জাতীয়
স্বামীর পরকীয়ার প্রমাণ পুলিশের হাতে তুলে দিলেন ‘বরবাদ’ অভিনেত্রী
Published
12 months agoon

টালিউড অভিনেত্রী রিয়া গাঙ্গুলি এবং তার স্বামী অরিন্দম চক্রবর্তীর দাম্পত্য কলহ সম্পর্কের টানাপোড়েন চলছিল বেশ কিছুদিন ধরেই। তাদের মধ্যেকার কলহ একসময় বিবাহবিচ্ছেদের পর্যায়ে পৌঁছায়। এবার রিয়া তার স্বামীর বিরুদ্ধে ফের বিস্ফোরক অভিযোগ এনেছেন, এমনকি প্রয়োজনে বড় পদক্ষেপ নিতেও প্রস্তুত বলে জানিয়েছেন।
এর আগে নিজের ফেসবুকে রিয়া লেখেন, ‘আইনত এখনও বিবাহিত ও দুই সন্তানের বাবা হওয়া সত্ত্বেও (মিস্টার অরিন্দম চক্রবর্তী) নিজের বাড়িতে রক্ষিতাটাকে এনে কি রাখা যায়? আমাদের ভারতীয় আইন কি বলে?’
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, রিয়ার শ্বশুরবাড়ি দমদম ক্যান্টনমেন্টে হলেও, তিনি হাওড়ায় তার স্বামীর সঙ্গে যৌথভাবে একটি ফ্ল্যাট কিনেছেন। ছেলে-মেয়েকে নিয়ে অসুস্থ শাশুড়িকে দেখতে সেই ফ্ল্যাটে যান রিয়া। সেখানে গিয়েই তিনি ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হন।
রিয়ার কথায়, ‘আমার বেডরুমে ঢুকে যা দেখলাম, সেটা ভাষায় প্রকাশ করা কঠিন। প্রেমিকার সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের কিছু নিদর্শন পুরো ঘরে ছড়িয়ে ছিল। পাড়ার লোকজন জানালেন, মেয়েটির অবাধ যাতায়াত রয়েছে এখন এই বাড়িতে। এমনকি এর পেছনে আমার শ্বশুরমশাইয়েরও মদদ রয়েছে বলে অনেকের মত।’
অভিনেত্রী বলেন, ‘তার সমস্ত প্রমাণ এখন আমার হাতে রয়েছে। তাই বাড়িতে এসে অকথ্য অত্যাচার করছে। ওই মহিলার স্বামী এসেও আমাকে জানিয়েছেন, আমার নামে তাদের বাড়ি গিয়ে অরিন্দম অনেক কিছু বলেছে, নোংরা কথা বলেছে আমার বিষয়ে।’
রিয়া আরও দাবি করেন, ২০২৩ সাল থেকেই অরিন্দম সে মহিলার বাড়িতে আনাগোনা শুরু করেন এবং তখন থেকেই ওই মহিলা যেমন নিজের স্বামীর ওপর অত্যাচার করতেন, তেমনি অরিন্দমও রিয়ার ওপর একইরকম অত্যাচার শুরু করেন।
ঘটনার পর রিয়া অরিন্দমের ব্যবহৃত একটি পুরোনো ফোন প্রমাণ হিসেবে সংগ্রহ করে পুলিশের হাতে তুলে দিয়েছেন। এই প্রসঙ্গে রিয়া বলেন, ‘আমার মা-বাবাকে অরিন্দম এসে বলেছে তার ফোন আমি চুরি করেছি, তাই সে পুলিশে অভিযোগ জানাবে। আমার অনুপস্থিতিতে বাড়িতে এসে মা, বাবাকে ভয় দেখাচ্ছে।’
প্রাণে মারার হুমকির কথা উল্লেখ করে রিয়া আরও বলেন, ‘শুধু তাই নয়, আমার ফ্ল্যাটে ঢুকে বেডরুমের দরজা ভাঙার চেষ্টা থেকে শুরু করে আমাকে প্রাণে মারার হুমকি, কিছুই বাদ যাচ্ছে না। আর সবচেয়ে বড় কথা হলো, আমার বাবা-মাকে টাকা দিয়ে কেনার চেষ্টা করছে। এখন তো আর মিউচুয়াল ডিভোর্সের প্রশ্নই উঠছে না।’
উল্লেখ্য, বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের সঙ্গে ‘বরবাদ’-এ কাজ করেছেন রিয়া। তাছাড়া সম্প্রতি বলিউডেও কাজ করেছেন অভিনেত্রী।
