Connect with us

জাতীয়

হবিগঞ্জে বন্যাদুর্গত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছে স্বাস্থ্য বিভাগ

Published

on

হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের বন্যাকবলিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে মাঠে কাজ করছে স্বাস্থ্য বিভাগ। খোয়াই নদীর আকস্মিক বাঁধ ভাঙনে পানিবন্দি হয়ে পড়া পরিবারগুলোর জন্য জরুরি মেডিকেল টিম গঠন করে চিকিৎসা ও প্রয়োজনীয় স্বাস্থ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে।

জানা গেছে, গত ৯ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দে খোয়াই নদীর বাঁধ লস্করপুর ইউনিয়নের কালীগঞ্জ এলাকায় আকস্মিকভাবে ভেঙে গেলে ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়। এতে হাজারো মানুষ পানিবন্দি হয়ে দুর্ভোগে পড়েন। বন্যার কারণে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় অনেকেই প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কায় ছিলেন।

এ পরিস্থিতিতে হবিগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাৎক্ষণিকভাবে একটি মেডিকেল টিম গঠন করেন। টিমটি বন্যাদুর্গত এলাকায় নৌকাযোগে ও বিভিন্ন উপায়ে পৌঁছে মানুষের বাড়ি বাড়ি গিয়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান করছে।

দ্বিতীয় দিনের কার্যক্রমে অংশ নেন ডেমেশ্বর কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) মো. আব্দুর রশিদ, বনগাঁও-চরমহামুয়া কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি তারিকুল ইসলাম তারেক, সুজাতপুর কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি মো. আল আমিন এবং নিজামপুর ইউনিয়নের ভ্যাক্সিনেটর বেলাল মিয়া।

মেডিকেল টিম বন্যাদুর্গত মানুষের প্রাথমিক চিকিৎসাসেবা প্রদান, ডায়রিয়া ও পানিবাহিত রোগ প্রতিরোধে ওআরএস বিতরণ, স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতামূলক পরামর্শ, বিশুদ্ধ পানি ব্যবহারের গুরুত্ব তুলে ধরা এবং পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করে। পাশাপাশি শিশু, বয়স্ক ও গর্ভবতী নারীদের স্বাস্থ্য পরিস্থিতির খোঁজখবরও নেওয়া হয়।

স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, বন্যার পানি পুরোপুরি নেমে না যাওয়া পর্যন্ত মেডিকেল টিমের কার্যক্রম অব্যাহত থাকবে। লস্করপুর ইউনিয়নের সব ক্ষতিগ্রস্ত এলাকায় পর্যায়ক্রমে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া হবে, যাতে কোনো মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন।

জাতীয়18 hours ago

সন্তান বিক্রি’ করে ঢাকায় এসে নতুন আইফোন কিনলেন যুবক

পটুয়াখালীর দশমিনায় দেড় বছরের এক ছেলে সন্তানকে এক লাখ টাকার বিনিময়ে অন্যের কাছে দিয়ে দেয়ার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে।...

জাতীয়21 hours ago

বর্তমান বিশ্বের ‘সবচেয়ে উর্বর নারী’ ৪৪ সন্তানের মা মরিয়ম

উগান্ডার মরিয়াম নাবাতানজিকে বিভিন্ন সংবাদমাধ্যম বিশ্বের অন্যতম ‘সবচেয়ে উর্বর নারী’ হিসেবে উল্লেখ করেছে। প্রায় ২৫ বছরে তিনি ৩৮ বার গর্ভধারণ...

জাতীয়21 hours ago

শায়েস্তাগঞ্জে ১০ কোটি টাকার পানি প্রকল্পে ১৪ মাসের তালা, উদ্বোধনের এক মাসেই বন্ধ

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরবাসীর নিরাপদ পানির সংকট নিরসনে প্রায় ১০ কোটি ৫৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত পানি শোধনাগার প্রকল্পে ঝুলছে ১৪...

বিনোদন5 days ago

হানিয়া আমিরের ভিডিও ভাইরাল, তোলপাড় নেটদুনিয়া!

সোশ্যাল মিডিয়ায় নতুন করে আলোচনার তুঙ্গে উঠে এসেছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। সম্প্রতি ইন্টারনেটে ভাইরাল হওয়া একটি ভিডিওতে তার...

জাতীয়2 weeks ago

বাবা ও প্রেমিকের সহায়তায় পর্নোগ্রাফি তৈরি করতেন সুমাইয়া

সামাজিক যোগাযোগমাধ্যমে পর্নোগ্রাফিক কনটেন্ট তৈরি, প্রচার ও বিক্রির অভিযোগে রাজধানী থেকে সুমাইয়া সাঈদ (২৫) নামে এক ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারকে গ্রেপ্তার করেছে...

আইন - আদালত2 weeks ago

হবিগঞ্জে ২১ঘন্টা পর মুচলেকায় মুক্ত বৈছাআ নেতা মাহদী হাসান

হবিগঞ্জ সদর থানায় আটকের দীর্ঘ ২১ ঘন্টা পর মুক্তি পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসান।...

প্রেস রিলিজ2 weeks ago

শব্দকথা সাহিত্য-সংস্কৃতি পরিষদের নতুন কমিটি ঘোষণা

| সভাপতি মনসুর, সম্পাদক জামান

আইন - আদালত2 weeks ago

পরিত্যক্ত ভবন থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

| মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সের

আইন - আদালত2 weeks ago

মাদক বিক্রেতাকে ছাড়িয়ে নিতে গ্রামবাসীর উপরে বিএনপি নেতার নেতৃত্বে হামলা

সুজাতপুরে মাদক কারবারি ভাতিজা কে রক্ষা করতে ইউনিয়ন বিএনপির সেক্রেটারি মজলিসেরর নেতৃত্বে গ্রামবাসীর ওপর হামলার অভিযোগ বানিয়াচং উপজেলার সুজাতপুরে ইয়াবাসহ...

দূর্নীতি2 weeks ago

অফিসে অনুপস্থিত, খামার ‘ভিজিট’ ১,৫০০ টাকা

| কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের।

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির