জাতীয়
সাংবাদিকদের কল্যাণে নানান উদ্যোগ নিচ্ছে সরকার- বাছির জামাল
Published
6 months agoon
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল বাছির(বাছির জামাল) বলেন, বর্তমান সরকার সাংবাদিক বান্ধব, তাই সাংবাদিকরা অবসরকালিন ভাতা পাবেন। সাংবাদিকদের কল্যাণে নানান উদ্যোগ নিচ্ছে সরকার।
বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুর ১২টার দিকে শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে জেলা-উপজেলা সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
তিনি বলেন- সাংবাদিকদের জন্য আবাসন ব্যবস্থা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। যা বেগম খালেদা জিয়া এর প্রসারে কাজ করে গেছেন।
বাছির জামাল বলেন, সাংবাদিকরা বেতন পায় না, কিন্তু সম্মানের জন্য কাজ করছে। সত্যে প্রকাশে সাংবাদিকতায় লেগে আছে। অসহায়, দুঃস্থ ও ক্ষতিগ্রস্থ সাংবাদিকদের নিয়ে কাজ করে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট।
তিনি দেশের সাংবাদিকতার প্রেক্ষাপট তুলে ধরে বলেন, সংবাদপত্র প্রকাশের একটি স্রোত তৈরি করে গেছেন শহীদ প্রেসিন্ডেন্ট জিয়াউর রহমান। বেগম খালেদা জিয়ার আমলে সাংবাদিকদের জন্য ২২ বিঘা জমি দিয়ে আবাসনের ব্যবস্থা করেছিলেন যেখানে ৩শ অধিক সাংবাদিকের আবাসন হয়েছে।
সবশেষে হবিগঞ্জের সকল সাংবাদিক যেনো কল্যাণ ট্রাস্টের মাধ্যেমে সহযোগিতা পায় সে ব্যবস্থা করবেন বলে উপস্থিত সাংবাদিকদের আশ্বস্থ করেন।
শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মঈনুল হাসান রতনের সভাপতিত্বে ও মোহাম্মদ কামরুল হাসানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- এটিএন বাংলার জেলা প্রতিনিধি আব্দুল আলীম, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি আবু সালেহ মোঃ নুরুজ্জামান সৈকত, বাংলাদেশ বেতারের জেলা প্রতিনিধি শরিফ চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ আহমদ আজাদ, আমার দেশ নবীগঞ্জ প্রতিনিধি, এটিএম সালাম, আমার দেশ বাহুবল প্রতিনিধি সাজিদুর রহমান, আমার সংবাদ জেলা প্রতিনিধি মীর আব্দুল কাদির, এনপিপি জেলা প্রতিনিধি এম এ রাজা, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুমন, উপজেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মুহিন শিপন, কালেকণ্ঠের জেলা প্রতিনিধি(মাল্টিমিডিয়া) নাহিদ হোসেন, বাহুবল প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সাব্বির হোসেন, সাংবাদিক রাজু সরকার, শফিক মিয়া, দেলোয়ার ফারুক তালুকদার ও তোফায়েল আহমেদ মনির প্রমুখ।
You may like
নাগরিকসেবায় হতাশ শায়েস্তাগঞ্জ পৌরবাসী
যুবলীগ নেতা জয়নাল সরদার এখনও অধরা
শায়েস্তাগঞ্জে নাশকতার ‘দায়িত্ব’ পাওয়া যুবলীগ নেতা জয়নাল সরদার এখনও অধরা।
মামলা হলেই বদলে যায় জিরার মালিকানা
শায়েস্তাগঞ্জ পৌর ট্রেড লাইসেন্স শাখায় ভোগান্তির চক্র
মামলা হলেই বদলে যায় জিরার মালিকানা
মাদক বিক্রেতাকে ছাড়িয়ে নিতে গ্রামবাসীর উপরে বিএনপি নেতার নেতৃত্বে হামলা
শায়েস্তাগঞ্জ পৌর ট্রেড লাইসেন্স শাখায় ভোগান্তির চক্র
শায়েস্তাগঞ্জে নাশকতার ‘দায়িত্ব’ পাওয়া যুবলীগ নেতা জয়নাল সরদার এখনও অধরা।
অফিসে অনুপস্থিত, খামার ‘ভিজিট’ ১,৫০০ টাকা
নাগরিকসেবায় হতাশ শায়েস্তাগঞ্জ পৌরবাসী
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভায় নাগরিকসেবার মান নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। বিশেষ করে বর্ষা মৌসুমে পৌর এলাকার বিভিন্ন গ্রাম ও মহল্লায় জলাবদ্ধতা...
যুবলীগ নেতা জয়নাল সরদার এখনও অধরা
শায়েস্তাগঞ্জ পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক জয়নাল সরদারকে ঘিরে এলাকায় নতুন করে নানা আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে। আগামী ডিসেম্বরে শেখ...
শায়েস্তাগঞ্জে নাশকতার ‘দায়িত্ব’ পাওয়া যুবলীগ নেতা জয়নাল সরদার এখনও অধরা।
শায়েস্তাগঞ্জ পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক জয়নাল সরদারকে ঘিরে এলাকায় নতুন করে নানা আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে। আগামী ডিসেম্বরে শেখ...
মামলা হলেই বদলে যায় জিরার মালিকানা
| ভুয়া কাগজে ‘মালিক’ সেজে জব্দ ভারতীয় জিরা জিম্মায় নিচ্ছে প্রতারক চক্র।
শায়েস্তাগঞ্জ পৌর ট্রেড লাইসেন্স শাখায় ভোগান্তির চক্র
নাগরিকদের সেবা দেওয়ার কথা থাকলেও হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভায় সেবা নিতে গিয়ে উল্টো ভোগান্তির শিকার হওয়ার অভিযোগ উঠেছে। প্রয়োজনীয় সেবা পেতে...
সন্তান বিক্রি’ করে ঢাকায় এসে নতুন আইফোন কিনলেন যুবক
পটুয়াখালীর দশমিনায় দেড় বছরের এক ছেলে সন্তানকে এক লাখ টাকার বিনিময়ে অন্যের কাছে দিয়ে দেয়ার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে।...
বর্তমান বিশ্বের ‘সবচেয়ে উর্বর নারী’ ৪৪ সন্তানের মা মরিয়ম
উগান্ডার মরিয়াম নাবাতানজিকে বিভিন্ন সংবাদমাধ্যম বিশ্বের অন্যতম ‘সবচেয়ে উর্বর নারী’ হিসেবে উল্লেখ করেছে। প্রায় ২৫ বছরে তিনি ৩৮ বার গর্ভধারণ...
শায়েস্তাগঞ্জে ১০ কোটি টাকার পানি প্রকল্পে ১৪ মাসের তালা, উদ্বোধনের এক মাসেই বন্ধ
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরবাসীর নিরাপদ পানির সংকট নিরসনে প্রায় ১০ কোটি ৫৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত পানি শোধনাগার প্রকল্পে ঝুলছে ১৪...
হানিয়া আমিরের ভিডিও ভাইরাল, তোলপাড় নেটদুনিয়া!
সোশ্যাল মিডিয়ায় নতুন করে আলোচনার তুঙ্গে উঠে এসেছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। সম্প্রতি ইন্টারনেটে ভাইরাল হওয়া একটি ভিডিওতে তার...
বাবা ও প্রেমিকের সহায়তায় পর্নোগ্রাফি তৈরি করতেন সুমাইয়া
সামাজিক যোগাযোগমাধ্যমে পর্নোগ্রাফিক কনটেন্ট তৈরি, প্রচার ও বিক্রির অভিযোগে রাজধানী থেকে সুমাইয়া সাঈদ (২৫) নামে এক ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারকে গ্রেপ্তার করেছে...