You may like
বিএনপি নেতার নামে সাংবাদিকের মামলা
আদালত থেকে ফেরার পর প্রতিপক্ষের হামলা : আহত ৪
শায়েস্তাগঞ্জে মতবিনিময় সভায় টমটম ভাড়া নির্ধারণ
সাতছড়িতে সড়ক ধসে বালুভর্তি ট্রাক খাদে, যান চলাচল বন্ধ
২ সাংবাদিকের উপর বিএনপি নেতার হামলা
২ সাংবাদিকের উপর বিএনপি নেতার হামলা
বিএনপি নেতার নামে সাংবাদিকের মামলা
হবিগঞ্জে ল্যাব এঈড হাসিপাতালে ভুল চিকিৎসায় গৃহবধূর জীবন সংকটাপন্ন।
ড্রেজার জব্দ হলেও অধরা বালুখেকোরা
আদালত থেকে ফেরার পর প্রতিপক্ষের হামলা : আহত ৪
বিএনপি নেতার নামে সাংবাদিকের মামলা
| বাহুবলে দুই সাংবাদিকের উপর হামলার ঘটনায়
আদালত থেকে ফেরার পর প্রতিপক্ষের হামলা : আহত ৪
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে আদালতে হাজিরা শেষে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চারজন আহত...
শায়েস্তাগঞ্জে মতবিনিময় সভায় টমটম ভাড়া নির্ধারণ
| বিরোধের অবসান
সাতছড়িতে সড়ক ধসে বালুভর্তি ট্রাক খাদে, যান চলাচল বন্ধ
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি এলাকায় সড়ক ধসে বালুভর্তি একটি ট্রাক দুর্ঘটনার কবলে পড়েছে । এ ঘটনায় চুনারুঘাট-মাধবপুর সড়কে যান চলাচল...
২ সাংবাদিকের উপর বিএনপি নেতার হামলা
| সংবাদ প্রকাশের জেরে
মাধবপুরে বন বিভাগ ও সিএমসির যৌথ অভিযানে ২৪টি পাখি উদ্ধারের পর অবমুক্ত
হবিগঞ্জের মাধবপুরে বন বিভাগ, সাতছড়ি সহ-ব্যবস্থাপনা কমিটি (সিএমসি) ও পুলিশের যৌথ অভিযানে ২৪টি বন্যপাখি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই)...
ঘুষের অভিযোগের পর ফেনিতে বদলি নাজমুল
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী (সিভিল) মো. নাজমুল জিসানের বিরুদ্ধে উন্নয়ন কাজ পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে ৪ লাখ টাকা নেওয়ার...
ড্রেজার জব্দ হলেও অধরা বালুখেকোরা
হবিগঞ্জ সদর উপজেলার খোয়াই নদীর বাঁধ ভাঙার ঘটনায় ২ টি ড্রেজার মেশিন জব্দ করা হলেও এখনো ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে...
বাঁধ ভাঙনের পর হুঁশ ফিরল প্রশাসনের
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার আলাপুর-চরহামুয়া এলাকায় খোয়াই নদী থেকে দীর্ঘদিন ধরে অপরিকল্পিতভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের বিরুদ্ধে স্থানীয় গ্রামবাসী লিখিত...
হবিগঞ্জে বন্যাদুর্গত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছে স্বাস্থ্য বিভাগ
হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের বন্যাকবলিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে মাঠে কাজ করছে স্বাস্থ্য বিভাগ। খোয়াই নদীর আকস্মিক বাঁধ...