভাবে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের...

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির